• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগ্রেসদেরও ব্যাটিং বিপর্যয়

প্রকাশিত: ১৭:০৬, ১৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগ্রেসদেরও ব্যাটিং বিপর্যয়

একদিকে চলছে পুরুষদের টি-টোয়েন্টি অন্যদিকে নারীদের, প্রতিপক্ষ অস্ট্রেলিয়ায়। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ১৩১ রানে আটকে গেছে টাইগারদের প্রথম ইনিংস। 

অন্যদিকে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচেও অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছেন টাইগ্রেসরা। লিডসে চলমান ম্যাচের প্রথম ইনিংসে নির্ধারিত ২০ ওভার ব্যাট করে নিগার সুলতানারা ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছেন মাত্র ৭৭ রান।

প্রথম ইনিংসে ব্যাট হাতে নেমে অধিনায়ক নিগার সুলতানা ২৭ এবং রিতু মনি করেছেন ১৬ রান। বাকি কেউই দুই অংকের ঘরে রান করতে পারেনি। শূন্য রানে ফিরেছেন দুই ব্যাটার।

অস্ট্রেলিয়া হয়ে বোলিংয়ে ২টি করে উইকেট নিয়েছেন কিম গার্থ, সোফি মোলিনাক্স ও এলিসি পেরি। এছাড়াও একটি করে উইকেট নিয়েছেন অ্যানাবেল সুথারল্যান্ড ও জর্জিয়া ওয়ারহেম।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: