• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

প্রথম টি-টোয়েন্টি হেরে ০-১ ব্যবধানে পিছিয়ে রইলো টাইগাররা

প্রকাশিত: ১৭:৪০, ১৭ জুন ২০২৬

আপডেট: ১৭:৪৩, ১৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
প্রথম টি-টোয়েন্টি হেরে ০-১ ব্যবধানে পিছিয়ে রইলো টাইগাররা

তাওহীদ হৃদয়ের নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হেরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৩১ রানে গুটিয়ে যায় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে ১৮.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান তুলে ৪ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন অপরাজিত মেহেদি হাসান। এছাড়া সাইফ হাসান ২০ এবং সৌম্য সরকার ১৭ রান করেন। দুই অঙ্কের ঘরে পৌঁছান আরও তিন ব্যাটার—তামিম, ইমন ও সাকলাইন; প্রত্যেকেই করেন ১০ রান।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস। দুজনই নেন ৩টি করে উইকেট। এছাড়া ম্যাট রেনশো ২টি এবং স্পেন্সার জনসন ও নিখিল একটি করে উইকেট শিকার করেন।

১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন কুপার কনোলি। এছাড়া টিম ডেভিড ২০, ম্যাট রেনশো ও নিখিল ১৮ করে এবং মিচেল মার্শ ১৩ রান করেন। তাদের ব্যাটে ভর করে ১৮.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

বাংলাদেশের বোলারদের মধ্যে সাকলাইন সর্বোচ্চ ২টি উইকেট নেন। এছাড়া শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান ও রিশাদ হোসেন একটি করে উইকেট শিকার করেন।

এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: