• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক হৃদয়, একাদশে চমক

প্রকাশিত: ১৩:৫৬, ১৭ জুন ২০২৬

আপডেট: ১৩:৫৭, ১৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অধিনায়ক হৃদয়, একাদশে চমক

ইতিহাস গড়া ওয়ানডে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবার টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ানোর সাথে সাথেই দেখা গেল চমক। নিয়মিত অধিনায়ক লিটন দাসের জায়গায় টস করতে এলেন নতুন অধিনায়ক তাওহীদ হৃদয়।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে পেশীর চোট পাওয়া লিটনের জায়গায় এই ম্যাচে অধিনায়কত্বের ভার উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা হৃদয়ের ওপর। চমক আছে আরও। এই ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে বিপিএলে আলো ছড়ানো আব্দুল গাফফার সাকলাইনের।
 
বাংলাদেশ একাদশ: তাওহীদ হৃদয়, সাইফ হাসান, তানজিদ তামিম, শামীম হাসান, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, শেখ মাহেদী হাসান, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইন।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ, জস ইংলিশ, কুপার কনোলি, ম্যাট রেনশ, টিম ডেভিড, নিখিল চৌধুরী, জোয়েল ডেভিস, জেভিয়ের ব্রাটলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।

বিভি/এজেড

মন্তব্য করুন: