• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

ভেনিসে প্রবাসী-স্থানীয়দের সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইতালি

প্রকাশিত: ১৯:০৫, ১০ জুন ২০২৬

ফন্ট সাইজ
ভেনিসে প্রবাসী-স্থানীয়দের সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

ইতালির ভেনিসে বিভিন্ন দেশের প্রবাসী ও ইতালিয়ান নাগরিকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ বজায় রাখার লক্ষ্যে এক বর্ণাঢ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। ‘বিভা পিরাগেত্ত’ সংগঠনের পরিচালনায় এবং স্থানীয় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ সহযোগিতায় এই বহুমাত্রিক মেলার আয়োজন করা হয়।

প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত এই মেলায় এবারও বিভিন্ন দেশের প্রবাসী ও স্থানীয় ইতালীয় নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। মেলা প্রাঙ্গণে বিভিন্ন দেশের ঐতিহ্যবাহী বাহারি খাবার এবং আকর্ষণীয় প্রসাধনী সামগ্রীর স্টল স্থান পায়।

আয়োজকরা জানান, প্রবাসের মাটিতে এ ধরনের বহুজাতিক মিলনমেলা বৈচিত্র্যের মাঝে ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত। একই ছাদের নিচে বিভিন্ন দেশের মানুষের এই সমাগম শহরের বাসিন্দাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, শ্রদ্ধা ও সম্প্রীতি আরও সুদৃঢ় করবে। এর মাধ্যমে একে অপরের সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনধারা সম্পর্কে জানার একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে।

মেলায় আগত দর্শনার্থীরা জানান, এ ধরনের আয়োজন ভেনিস শহরকে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সহাবস্থানের শহর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতি বছর এই আয়োজনের পরিধি আরও বৃদ্ধি পাবে এবং প্রবাসীদের মধ্যে এই সম্প্রীতি চিরকাল অটুট থাকবে—এমনটাই প্রত্যাশা সবার।

বিভি/পিএইচ

মন্তব্য করুন: