• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

অযোধ্যায় রাম মন্দির ট্রাস্টের বিরুদ্ধে বিপুল অর্থ তছরুপের অভিযোগ!

প্রকাশিত: ১৮:৩৮, ১৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
অযোধ্যায় রাম মন্দির ট্রাস্টের বিরুদ্ধে বিপুল অর্থ তছরুপের অভিযোগ!

ছবি: অযোধ্যার রামমন্দির

ভারতের অযোধ্যার বহুল আলোচিত রামমন্দির ঘিরে এবার বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠেছে। মন্দির পরিচালনাকারী ট্রাস্টের বিরুদ্ধে প্রায় ২০০ কোটি রুপি আত্মসাতের অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছেন ‘ধর্ম সেনা ভারত’-এর প্রধান ও সাবেক করসেবক সন্তোষ দুবে।

মঙ্গলবার দায়ের করা ওই অভিযোগে দুবে দাবি করেন, মন্দিরে প্রতিদিন বিপুল পরিমাণ নগদ অর্থ, সোনা-রুপার গয়না ও মূল্যবান সামগ্রী অনুদান হিসেবে জমা পড়ে। তার ভাষ্য অনুযায়ী, প্রতিদিনের দানের পরিমাণ এক কোটি রুপিরও বেশি হতে পারে। কিন্তু সেই বিপুল অনুদানের একটি বড় অংশ সঠিকভাবে সংরক্ষণ না করে আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

অভিযোগে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পট রাই, অনিল মিশ্র, গোপাল রাও এবং আরও কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে। দুবের দাবি, দানবাক্স থেকে নগদ অর্থ, সোনা, রুপার মুদ্রা ও গয়না সরিয়ে ফেলে হিসাবপত্রে ভুয়া তথ্য সংযুক্ত করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, মন্দিরে অনুদান হিসেবে পাওয়া মূল্যবান রত্নখচিত গয়নার একটি অংশ বিক্রি করে কোটি কোটি রুপি হাতিয়ে নেওয়া হয়েছে। এমনকি কিছু মালামাল চোরদের কাছ থেকেও উদ্ধার হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় উত্তর প্রদেশ পুলিশের কাছে এফআইআর দায়েরের আবেদন জানিয়েছেন সন্তোষ দুবে। একইসঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার ও পলিগ্রাফ পরীক্ষার দাবি জানিয়েছেন তিনি।

এ অভিযোগ সামনে আসতেই রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বিরোধী দল সমাজবাদী দল বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে। দলটির প্রধান অখিলেশ যাদব বলেছেন, উত্তর প্রদেশে দুর্নীতি এখন শাসনের অংশ হয়ে গেছে।

বিভি/এমআর

মন্তব্য করুন: