নেত্রকোণায় বাংলা কবিতায় আবিদ আজাদের স্বর ও স্বাতন্ত্র্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষা বিভাগের উদ্যোগে আধুনিক বাংলা কবিতায় আবিদ আজাদের স্বর ও স্বাতন্ত্র্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনে আয়োজিত এ সেমিনারে কবি আবিদ আজাদের কাব্যভাষা, চিন্তাজগৎ ও আধুনিক বাংলা কবিতায় তার স্বতন্ত্র অবস্থান নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ সাজেদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌস।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছা পারভীন।
মুখ্য আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা বিভাগের প্রভাষক মাহফুজা মাহবুব।
এ সময় বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের প্রভাষক নীলান্তি নওশীন, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক কাব্য কৃত্তিকাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বাংলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এ সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং সাহিত্যপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
বিভি/এসজি



মন্তব্য করুন: