• NEWS PORTAL

  • বুধবার, ১৭ জুন ২০২৬

রংপুরে কথা কাটাকাটির জেরে কর্মচারীকে পিটিয়ে হত্যা

রংপুর ব্যুরো 

প্রকাশিত: ১১:০৮, ১৭ জুন ২০২৬

ফন্ট সাইজ
রংপুরে কথা কাটাকাটির জেরে কর্মচারীকে পিটিয়ে হত্যা

সামান্য কথা কাটাকাটির জেরে রংপুরে শাওন (২৫) নামে এক কর্মচারীকে পিটিয়ে হত্যা করেছে দোকান মালিক। মঙ্গলবার (১৬ জুন) রাতে নগরীর খামার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় উত্তেজিত জনতা অভিযুক্ত দোকান মালিক মিজানুর রহমান মনুকে (৩০) আটক করে পুলিশে দেয়। মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

মহানগর পুলিশের (ডিবি) উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী ও স্থানীয় বাসিন্দারা জানান, চার বছর ধরে নগরীর খামার মোড়ে পুরি-পিয়াজুর দোকানে কাজ করে আসছিলো শাওন। মঙ্গলবার (১৬ জুন) রাতে সে দোকান থেকে রাস্তার দিকে বের হলে পেছন থেকে দোকান মালিক আমির হোসেন মনু হাতুড়ি দিয়ে শাওনকে উর্পযুপরী আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে শাওন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে মনুকে আটক করে এবং শাওনকে রংপুর মেডিকেলে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পথেই শাওনের মৃত্যু হয়। শাওনের মরদেহ রংপুর মেডিকেলের হিমঘরে রাখা হয়েছে। ঘাতক মনুর পরিবারের দাবি, মনু দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। কবিরাজের মাধ্যমে তার চিকিৎসা চলছে।

উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনু জানিয়েছেন, দোকানের থালা-বাসন ধোয়ার স্থানে শাওন থুথু ফেলতো। বারবার বারণ করার পরও একই কাজ করে যাচ্ছিলো সে। এ নিয়ে রাতে শাওন ও মনুর মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাওনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে মনু। তিনি বলেন, জিজ্ঞাসাবাদের কোথাও মনে হয়নি মনু মানসিক ভারসাম্যহীন। বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে।

বিভি/এসজি

মন্তব্য করুন: