বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৪৭, ১৬ জুন ২০২৬

সূচকের পতনে ডিএসইতে লেনদেন অব্যাহত

সূচকের পতনে ডিএসইতে লেনদেন অব্যাহত

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেনের প্রথম দেড় ঘণ্টায় প্রধান মূল্যসূচক কমলেও বাজারে উল্লেখযোগ্য পরিমাণ লেনদেন হয়েছে।

সূত্র জানায়, বেলা ১১টা ৩৬ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ দশমিক ৬৫ পয়েন্ট কমে ৫ হাজার ৬৩২ পয়েন্টে অবস্থান করছে।

আলোচিত সময়ে ডিএসইতে মোট ৪৩৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪০টির শেয়ারদর বেড়েছে, ১৭২টির কমেছে এবং ৭৬টির দর অপরিবর্তিত রয়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, সূচকের নিম্নমুখী প্রবণতা থাকলেও কিছু খাতে ক্রয়চাপ অব্যাহত থাকায় লেনদেনে মিশ্র চিত্র দেখা যাচ্ছে।