বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

শেয়ার বিজ ডেস্ক

প্রকাশ: ২১:০৮, ১৭ জুন ২০২৬ | আপডেট: ২১:০৯, ১৭ জুন ২০২৬

হৃদরোগে প্রাণ গেল ‘ওয়ান লাভ’খ্যাত অভিনেত্রী ইসি ইরতেমের

হৃদরোগে প্রাণ গেল ‘ওয়ান লাভ’খ্যাত অভিনেত্রী ইসি ইরতেমের

তুরস্কের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘ওয়ান লাভ’-এ ‘ইশিল’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পাওয়া অভিনেত্রী ইসি ইরতেম আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৫ বছর বয়সে মারা গেছেন তিনি।

অভিনেত্রীর আইনজীবী উগুর গোক্কোয়ুন জানান, গত সোমবার (১৫ জুন) বিকেলে নিজ বাসায় মায়ের সঙ্গে থাকা অবস্থায় ইসি ইরতেমকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিজের ৩৫তম জন্মদিন উদযাপনের মাত্র একদিন পরই তার আকস্মিক মৃত্যু ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আইনজীবীর বরাত দিয়ে জানা যায়, প্রাথমিক চিকিৎসা প্রতিবেদনে মৃত্যুর কারণ হিসেবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যু নিয়ে আত্মহত্যার গুঞ্জন ছড়িয়ে পড়লেও আইনজীবী তা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন। তিনি সবাইকে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

১৯৯১ সালের ১৪ জুন তুরস্কের সিভাসে জন্মগ্রহণ করেন ইসি ইরতেম। ২০১৪ সালে ইয়াসার ইউনিভার্সিটি থেকে ‘অপেরা অ্যান্ড ভোকাল পারফরম্যান্স’ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের পর ইস্তাম্বুলের সাদরি আলিশিক কালচারাল সেন্টারে অভিনয়ের পেশাগত প্রশিক্ষণ নেন। এরপর টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয়জীবন গড়ে তোলেন।

সূত্র: তুর্কি মিনিট