রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
গ্রেফতারকৃতের নাম- মো. সাদ্দাম হোসেন ওরফে সাদ্দাম (২৮)।
সিটিটিসি সূত্র জানায়, মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ৯টায় সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার বিহারীপল্লী এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি সাদ্দামকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি কুরিয়ার সার্ভিস থেকে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত সাদ্দাম মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা ঢাকায় এনে পল্লবী থানাধীন বিহারীপল্লীসহ আশপাশের এলাকায় বিক্রয় করতো। তার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
বিডি-প্রতিদিন/জেডআর