নজরুল সংগীতের জনপ্রিয় শিল্পী ফেরদৌস আরা এবার হাজির হচ্ছেন নতুন এক চমক নিয়ে। ৩১ বছর পর আধুনিক গানের অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এরই মধ্যে অ্যালবামের বেশ কয়েকটি গানের কাজও শেষ হয়েছে বলে জানিয়েছেন এই শিল্পী। দীর্ঘ সংগীত জীবনে নজরুল সংগীতের পাশাপাশি বিভিন্ন সময় আধুনিক গানেও কণ্ঠ দিয়েছেন ফেরদৌস আরা। তাঁর গাওয়া বেশ কিছু আধুনিক গান শ্রোতাদের প্রশংসাও কুড়িয়েছে। তবে একক আধুনিক গানের অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে দীর্ঘ বিরতি ছিল তাঁর। ফেরদৌস আরা বলেন, বিটিভিতে অডিশনের সময় তিনি নজরুল সংগীত ও আধুনিক-দুই বিভাগেই তালিকাভুক্ত হয়েছিলেন। কিন্তু শুরু থেকেই নজরুল সংগীতকে নিজের প্রধান ক্ষেত্র হিসেবে বেছে নেন। ফলে আধুনিক গান নিয়মিতভাবে করা হয়নি। যদিও বিভিন্ন সময়ে চলচ্চিত্র, নাটক ও টেলিভিশনের অনুষ্ঠানের জন্য আধুনিক গান গেয়েছেন। তিনি জানান, ১৯৯৫ সালে ভারতের সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান এইচএমভি থেকে তাঁর আধুনিক গানের অ্যালবাম ‘মনের পাখি কথা কয়’ প্রকাশিত হয়েছিল। এরপর আর কোনো আধুনিক গানের অ্যালবাম করা হয়নি। সম্প্রতি ‘আহা কী সুন্দর খুঁটি’ শিরোনামের একটি আধুনিক গান রেকর্ড করার সময় নতুন করে অ্যালবাম করার ভাবনা আসে তাঁর।
শিরোনাম
- যুক্তরাষ্ট্রে ৫৮০৭ প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি
- ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা
- চুক্তির জন্য ইরানকে বিমানভর্তি অর্থ ঘুষ দিয়েছিলেন ওবামা, বিস্ফোরক দাবি ট্রাম্পের
- পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদির
- ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স
- কঙ্গোর বিপক্ষে মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন রোনালদো
- ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল
- কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সুস্থ ভূমি ছাড়া খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়: পরিবেশমন্ত্রী
- শিশু নিসার প্রতি পাশবিকতা গোটা সমাজকে লজ্জিত করেছে: প্রিন্স
- ‘ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’
- ইবোলা-কোয়ারেন্টাইন পেরিয়ে কঙ্গোর রূপকথার সূচনা আজ
- জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার
- ‘জেমস বন্ড’ সিনেমার স্মৃতিবিজড়িত সেই রিসোর্টে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি
- সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
- ষষ্ঠ বিশ্বকাপে ইতিহাস গড়ার লক্ষ্য রোনালদোর
- পরেশ সাগর মাঠের অস্থায়ী টয়লেট অপসারণের দাবিতে মানববন্ধন
- চট্টগ্রামে খোয়া যাওয়া ১০১ মোবাইল ফিরিয়ে দিল পুলিশ
- যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
- নেপালের স্পিকারের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
৩১ বছর পর ফেরদৌস আরা
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর
চুক্তির জন্য ইরানকে বিমানভর্তি অর্থ ঘুষ দিয়েছিলেন ওবামা, বিস্ফোরক দাবি ট্রাম্পের
২৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান, বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেল ইউসিবি
৪২ মিনিট আগে | কর্পোরেট কর্নার
‘ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই’— ট্রাম্পকে কটাক্ষ মার্কিন রাষ্ট্রদূতের
৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম