শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ১৭ জুন, ২০২৬

ব্রাজিল আর্জেন্টিনা ও ফুটবল রাজনীতি

সুমন পালিত
প্রিন্ট ভার্সন
ব্রাজিল আর্জেন্টিনা ও ফুটবল রাজনীতি

ফুটবলে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে পড়া দেশগুলোর একটি। বিশ্বের ২১১টি দেশের মধ্যে ১৮১তম। সান্ত্বনা এতটুকুই ৩০টি দেশ আমাদের চেয়েও পিছিয়ে। যার মধ্যে ২৫ কোটি লোকের দেশ পাকিস্তান অন্যতম। দক্ষিণ এশিয়ার ফুটবলে বাংলাদেশের চেয়েও এখন এগিয়ে মালদ্বীপ। অথচ সে দেশটির জনসংখ্যা রাজধানী ঢাকা মহানগরীর দুই শতাংশেরও কম। একসময় আবাহনীর কাছেও মালদ্বীপ ৭-০ গোলের ব্যবধানে হেরেছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দেশ ভারত। জনসংখ্যায় যারা চীনকেও অতিক্রম করে এখন বিশ্বসেরা। কিন্তু ফুটবলে ভারতও পেছনের কাতারে। তাদের স্থান ১৩৬তম। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অবস্থান ২০২তম।

২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি ৪৮টি দেশ অংশ নিয়েছে। যদি ১০০টি দেশের অংশগ্রহণের সুযোগ থাকত তারপরও সার্কভুক্ত কোনো দেশ হয়তো ঠাঁই পেত না। ১৯৫০ সালে বিশ্বের ১৪টি দেশ ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ পায়। এশিয়ার মধ্যে একমাত্র ভারত পেয়েছিল সেই বিরল সুযোগ। কিন্তু ভারতীয় দল সে বিশ্বকাপে যোগ দেয়নি। কারণ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ফুটবল খেলা হতো খালি পায়ে। ভারতীয় খেলোয়াড়রা বুট পায়ে ফুটবল খেলতে অভ্যস্ত ছিল না। এর দুই বছর আগে ১৯৪৮ সালের অলিম্পিকে ভারতীয় ফুটবল দল অংশ নেয়। খালি পায়েই তারা খেলার সুযোগ পায়।

ফুটবলে পিছিয়ে পড়া দেশ হলেও একদিক দিয়ে বাংলাদেশের জুড়ি নেই। বিশ্বকাপ শুরু না হতেই এ দেশের জনগোষ্ঠীর একাংশ মাতোয়ারা হয়ে ওঠে তাদের পছন্দের দল ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিয়ে। বাড়িতে কখনো বাংলাদেশের পতাকা ওড়ানোর গরজ দেখান না যারা, তাদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয় কে কত বড় ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা ওড়াতে পারেন। জার্মানির বিশাল আকারের পতাকা বানিয়ে রেকর্ড করার কসরতও করেছেন এ বছর একজন বাংলাদেশি সমর্থক। ফ্রান্স, স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, মরক্কো, ইরান, তুরস্ক, সৌদি আরব, জাপান, সেনেগালসহ আরও কিছু দেশকে নিয়েও মাতামাতি চলে ফুটবলপ্রেমীদের মধ্যে।

দুই.

বিশ্বকাপে বাংলাদেশ কখনো খেলবে, এ মুহূর্তে স্বপ্নেও ভাবা কঠিন। তবে এটিকে অসম্ভব ভাবার সুযোগ নেই। সবার জানা, ’৭১ সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ ছিল পৃথিবীর সবচেয়ে পিছিয়ে পড়া দেশ। ২০২৩ সালে সেই বাংলাদেশই বিশ্বের ৩৫তম অর্থনীতিতে পরিণত হয়। আমেরিকার তল্পিবাহক ইউনূসের মেটিকুলাসে ১৮ মাসেই বাংলাদেশ দুই ধাপ পিছিয়েছে। আমাদের অবস্থান এখন ৩৭তম। পাকিস্তানের অবস্থান ৪৬তম। বাংলাদেশ একসময় ছিল পাকিস্তানের অংশ। ক্রিকেটে পাকিস্তান ছিল শক্তিমান দেশ। তবে ক্রিকেট দলে বাঙালিদের স্থান পাওয়া ছিল ভাগ্যের ব্যাপার। কখনো কখনো স্থান পেলেও বল বা ব্যাট হাতে জাতীয় দলের হয়ে মাঠে নামা ছিল প্রায় অসম্ভব। তবে বাংলাদেশ এখন ক্রিকেটের সবচেয়ে মর্যাদাবান টেস্ট র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের চেয়ে এগিয়ে। পরপর দুটি টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। খোদ পাকিস্তানে গিয়ে স্বাগতিক দলকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। ফলে ফুটবলে বাংলাদেশ চিরকাল পিছিয়ে থাকবে বলার অবকাশ নেই। এজন্য থাকতে হবে নিরন্তর প্রচেষ্টা। প্রাইমারি স্কুল থেকেই ফুটবলের চর্চা থাকতে হবে। স্কুল ও কলেজভিত্তিক দল গঠনে দিতে হবে নজর। এটি সম্ভব হলে বাংলাদেশও একদিন হয়তো ফুটবলেও মর্যাদাবান অবস্থানে যেতে সক্ষম হবে।

বিশ্ব ফুটবলের মোড়ল ফিফার র‌্যাঙ্কিংয়ে এখন ১ নম্বরে ফ্রান্স, তারপর আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অন্যতম প্রিয় দল ব্রাজিলের অবস্থান ৬ নম্বরে। ব্রাজিল তার উদ্বোধনী খেলায় মরক্কোর সঙ্গে ড্র করেছে। মরক্কো ফিফার র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বর দল। কাতার বিশ্বকাপে তারা সেমিফাইনালে খেলেছে। ব্রাজিল ছিল সেরা ৪-এর বাইরে।

বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ ব্রাজিল ও আর্জেন্টিনা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। যা অনেকটা উন্মাদনার রূপ নেয়। ফুটবলে আমি লাতিন আমেরিকার সমর্থক। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া, মেক্সিকো, পেরুসহ সব লাতিন দলের ছন্দময় খেলার ভক্ত। ইউরোপীয় খেলায় সে ছন্দ খুঁজে পাওয়া যায় না।

ব্রাজিল আর্জেন্টিনা ও ফুটবল রাজনীতিদেশ হিসেবে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিও আমার রয়েছে দুর্বলতা। কিশোর ও যুব বয়সে বামপন্থি রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়ায় চে গুয়েভারা হয়ে উঠেছিলেন আমাদের স্বপ্ন পুরুষ। চে’র জন্ম আর্জেন্টিনায়। কিউবা বিপ্লবে ফিদেল কাস্ত্রোর ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন তিনি। সে দেশের অর্থমন্ত্রীও হন। কিন্তু চে গুয়েভারা ছিলেন বিশ্ব বিপ্লবী। মন্ত্রিত্ব বা ক্ষমতা ছেড়ে তিনি দুনিয়ার অন্যান্য দেশের মুক্তির লড়াইয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। বলিভিয়ায় প্রাণ হারান মার্কিন তাঁবেদার সরকারি বাহিনীর হাতে ধরা পড়ে। সেই সত্তর দশকে আমাদের বন্ধু ছড়াকার ফারুক নওয়াজ লিখেছিলেন- ‘খুলনা আমার বুয়েন্স আয়ার চে গুয়েদের দেশ/আমরা খেলি হালুম হালুম কুমির কুমির বেশ/ আগুন খেলি আমরা করি আগুন আগুন চাষ/ সেই আগুনে বিনাশ করি ফ্যাসিবাদের লাশ।’ ফলে ফুটবলের রাজপুত্র ম্যারাডোনা বা মেসিকে চেনার বহু আগেই আর্জেন্টিনা নামটি লেখা হয়েছিল হৃদয়ের গভীরে। তবে সে দেশের শাসকদের প্রতি প্রীতিবোধ জন্মেনি কখনো।

১৯৭৮ সালে আর্জেন্টিনা বিশ্বকাপে জয় পায়। চে গুয়েভারার দেশে সে সময় ক্ষমতায় ছিল সামরিক সরকার। জেনারেল ভিদেলার সে অবৈধ সরকার নিজেদের ক্ষমতা জায়েজ করতে জালিয়াতি করে বিশ্বকাপ জয়ের নীলনকশা আঁটে। ওই বছর বিশ্বকাপের আয়োজক ছিল আর্জেন্টিনা। সে সময় খেলা হতো রাউন্ড রবিন লিগ ফরম্যাটে। আর্জেন্টিনা ও ব্রাজিল ছিল একই গ্রুপে। গ্রুপের শেষ ম্যাচে দুই দলের ভাগ্য নির্ধারিত হওয়ার কথা। ব্রাজিলের শেষ ম্যাচ পোল্যান্ডের সঙ্গে। পক্ষান্তরে আর্জেন্টিনার শেষ খেলা পেরুর বিরুদ্ধে। আর্জেন্টিনার স্বৈরশাসক জেনারেল ভিদেলা পেরুর সামরিক শাসক জেনারেল ফ্রান্সিসকো বারমুদুজের সঙ্গে খেলার জয়-পরাজয় নিয়ে গোপন সমঝোতায় উপনীত হন। পেরুর সামরিক শাসক আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। জেনারেল ভিদেলার কালো হাতের থাবায় বিশ্বকাপের শিডিউল বদল হয়। ব্রাজিল ও আর্জেন্টিনার খেলা একই সময় অনুষ্ঠিত হওয়ার কথা। অসৎ উদ্দেশ্যে ব্রাজিলের সঙ্গে পোল্যান্ডের খেলা তিন ঘণ্টা আগে অনুষ্ঠিত হয়। সে খেলায় ব্রাজিল ৩-১ গোলের ব্যবধানে জয়ী হয়। এর ফলে আর্জেন্টিনার জন্য দরকার ছিল ৫ গোলের ব্যবধানে জয়ী হওয়া। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পেরু ৬-০ গোলে হার মানে। ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, পেরুর সিনেটর জেনারো লেডেমমা পরবর্তী সময়ে বুয়েন্স আয়ারের আদালতে নিশ্চিত করেন আর্জেন্টিনার ম্যাচটি ছিল দুই দেশের সেনাপতি শাসকের পাতানো।

ব্রাজিলের মহান ফুটবলার পেলের প্রতি আমার ভালোবাসা গড়ে ওঠে বালক বয়সেই। স্কুলের সাধারণ জ্ঞানের বইয়ে ফুটবলের রাজা হিসেবে পড়েছি পেলের নাম। যাঁর জন্ম ব্রাজিলে। ফুটবলের রাজা পেলে ছাড়াও ব্রাজিলের প্রতি অন্যরকম আগ্রহ গড়ে ওঠে সে দেশের প্রেসিডেন্ট লুলা দা সিলভার কারণে। লুলা দা সিলভা ব্রাজিলের প্রেসিডেন্ট হওয়ার আগে সে দেশ ছিল প্রায় দেউলিয়া অবস্থায়। এই বাম নেতার নেতৃত্বে ব্রাজিল লাতিন আমেরিকার সবচেয়ে সমৃদ্ধ দেশে পরিণত হয়। একেবারে গরিব ঘরের সন্তান লুলা দা সিলভা তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ছোটবেলায় জুতা পালিশ করে জীবিকা নির্বাহ করতেন। তারপর কারখানায় কাজ করতে গিয়ে হাতের তিনটে আঙুল কাটা পড়ে মেশিনে। একপর্যায়ে শ্রমিক নেতা হিসেবে আবির্ভূত হন তিনি। ব্রাজিলের প্রেসিডেন্ট তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়া লুলা যে যোগ্যতা দেখিয়েছেন, তা আমাদের নোবেলজয়ী অর্থনীতিবিদের একেবারে বিপরীত। লুলা ব্রাজিলকে দেউলিয়া অবস্থা থেকে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছেন আর ইউনূস রূপকথার ভূতের মতো পেছনে হাঁটাকে কর্তব্য বলে ভেবেছেন। দেশের স্বার্থ বিকিয়ে দিয়েছেন ভারত আমেরিকা জোটের কাছে।

বাংলাদেশের অধিকাংশ ফুটবলপ্রেমী দলমত-ধর্মবর্ণনির্বিশেষে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক। এবার কোথাও কোথাও এ সমর্থনকে রাজনীতিকরণের প্রয়াস চলেছে। আর্জেন্টিনা নামের আদ্যাক্ষর যেহেতু ইংরেজি এ; এটিকে সম্বল করে আওয়ামী লীগ সমর্থকরা ম্যারাডোনা ও মেসির দেশের পক্ষ নিয়েছে। একইভাবে ব্রাজিলের আদ্যাক্ষর যেহেতু ‘বি’; সেহেতু বিএনপি সমর্থকদের কেউ কেউ ব্রাজিলের পক্ষে অবস্থান নিয়েছে বিশ্বকাপকে কেন্দ্র করে। ফুটবল নিয়ে এমন সমীকরণ কোনোভাবেই বাঞ্ছনীয় নয়।

ফুটবলের রাজা পেলে, যুবরাজ ম্যারাডোনা, রোনালদো ও মেসির বাইরে আমার সবচেয়ে প্রিয় ফুটবলার আফ্রিকার ক্যামেরুনের রজার মিলা। আশি থেকে নব্বই দশক পর্যন্ত তিনি ক্যামেরুনের জাতীয় দলের হয়ে খেলেন। ১৯৮২ সালের বিশ্বকাপে অংশ নেন। দুই বছর পর লস এঞ্জেলসে অনুষ্ঠিত অলিম্পিকে ক্যামেরুন ফুটবল দলের হয়ে খেলেন। ১৯৮৭ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

১৯৯০ সালে ক্যামেরুনের রাষ্ট্রপতি পল বিয়া রজার মিলাকে ফোন করেন। তাঁকে দেশের হয়ে সে বছর অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলে অংশ নেওয়ার অনুরোধ জানান। একজন ফুটবলারের অবসর নেওয়ার তিন বছর পর জাতীয় দলের হয়ে বিশ্বকাপে অংশ নেওয়া অকল্পনীয় বিষয়। কিন্তু রজার মিলা বলে কথা। তিনি অদম্য সিংহ বলে বিবেচিত ক্যামেরুনের হয়ে ১৯৯০-এর বিশ্বকাপে অংশ নেন। চারটি গোলও করেন। রজার মিলার কারণে ক্যামেরুন সেমিফাইনালে যাওয়ারও কৃতিত্ব দেখায়। কলম্বিয়ার বিরুদ্ধে ৩৫ গজ দূর থেকে তিনি যে দ্বিতীয় গোলটি করেন, তা ফুটবলের ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা। ২০১০ সালের বিশ্বকাপে কোকাকোলার বিজ্ঞাপনচিত্রেও সেটি স্থান পেয়েছে। ১৯৯৪ সালের বিশ্বকাপেও অংশ নেন রজার মিলা। পরপর দুটি বিশ্বকাপে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গোলদাতা ও খেলোয়াড়ের মর্যাদায় ভূষিত হন তিনি।

পাদটীকা : ১৯৭০ সালে মেক্সিকোতে অনুষ্ঠিত হয় নবম বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট। এতে ইতালিকে ৪-১ গোলে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা অর্জন করে ব্রাজিল। স্থায়ীভাবে বিশ্ব ফুটবলের জুলে রিমে ট্রফির মালিকও বনে যায় তারা। ফুটবলের রাজা পেলে ওই বিশ্বকাপে অসামান্য কৃতিত্ব দেখান। ইতালির বিরুদ্ধে প্রথম গোলটি করেন তিনি। পরপর তিন বিশ্বকাপে খেলার যে কৃতিত্ব পেলে দেখান, তা এখনো অনন্য নজির হিসেবে বিবেচিত।

১৯৭০-এর বিশ্বকাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জনের ম্যাচে এল সালভাদরের মুখোমুখি হয় হন্ডুরাস। সেই ফুটবল ম্যাচের কয়েক মাস আগে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। যার প্রভাব পড়ে ফুটবল ম্যাচের ওপরও। যোগ্যতা অর্জনের ফুটবল ম্যাচের আগের রাতে সালভাদরের ফুটবলারদের ঘুমে ব্যাঘাত ঘটাতে হোটেলে ক্রমাগত ইটপাটকেল মারেন হন্ডুরাস সমর্থকরা।  উদ্দেশ্য খেলোয়াড়দের মনোবল নষ্ট করা। কিন্তু পরের দিনের ম্যাচে হেরে যায় সালভাদর। সে শোক সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন এক সমর্থক। এর বদলা নিতে হন্ডুরাসে হামলা চালায় সালভাদরের সেনাবাহিনী। ১০০ ঘণ্টার সে যুদ্ধে প্রাণ হারায় ৬ হাজার মানুষ। ইতিহাসে যা ফুটবল যুদ্ধ নামে পরিচিত। কাণ্ডজ্ঞানহীনতা হয়তো একেই বলে!

♦ লেখক : সিনিয়র সহকারী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন

 ইমেইল : [email protected]

এই বিভাগের আরও খবর
বজ্রপাত নিরোধ কর্মসূচি
বজ্রপাত নিরোধ কর্মসূচি
তোষামোদ নয়, সত্য
তোষামোদ নয়, সত্য
মুমিনের আত্মায় ঝরে তওবার বৃষ্টি
মুমিনের আত্মায় ঝরে তওবার বৃষ্টি
পচন ধরেছে সামাজিক গ্রন্থিতে
পচন ধরেছে সামাজিক গ্রন্থিতে
প্লাবনের শঙ্কা
প্লাবনের শঙ্কা
বেনজীর আটক
বেনজীর আটক
মহররম মাসের অপরিসীম গুরুত্ব
মহররম মাসের অপরিসীম গুরুত্ব
সঞ্চয়পত্রের ক্রেতা মারা গেলে নমিনির করণীয় কী
সঞ্চয়পত্রের ক্রেতা মারা গেলে নমিনির করণীয় কী
মা-বাবা যখন অবহেলার শিকার
মা-বাবা যখন অবহেলার শিকার
মনে হওয়ার খেসারত
মনে হওয়ার খেসারত
ইসলামে সীমান্ত রক্ষার ৭টি পুরস্কার
ইসলামে সীমান্ত রক্ষার ৭টি পুরস্কার
অস্তিত্বের সংকটে তিতাস
অস্তিত্বের সংকটে তিতাস
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

২০৩০ বিশ্বকাপ নিয়ে মেসির স্পষ্ট বার্তা
২০৩০ বিশ্বকাপ নিয়ে মেসির স্পষ্ট বার্তা

৩ মিনিট আগে | মাঠে ময়দানে

আরও ৩ দেশে ফ্রিজ ও এসি রপ্তানি শুরু করলো ‘ভিশন’
আরও ৩ দেশে ফ্রিজ ও এসি রপ্তানি শুরু করলো ‘ভিশন’

১১ মিনিট আগে | কর্পোরেট কর্নার

হাবিপ্রবিতে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিগত উদ্ভাবন বিষয়ে সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিগত উদ্ভাবন বিষয়ে সিম্পোজিয়াম

১৫ মিনিট আগে | ক্যাম্পাস

ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

১৬ মিনিট আগে | দেশগ্রাম

‘মেক্সিকান ওয়াল’ ওচোয়ার অবসরের ঘোষণা
‘মেক্সিকান ওয়াল’ ওচোয়ার অবসরের ঘোষণা

১৭ মিনিট আগে | মাঠে ময়দানে

চুক্তির জন্য ইরানকে বিমানভর্তি অর্থ ঘুষ দিয়েছিলেন ওবামা, বিস্ফোরক দাবি ট্রাম্পের
চুক্তির জন্য ইরানকে বিমানভর্তি অর্থ ঘুষ দিয়েছিলেন ওবামা, বিস্ফোরক দাবি ট্রাম্পের

১৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’
যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

১৯ মিনিট আগে | শোবিজ

একইদিনে বিশ্বকাপের চার ম্যাচে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড
একইদিনে বিশ্বকাপের চার ম্যাচে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

২১ মিনিট আগে | মাঠে ময়দানে

সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি
সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি

২৫ মিনিট আগে | জাতীয়

পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদির
পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদির

২৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স
ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স

৩৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কঙ্গোর বিপক্ষে মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন রোনালদো
কঙ্গোর বিপক্ষে মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন রোনালদো

৩৪ মিনিট আগে | মাঠে ময়দানে

কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান, বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেল ইউসিবি
কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান, বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেল ইউসিবি

৩৫ মিনিট আগে | কর্পোরেট কর্নার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল
ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল

৪০ মিনিট আগে | মন্ত্রীকথন

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

৪৩ মিনিট আগে | পরবাস

অনলাইনে বিক্রির জন্য বাড়িতে রাখা ১৬ পাখি উদ্ধার, গ্রেফতার দুই
অনলাইনে বিক্রির জন্য বাড়িতে রাখা ১৬ পাখি উদ্ধার, গ্রেফতার দুই

৪৪ মিনিট আগে | নগর জীবন

সুস্থ ভূমি ছাড়া খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়: পরিবেশমন্ত্রী
সুস্থ ভূমি ছাড়া খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

৪৫ মিনিট আগে | মন্ত্রীকথন

রাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন
রাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন

৫৩ মিনিট আগে | অর্থনীতি

ছেলের বউ ও প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, দুই অভিযুক্ত কারাগারে
ছেলের বউ ও প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, দুই অভিযুক্ত কারাগারে

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

শিশু নিসার প্রতি পাশবিকতা গোটা সমাজকে লজ্জিত করেছে: প্রিন্স
শিশু নিসার প্রতি পাশবিকতা গোটা সমাজকে লজ্জিত করেছে: প্রিন্স

৫৯ মিনিট আগে | রাজনীতি

স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১ ঘণ্টা আগে | জাতীয়

সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক
সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক

১ ঘণ্টা আগে | রাজনীতি

‘ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’
‘ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’

১ ঘণ্টা আগে | নগর জীবন

আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রামগড়ে ফ্যামিলি কার্ড বিতরণ
রামগড়ে ফ্যামিলি কার্ড বিতরণ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইবোলা-কোয়ারেন্টাইন পেরিয়ে কঙ্গোর রূপকথার সূচনা আজ
ইবোলা-কোয়ারেন্টাইন পেরিয়ে কঙ্গোর রূপকথার সূচনা আজ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৬ দিনে প্রবাসী আয় এলাে ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার
১৬ দিনে প্রবাসী আয় এলাে ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার

১ ঘণ্টা আগে | অর্থনীতি

চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি
চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার

১ ঘণ্টা আগে | অর্থনীতি

সর্বাধিক পঠিত
‘ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র’
‘ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র’

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি
যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপ্পের মনটাই খারাপ করে দিলেন মেসি!
এমবাপ্পের মনটাই খারাপ করে দিলেন মেসি!

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নেপালের বোর্ডিং পাসে ইতালি যাত্রা, বিমানের কর্মকর্তা গ্রেপ্তার
নেপালের বোর্ডিং পাসে ইতালি যাত্রা, বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৯ ঘণ্টা আগে | জাতীয়

হ্যাটট্রিকে ক্লোসাকে ছুঁলেন মেসি, উড়ছে আর্জেন্টিনা
হ্যাটট্রিকে ক্লোসাকে ছুঁলেন মেসি, উড়ছে আর্জেন্টিনা

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই’— ট্রাম্পকে কটাক্ষ মার্কিন রাষ্ট্রদূতের
‘ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই’— ট্রাম্পকে কটাক্ষ মার্কিন রাষ্ট্রদূতের

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন
শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

এবার ভারতের মাটিতে সফল পরীক্ষা টমাহক ক্ষেপণাস্ত্রের!
এবার ভারতের মাটিতে সফল পরীক্ষা টমাহক ক্ষেপণাস্ত্রের!

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আনচেলত্তির কৌশল বদল, ব্রাজিল একাদশে বড় পরিবর্তন
আনচেলত্তির কৌশল বদল, ব্রাজিল একাদশে বড় পরিবর্তন

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দেখে নিন মেসির হ্যাটট্রিক (ভিডিও)
দেখে নিন মেসির হ্যাটট্রিক (ভিডিও)

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রতিপক্ষ নয়, বিশ্বকাপে জার্মানির বড় আতঙ্ক এখন ‘বিষাক্ত সাপ’
প্রতিপক্ষ নয়, বিশ্বকাপে জার্মানির বড় আতঙ্ক এখন ‘বিষাক্ত সাপ’

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেপ ভার্দের সেই গোলরক্ষকের মায়ের পাশে মার্কিন প্রশাসন
কেপ ভার্দের সেই গোলরক্ষকের মায়ের পাশে মার্কিন প্রশাসন

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ
আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোল, রেকর্ড, প্রতিশোধ সব একসঙ্গে: ম্যাচ জিতল ফ্রান্স
গোল, রেকর্ড, প্রতিশোধ সব একসঙ্গে: ম্যাচ জিতল ফ্রান্স

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রেকর্ড ভেঙে ফ্রান্সের চূড়ায়, এখনও ফুরোয়নি ‘প্রজেক্ট এমবাপ্পে’র ক্ষুধা
রেকর্ড ভেঙে ফ্রান্সের চূড়ায়, এখনও ফুরোয়নি ‘প্রজেক্ট এমবাপ্পে’র ক্ষুধা

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি এই গ্রহের বাসিন্দা নন, মুগ্ধ  কিংবদন্তিরা ভাসাচ্ছেন প্রশংসায়
মেসি এই গ্রহের বাসিন্দা নন, মুগ্ধ  কিংবদন্তিরা ভাসাচ্ছেন প্রশংসায়

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসির গোলে বাংলাদেশের উৎসব পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে
মেসির গোলে বাংলাদেশের উৎসব পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা লাগানো সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা লাগানো সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

যখন নগরপিতাই নগরখেকো
যখন নগরপিতাই নগরখেকো

৯ ঘণ্টা আগে | নগর জীবন

তিনি মানলেন মেসিই সর্বকালের সেরা
তিনি মানলেন মেসিই সর্বকালের সেরা

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৩০০ বিলিয়ন ডলারের ফান্ড নয়, ইরানে বিদেশি বিনিয়োগের সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
৩০০ বিলিয়ন ডলারের ফান্ড নয়, ইরানে বিদেশি বিনিয়োগের সুযোগ দেবে যুক্তরাষ্ট্র

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের
এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রেকর্ডের রাতে এমবাপে, মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস ফরাসি তারকার
রেকর্ডের রাতে এমবাপে, মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস ফরাসি তারকার

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক
রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

রাতে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের, নেতৃত্বে রোনালদো
রাতে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের, নেতৃত্বে রোনালদো

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

লেবাননে হামলা নিয়ে নেতানিয়াহুর ওপর চটলেন ট্রাম্প
লেবাননে হামলা নিয়ে নেতানিয়াহুর ওপর চটলেন ট্রাম্প

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা
মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
সচল হচ্ছে অচল আট বিমানবন্দর
সচল হচ্ছে অচল আট বিমানবন্দর

পেছনের পৃষ্ঠা

পিলারের নিচের মাটি বিক্রি ঝুঁকিতে পদ্মা রেলসেতু
পিলারের নিচের মাটি বিক্রি ঝুঁকিতে পদ্মা রেলসেতু

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

শিশুর লাশ উদ্ধার ঘিরে রণক্ষেত্র ফলিমারী
শিশুর লাশ উদ্ধার ঘিরে রণক্ষেত্র ফলিমারী

প্রথম পৃষ্ঠা

মুশফিকুলকে দেখতে হাসপাতালে সেনাপ্রধান
মুশফিকুলকে দেখতে হাসপাতালে সেনাপ্রধান

প্রথম পৃষ্ঠা

নিয়ন্ত্রণে আসছে না আইনশৃঙ্খলা
নিয়ন্ত্রণে আসছে না আইনশৃঙ্খলা

প্রথম পৃষ্ঠা

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

প্রথম পৃষ্ঠা

নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের

পেছনের পৃষ্ঠা

অনলাইন জুয়ার ফাঁদে সিলেট
অনলাইন জুয়ার ফাঁদে সিলেট

নগর জীবন

ছিনতাইকারীর হামলায় আহত ওসি এসআই
ছিনতাইকারীর হামলায় আহত ওসি এসআই

প্রথম পৃষ্ঠা

পচা শামুকে পা কাটার ভয় রোনালদোদের!
পচা শামুকে পা কাটার ভয় রোনালদোদের!

প্রথম পৃষ্ঠা

গাছে উঠে অনলাইনে হাজিরা প্রধান শিক্ষকের
গাছে উঠে অনলাইনে হাজিরা প্রধান শিক্ষকের

পেছনের পৃষ্ঠা

ব্রাজিল আর্জেন্টিনা ও ফুটবল রাজনীতি
ব্রাজিল আর্জেন্টিনা ও ফুটবল রাজনীতি

সম্পাদকীয়

আসছে দেড় লাখ কোটি টাকার ৩৮ প্রকল্প
আসছে দেড় লাখ কোটি টাকার ৩৮ প্রকল্প

পেছনের পৃষ্ঠা

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক
প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক

পেছনের পৃষ্ঠা

বেনজীরকে ফেরত চেয়ে আমিরাতকে দুদকের চিঠি
বেনজীরকে ফেরত চেয়ে আমিরাতকে দুদকের চিঠি

প্রথম পৃষ্ঠা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

প্রথম পৃষ্ঠা

ক্রিকেটারদেরই সব কৃতিত্ব : তামিম
ক্রিকেটারদেরই সব কৃতিত্ব : তামিম

মাঠে ময়দানে

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

পেছনের পৃষ্ঠা

বড় বাজেটেও বঞ্চনায় রংপুর
বড় বাজেটেও বঞ্চনায় রংপুর

নগর জীবন

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকত না
আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকত না

প্রথম পৃষ্ঠা

ডিজিটাল চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্র-ইরানের
ডিজিটাল চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্র-ইরানের

প্রথম পৃষ্ঠা

বিনিয়োগ বাড়াতে চার কৌশল
বিনিয়োগ বাড়াতে চার কৌশল

পেছনের পৃষ্ঠা

পচন ধরেছে সামাজিক গ্রন্থিতে
পচন ধরেছে সামাজিক গ্রন্থিতে

সম্পাদকীয়

ডা. নাফিসার মৃত্যুতে স্বামী-শ্বশুরের বিরুদ্ধে মামলা
ডা. নাফিসার মৃত্যুতে স্বামী-শ্বশুরের বিরুদ্ধে মামলা

নগর জীবন

ঝুলে আছে রিজার্ভ চুরি মামলার চার্জশিট
ঝুলে আছে রিজার্ভ চুরি মামলার চার্জশিট

নগর জীবন

দিল্লিতে আমার সঙ্গে ব্যবহার যথাযথ হয়নি
দিল্লিতে আমার সঙ্গে ব্যবহার যথাযথ হয়নি

প্রথম পৃষ্ঠা

মেঘনার ভাঙন রোধের দাবিতে পাউবো ঘেরাও সড়ক অবরোধ
মেঘনার ভাঙন রোধের দাবিতে পাউবো ঘেরাও সড়ক অবরোধ

দেশগ্রাম

৩১ বছর পর ফেরদৌস আরা
৩১ বছর পর ফেরদৌস আরা

শোবিজ

পবিত্র আশুরা ২৬ জুন
পবিত্র আশুরা ২৬ জুন

প্রথম পৃষ্ঠা