আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ বুদ্ধির দেবতা বুধ, সেনাপতি মঙ্গল ও দৈবশক্তির কারক কেতুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃশ্চিক রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসঙ্গীর মতামতকে গুরুত্ব দিন। ব্যবসাবাণিজ্যে লোকসান গুনতে হবে। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। দুর্যোগের মেঘে আচ্ছন্ন থাকবে। সংকটকালে স্বজনরা দূরে থেকে মজা দেখবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে। শিক্ষার্থীরা বিদ্যাবুদ্ধি জ্ঞানগরিমা দিয়ে জীবন গড়বে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
মিথুন [২১ মে-২০ জুন]
নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। প্রেম বন্ধুত্ব বিনোদন শুভ। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। লৌকিকতা পরিহার্য। মামলা মোকদ্দমায় জয়ী করবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম বাস্তবায়িত হবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। মনের অভিলাষ পূর্ণ হবে। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। শ্রমিক কর্মচারীর ওপর তীক্ষ্ম নজর রাখুন। সন্তানদের গতিবিধির ওপর নজর দিন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দীর্ঘদিনের দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। জীবনসঙ্গী কর্ম পেতে পারে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। মনের অভিলাষ পূর্ণ হবে। সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে হবে। প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনা। গৃহবাড়িতে আসবাবপত্রের পসরা সাজবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউবে আকৃষ্ট থাকবে। প্রেমীযুগলের প্রেম ভেঙে দিতে পারে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
জীবনসঙ্গী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভফল প্রদান করবে। কন্যাসন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক বলে প্রমাণিত হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
বিদেশ গমনেচ্ছুদের বিদেশগমনের পথ খুলবে। ব্যাংক ব্যালান্স ফুলে-ফেঁপে উঠবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আসবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
টাকা উপার্জনের পথ খুলবে। নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।