শিরোনাম
প্রকাশ: ১৩:৫১, বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬ আপডেট: ১৩:৫৭, বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধূমপান কমানোর লড়াইয়ে পিছিয়ে চীন, বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
ধূমপান কমানোর লড়াইয়ে পিছিয়ে চীন, বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট পোড়ে এ দেশেই

২০১২ সালে বিল গেটসের সঙ্গে এক বৈঠকে তামাক নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন চীনের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং। সাবেক ধূমপায়ী শি তখন তামাক সেবনকে চীনের অন্যতম বড় সমস্যা বলেও উল্লেখ করেছিলেন। বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট যে দেশে পোড়ে, সেই চীনের ধূমপান পরিস্থিতিই ছিল আলোচনার মূল বিষয়।

শি একসময় নিজেও ধূমপায়ী ছিলেন। সে সময় চীনে গেটস ফাউন্ডেশনের প্রধান ড. রে ইপ স্মৃতিচারণ করে বলেন, শি সেদিন জানিয়েছিলেন ধূমপান ছাড়ার পর তিনি অনেক বেশি সুস্থ বোধ করছেন। তামাক সেবনকে চীনের অন্যতম বড় সমস্যা বলেও উল্লেখ করেন তিনি। ড. ইপের ভাষ্য অনুযায়ী, তামাক নিয়ন্ত্রণে ‘কিছু একটা করার’ প্রতিশ্রুতিও দিয়েছিলেন শি, যিনি পরের বছর দেশটির প্রেসিডেন্ট হন।

এর কয়েকদিন পর একটি ধূমপানবিরোধী অনুষ্ঠানে বিল গেটসের সঙ্গে দেখা যায় শি জিনপিংয়ের স্ত্রী ও বিখ্যাত গায়িকা পেং লিয়ুয়ানকে। দুজনের পরনেই ছিল ধূমপানবিরোধী স্লোগানসংবলিত লাল শার্ট।

কিন্তু এরপর কেটে গেছে ১৪ বছর। শি জিনপিং এখন কয়েক দশকের মধ্যে চীনের সবচেয়ে প্রভাবশালী নেতা হলেও তামাক ব্যবহার কমানো কিংবা দেশজুড়ে ইনডোর ধূমপান নিষিদ্ধ করার ক্ষেত্রে বেইজিংয়ের অগ্রগতি অত্যন্ত ধীর। বিশ্বের অধিকাংশ দেশে সিগারেটের বিক্রি কমলেও চীন হেঁটেছে উল্টো পথে।

চীনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের সাবেক কর্মকর্তাদের প্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৩ থেকে ২০২৩ সালের মধ্যে চীনে সিগারেটের ব্যবহার ৩৯ শতাংশ বেড়েছে। একই সময়ে বিশ্বের অন্যান্য অঞ্চলে তা কমেছে ২৬ শতাংশ। বর্তমানে চীনে প্রতি বছর প্রায় ২.৪০ লাখ কোটি সিগারেট বিক্রি হয়, যা বৈশ্বিক মোট বিক্রির প্রায় অর্ধেক।

তরুণদের মধ্যে ধূমপানের হার কমলেও গত ১৩ বছরে দেশটিতে সিগারেট বিক্রি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এর একটি কারণ তুলনামূলক কম দাম। চীনে এক প্যাকেট সিগারেটের গড় মূল্য প্রায় ৩ ডলার, যা যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ।

বিশ্লেষকদের মতে, সিগারেট বিক্রি কমাতে ব্যর্থ হওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে স্টেট টোব্যাকো মনোপলি অ্যাডমিনিস্ট্রেশনের। সংস্থাটি শুধু তামাক শিল্পের নিয়ন্ত্রকই নয়, দেশটির বৃহত্তম সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল টোব্যাকো কর্পোরেশনও তাদের নিয়ন্ত্রণে।

২০২৫ সালে প্রতিষ্ঠানটির মুনাফা ও কর রাজস্বের পরিমাণ ছিল প্রায় ২৪৪ বিলিয়ন ডলার। এই অর্থ চীনের জাতীয় রাজস্বের প্রায় ৭ শতাংশ এবং দেশটির ঘোষিত প্রতিরক্ষা বাজেটের প্রায় সমপরিমাণ।

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি বর্তমানে মন্থর। দীর্ঘদিনের রিয়েল এস্টেট সংকটের কারণে স্থানীয় সরকারগুলোর আয়ও কমে গেছে। ফলে তামাক খাত থেকে আসা রাজস্ব সরকারের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমনকি শি জিনপিংয়ের একাধিক কৌশলগত অগ্রাধিকার বাস্তবায়নেও এই বিপুল মুনাফা ব্যবহার করা হয়েছে।

গত বছর দেশের আর্থিক খাতকে চাঙা করতে একটি বৃহৎ ব্যাংকে ১ বিলিয়ন ডলারের বেশি অর্থ দিয়েছে এই প্রতিষ্ঠান। পাশাপাশি ১০০ বিলিয়ন ডলারের জাতীয় সেমিকন্ডাক্টর বিনিয়োগ তহবিলেরও অন্যতম বড় অর্থদাতা তারা।

এই আর্থিক শক্তিই রাজনৈতিক প্রভাবেও রূপ নিয়েছে। সংস্থাটির প্রধান প্রশাসক সরকারি উপমন্ত্রীর সমমর্যাদাসম্পন্ন। গত সাত বছরে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন সাতজন সাবেক শীর্ষ প্রশাসক।

২০২২ সালে সংস্থাটি ভেপ শিল্পের ওপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ভেপ বিক্রির স্থান নির্ধারণ, ফ্লেভারড ভেপ নিষিদ্ধকরণসহ বিভিন্ন কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। তবে অন্যান্য দেশের তুলনায় চীনে ভেপের প্রসার সিগারেটের চাহিদা কমাতে পারেনি।

২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণ চুক্তিতে স্বাক্ষর করলেও চীন এখনো এর সবচেয়ে কঠোর বিধানগুলো বাস্তবায়ন করেনি। ২০১৭ সালে দেশব্যাপী ইনডোর ধূমপান নিষিদ্ধ করার দীর্ঘদিনের উদ্যোগও ভেস্তে যায়। এর বাস্তবায়নের দায়িত্ব স্থানীয় সরকারের ওপর ছেড়ে দেওয়া হয়, যেখানে আইন প্রয়োগ প্রায়ই দুর্বল।

ফলে বর্তমানে দেশটির বহু অঞ্চলে ধূমপানবিষয়ক নিয়ম কার্যত অকার্যকর। বিশেষ করে অপেক্ষাকৃত অনুন্নত এলাকাগুলোতে পরোক্ষ ধূমপান থেকে সুরক্ষার ব্যবস্থা খুবই সীমিত। পশ্চিমা দেশগুলোর সিগারেটের প্যাকেটে যেখানে বড় আকারের স্বাস্থ্য সতর্কবার্তা থাকে, সেখানে চীনে পান্ডা বা ‘গেট অব হেভেনলি পিস’-এর মতো জাতীয় প্রতীকের পাশে ছোট্ট সতর্কবার্তাই দেখা যায়।

চীনা সিডিসির ২০২২ সালের এক গবেষণায় বলা হয়, ধূমপান নিয়ন্ত্রণে ব্যর্থতার মূল কারণ রাষ্ট্রায়ত্ত একচেটিয়া তামাক ব্যবসায়ীদের হস্তক্ষেপ এবং তামাক বিষয়ে সরকারের ‘দ্ব্যর্থক মনোভাব’।

করোনা মহামারির পর স্থানীয় পর্যায়ে স্টেট টোব্যাকো মনোপলি অ্যাডমিনিস্ট্রেশনের প্রভাব আরও বেড়েছে। কোভিড মোকাবিলায় বিপুল ব্যয়ের কারণে আর্থিক চাপে পড়া স্থানীয় সরকারগুলোর জন্য তামাক কর রাজস্বের বড় উৎস হয়ে ওঠে। এতে তামাক কোম্পানিগুলোর লবিংও সহজতর হয়েছে।

বেইজিংয়ের ইউনিভার্সিটি অব ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ইকোনমিকসের অধ্যাপক ঝেং রংয়ের গবেষণায় দেখা গেছে, চীনা উৎপাদনকারীদের প্রতিটি সিগারেট বিক্রি থেকে অর্জিত আয়ের প্রায় অর্ধেকই সরকারি কোষাগারে জমা হয়।

তামাক উৎপাদননির্ভর অঞ্চলগুলোতে এই নির্ভরতা আরও স্পষ্ট। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের ২০২৪ সালের বাজেটের অর্ধেকেরও বেশি এসেছে তামাক কর থেকে। মধ্য চীনের চাংদে শহরে ২০২২ সালে কর রাজস্বের ২০ শতাংশই এসেছিল এই খাত থেকে।

এমনকি ক্ষুদ্র ধূমপানবিরোধী উদ্যোগগুলোকেও বাধাগ্রস্ত করার অভিযোগ রয়েছে স্থানীয় তামাক ব্যুরোগুলোর বিরুদ্ধে। সরকারি নথি অনুযায়ী, জিয়াংসি প্রদেশের জিনইউ শহরে কিছু জনবহুল এলাকাকে ধূমপানমুক্ত ঘোষণা করার প্রস্তাব দিয়েছিল স্থানীয় স্বাস্থ্য কমিশন। পরে সেই উদ্যোগ সীমিত করার চেষ্টা চালায় স্থানীয় তামাক কর্তৃপক্ষ। তবে জনরোষের মুখে তা সফল হয়নি।

সরকারি উদ্যোগের গতি কমে যাওয়ায় এখন তরুণ প্রজন্ম, বিশেষ করে নারীরা নিজ উদ্যোগে ধূমপানবিরোধী প্রচার চালাচ্ছেন। ২৩ বছর বয়সী ইনফ্লুয়েন্সার আলভা ঝাং সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক একটি উইচ্যাট গ্রুপ গড়ে তুলেছেন। প্রকাশ্য স্থানে ধূমপায়ীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে ও সচেতনতা বাড়াতে তিনি অনুসারীদের উৎসাহিত করছেন।

আলভা ঝাং বলেন, “কিছু নিয়ম থাকলেও শাস্তির ব্যবস্থা প্রায় নেই বললেই চলে। তাই আমি এবং আরও অনেকেই প্রচণ্ড ক্ষোভ ও অসহায়ত্ব অনুভব করেছি।”

এ ধরনের উদ্যোগে জনসমর্থনও বাড়ছে। অন্যদের প্রতি উদাসীন ধূমপায়ীদের ব্যঙ্গ করে একটি অনুষ্ঠান করার পর এক নারী কমেডিয়ান দেশজুড়ে আলোচনায় আসেন এবং স্বাস্থ্য সংস্থাগুলোর প্রশংসা পান। সরকারি জরিপেও অনেক নাগরিক ধূমপানবিষয়ক আরও কঠোর নিয়মের পক্ষে মত দিয়েছেন।

ক্ষমতায় আসার পর প্রথমদিকে শি জিনপিং তামাক শিল্পের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন বলেই মনে হয়েছিল। ২০১৩ সালে কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করে, যাতে সরকারি কর্মসূচি ও প্রকাশ্য স্থানে কর্মকর্তাদের ধূমপান নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে কর্মকর্তাদের ‘দৃষ্টান্তমূলক আচরণ’ প্রদর্শনের আহ্বান জানানো হয়।

গেটস ফাউন্ডেশনের সাবেক কর্মকর্তা ড. রে ইপের মতে, এই নির্দেশিকা সম্ভবত সরাসরি শি জিনপিংয়ের কাছ থেকেই এসেছিল। এর ফলে বেইজিংয়ে ইনডোর ধূমপান নিষিদ্ধ করার উদ্যোগ গতি পায় এবং রাজধানী এ ক্ষেত্রে প্রথম দিকের বড় শহরগুলোর একটি হয়ে ওঠে।

দুই বছর পর, ২০১৫ সালে তামাকের ওপর কর বাড়ানো হয়। এতে সিগারেটের দাম ১০ শতাংশের বেশি বৃদ্ধি পায়।

তবে একই সময়ে দেশব্যাপী ইনডোর ধূমপান নিষিদ্ধ করার উদ্যোগ গতি হারাতে শুরু করে। ওই বছরই চীনের ফার্স্ট লেডি পেং লিয়ুয়ানকে শেষবারের মতো প্রকাশ্যে ধূমপানবিরোধী কর্মসূচির পক্ষে কথা বলতে দেখা যায়। ধূমপান ছাড়তে সহায়তাবিষয়ক গবেষণা মূল্যায়নের জন্য সিয়াটলে বিল গেটসের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, ২০১৫ সাল থেকে বিদেশি এনজিওগুলোর ওপর চীনের কঠোর নিয়ন্ত্রণ আরোপ ধূমপানবিরোধী আন্দোলনের জন্য বড় ধাক্কা হয়ে আসে। কারণ এসব সংস্থাই ছিল এই প্রচারণার অন্যতম প্রধান অর্থদাতা।

স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ম্যাথিউ কোরম্যানের মতে, অর্থনৈতিক মন্দা অনেক মানুষকে নিকোটিনের দিকে ঠেলে দিয়েছে। মানসিক চাপ কমানোর উপায় হিসেবে তারা সিগারেটকে দেখছেন। পাশাপাশি ধূমপানবিরোধী বিধিনিষেধের দুর্বল প্রয়োগ প্রকাশ্যে ধূমপানকে আরও সহজ করে তুলেছে।

মহামারির পর চীনের ন্যাশনাল হেলথ কমিশন তামাক নিয়ন্ত্রণের চেয়ে রোগ নিয়ন্ত্রণে বেশি মনোযোগ দিয়েছে। যদিও কাগজে-কলমে দেশটির লক্ষ্য ২০৩০ সালের মধ্যে ধূমপায়ীর হার ২৩ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা।

তবে ২০২৪ সালে ন্যাশনাল হেলথ কমিশনের কর্মকর্তা উ জিয়াংতিয়ান স্বীকার করেন, এই লক্ষ্য অর্জন অত্যন্ত কঠিন। তাঁর ভাষায়, “সত্যি বলতে কী, চাপটা মারাত্মক।”

সূত্র : নিউইয়র্ক টাইমস।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর
প্রশান্ত মহাসাগরের ৭০০ মিটার গভীরে মিলল রহস্যময় প্রাণী
প্রশান্ত মহাসাগরের ৭০০ মিটার গভীরে মিলল রহস্যময় প্রাণী
সাত হাজার বছরের পুরোনো বসতিতে মিলল প্রায় ৮০টি মুণ্ডুহীন কঙ্কাল
সাত হাজার বছরের পুরোনো বসতিতে মিলল প্রায় ৮০টি মুণ্ডুহীন কঙ্কাল
৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন
৪৫০০ বছর কীভাবে টিকে রইল গিজার গ্রেট পিরামিড, রহস্য উন্মোচন
প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
প্রথমবার জীবন্ত গবলিন হাঙরের সন্ধান পেলেন বিজ্ঞানীরা
হৃদয়বিদারক, একই পরিবারের চার সদস্যের আত্মহত্যা!
হৃদয়বিদারক, একই পরিবারের চার সদস্যের আত্মহত্যা!
মাস্কের অর্থ সমবণ্টন করলে, পৃথিবীর সবাই কতো টাকা করে পাবে?
মাস্কের অর্থ সমবণ্টন করলে, পৃথিবীর সবাই কতো টাকা করে পাবে?
পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন
পৃথিবীর সবচেয়ে বড় বিচ্ছু ছিল বেসবল ব্যাটের মতো, নতুন গবেষণায় রহস্য উন্মোচন
কলম্বিয়ায় বিশ্বকাপ থিমে জমকালো ‘টমেটো উৎসব’
কলম্বিয়ায় বিশ্বকাপ থিমে জমকালো ‘টমেটো উৎসব’
বাচ্চাকে জিম্মি করে ‘মুক্তিপণ’ আদায় করে ভোঁদড়
বাচ্চাকে জিম্মি করে ‘মুক্তিপণ’ আদায় করে ভোঁদড়
অস্ট্রেলিয়ায় এক লাখ তেলাপোকা জব্দ, মূল্য দেড় লাখ ডলার
অস্ট্রেলিয়ায় এক লাখ তেলাপোকা জব্দ, মূল্য দেড় লাখ ডলার
বাড়িতে চলছিল শেষকৃত্য, অতঃপর ‘অলৌকিক’ প্রত্যাবর্তন এভারেস্টে নিখোঁজ শেরপার!
বাড়িতে চলছিল শেষকৃত্য, অতঃপর ‘অলৌকিক’ প্রত্যাবর্তন এভারেস্টে নিখোঁজ শেরপার!
মৃত্যুর হাজারো বছর পরও মমিতে সক্রিয় জীবাণু!
মৃত্যুর হাজারো বছর পরও মমিতে সক্রিয় জীবাণু!
সর্বশেষ খবর
পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

বেনাপোলে অস্ত্রসহ আটক দুই
বেনাপোলে অস্ত্রসহ আটক দুই

৬ মিনিট আগে | দেশগ্রাম

বরিশালে অটোরিকশাচালক হত্যা মামলার আসামিদের বাড়িতে আগুন
বরিশালে অটোরিকশাচালক হত্যা মামলার আসামিদের বাড়িতে আগুন

১২ মিনিট আগে | নগর জীবন

সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল আরও তিন শিশুর
সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল আরও তিন শিশুর

১৬ মিনিট আগে | নগর জীবন

আমিই বস, ম্যাক্রোঁ-মেলোনিদের সামনে ঘোষণা ট্রাম্পের
আমিই বস, ম্যাক্রোঁ-মেলোনিদের সামনে ঘোষণা ট্রাম্পের

৩৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আরও এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে
আরও এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

৪০ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর
চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

৪০ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৫ অপহৃত জেলে
সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৫ অপহৃত জেলে

৪১ মিনিট আগে | দেশগ্রাম

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪১ মিনিট আগে | মন্ত্রীকথন

ইরাকের গোল নায়ক আয়মেনের অবিশ্বাস্য ইতিহাস
ইরাকের গোল নায়ক আয়মেনের অবিশ্বাস্য ইতিহাস

৪৭ মিনিট আগে | মাঠে ময়দানে

নোয়াখালীতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্য কৃষি উপকরণ বিতরণ
নোয়াখালীতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্য কৃষি উপকরণ বিতরণ

৪৯ মিনিট আগে | দেশগ্রাম

কারাভোগ শেষে ৩ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন ৬ নারী
কারাভোগ শেষে ৩ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন ৬ নারী

৫৬ মিনিট আগে | দেশগ্রাম

সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী
সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

৫৭ মিনিট আগে | জাতীয়

রিয়াল মাদ্রিদে যোগ দিলেন বের্নার্দো সিলভা
রিয়াল মাদ্রিদে যোগ দিলেন বের্নার্দো সিলভা

৫৮ মিনিট আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রে ৫৮০৭ প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি
যুক্তরাষ্ট্রে ৫৮০৭ প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

১ ঘণ্টা আগে | জাতীয়

কিছু কাজ বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না: আব্দুস সালাম
কিছু কাজ বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না: আব্দুস সালাম

১ ঘণ্টা আগে | নগর জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

২০৩০ বিশ্বকাপ নিয়ে মেসির স্পষ্ট বার্তা
২০৩০ বিশ্বকাপ নিয়ে মেসির স্পষ্ট বার্তা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আরও ৩ দেশে ফ্রিজ ও এসি রপ্তানি শুরু করলো ‘ভিশন’
আরও ৩ দেশে ফ্রিজ ও এসি রপ্তানি শুরু করলো ‘ভিশন’

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

হাবিপ্রবিতে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিগত উদ্ভাবন বিষয়ে সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিগত উদ্ভাবন বিষয়ে সিম্পোজিয়াম

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

‘মেক্সিকান ওয়াল’ ওচোয়ার অবসরের ঘোষণা
‘মেক্সিকান ওয়াল’ ওচোয়ার অবসরের ঘোষণা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তির জন্য ইরানকে বিমানভর্তি অর্থ ঘুষ দিয়েছিলেন ওবামা, বিস্ফোরক দাবি ট্রাম্পের
চুক্তির জন্য ইরানকে বিমানভর্তি অর্থ ঘুষ দিয়েছিলেন ওবামা, বিস্ফোরক দাবি ট্রাম্পের

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’
যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

১ ঘণ্টা আগে | শোবিজ

একইদিনে বিশ্বকাপের চার ম্যাচে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড
একইদিনে বিশ্বকাপের চার ম্যাচে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি
সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি

১ ঘণ্টা আগে | জাতীয়

পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদির
পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদির

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স
ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কঙ্গোর বিপক্ষে মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন রোনালদো
কঙ্গোর বিপক্ষে মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন রোনালদো

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান, বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেল ইউসিবি
কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান, বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেল ইউসিবি

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

সর্বাধিক পঠিত
‘ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র’
‘ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র’

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি
যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপ্পের মনটাই খারাপ করে দিলেন মেসি!
এমবাপ্পের মনটাই খারাপ করে দিলেন মেসি!

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নেপালের বোর্ডিং পাসে ইতালি যাত্রা, বিমানের কর্মকর্তা গ্রেপ্তার
নেপালের বোর্ডিং পাসে ইতালি যাত্রা, বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

২০ ঘণ্টা আগে | জাতীয়

হ্যাটট্রিকে ক্লোসাকে ছুঁলেন মেসি, উড়ছে আর্জেন্টিনা
হ্যাটট্রিকে ক্লোসাকে ছুঁলেন মেসি, উড়ছে আর্জেন্টিনা

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই’— ট্রাম্পকে কটাক্ষ মার্কিন রাষ্ট্রদূতের
‘ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই’— ট্রাম্পকে কটাক্ষ মার্কিন রাষ্ট্রদূতের

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন
শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন

২৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

আনচেলত্তির কৌশল বদল, ব্রাজিল একাদশে বড় পরিবর্তন
আনচেলত্তির কৌশল বদল, ব্রাজিল একাদশে বড় পরিবর্তন

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দেখে নিন মেসির হ্যাটট্রিক (ভিডিও)
দেখে নিন মেসির হ্যাটট্রিক (ভিডিও)

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রতিপক্ষ নয়, বিশ্বকাপে জার্মানির বড় আতঙ্ক এখন ‘বিষাক্ত সাপ’
প্রতিপক্ষ নয়, বিশ্বকাপে জার্মানির বড় আতঙ্ক এখন ‘বিষাক্ত সাপ’

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেপ ভার্দের সেই গোলরক্ষকের মায়ের পাশে মার্কিন প্রশাসন
কেপ ভার্দের সেই গোলরক্ষকের মায়ের পাশে মার্কিন প্রশাসন

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ
আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোল, রেকর্ড, প্রতিশোধ সব একসঙ্গে: ম্যাচ জিতল ফ্রান্স
গোল, রেকর্ড, প্রতিশোধ সব একসঙ্গে: ম্যাচ জিতল ফ্রান্স

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রেকর্ড ভেঙে ফ্রান্সের চূড়ায়, এখনও ফুরোয়নি ‘প্রজেক্ট এমবাপ্পে’র ক্ষুধা
রেকর্ড ভেঙে ফ্রান্সের চূড়ায়, এখনও ফুরোয়নি ‘প্রজেক্ট এমবাপ্পে’র ক্ষুধা

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি এই গ্রহের বাসিন্দা নন, মুগ্ধ  কিংবদন্তিরা ভাসাচ্ছেন প্রশংসায়
মেসি এই গ্রহের বাসিন্দা নন, মুগ্ধ  কিংবদন্তিরা ভাসাচ্ছেন প্রশংসায়

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যখন নগরপিতাই নগরখেকো
যখন নগরপিতাই নগরখেকো

১০ ঘণ্টা আগে | নগর জীবন

মেসির গোলে বাংলাদেশের উৎসব পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে
মেসির গোলে বাংলাদেশের উৎসব পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তিনি মানলেন মেসিই সর্বকালের সেরা
তিনি মানলেন মেসিই সর্বকালের সেরা

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৩০০ বিলিয়ন ডলারের ফান্ড নয়, ইরানে বিদেশি বিনিয়োগের সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
৩০০ বিলিয়ন ডলারের ফান্ড নয়, ইরানে বিদেশি বিনিয়োগের সুযোগ দেবে যুক্তরাষ্ট্র

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রেকর্ডের রাতে এমবাপে, মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস ফরাসি তারকার
রেকর্ডের রাতে এমবাপে, মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস ফরাসি তারকার

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাতে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের, নেতৃত্বে রোনালদো
রাতে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের, নেতৃত্বে রোনালদো

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

লেবাননে হামলা নিয়ে নেতানিয়াহুর ওপর চটলেন ট্রাম্প
লেবাননে হামলা নিয়ে নেতানিয়াহুর ওপর চটলেন ট্রাম্প

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা
মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোল করে কেন কাঁদলেন, জানালেন মেসি
গোল করে কেন কাঁদলেন, জানালেন মেসি

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এক গোলেই দুই ইতিহাস, চার গোলে বিশ্বসেরা: রেকর্ড ভাঙার দৌড়ে এমবাপ্পে
এক গোলেই দুই ইতিহাস, চার গোলে বিশ্বসেরা: রেকর্ড ভাঙার দৌড়ে এমবাপ্পে

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

দেশে প্রথমবার ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব
দেশে প্রথমবার ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

৮ ঘণ্টা আগে | জাতীয়

এমবাপ্পে ফ্রান্সের সর্বকালের সেরা গোলদাতা হয়ে ওঠার গল্প
এমবাপ্পে ফ্রান্সের সর্বকালের সেরা গোলদাতা হয়ে ওঠার গল্প

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
সচল হচ্ছে অচল আট বিমানবন্দর
সচল হচ্ছে অচল আট বিমানবন্দর

পেছনের পৃষ্ঠা

পিলারের নিচের মাটি বিক্রি ঝুঁকিতে পদ্মা রেলসেতু
পিলারের নিচের মাটি বিক্রি ঝুঁকিতে পদ্মা রেলসেতু

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

শিশুর লাশ উদ্ধার ঘিরে রণক্ষেত্র ফলিমারী
শিশুর লাশ উদ্ধার ঘিরে রণক্ষেত্র ফলিমারী

প্রথম পৃষ্ঠা

মুশফিকুলকে দেখতে হাসপাতালে সেনাপ্রধান
মুশফিকুলকে দেখতে হাসপাতালে সেনাপ্রধান

প্রথম পৃষ্ঠা

নিয়ন্ত্রণে আসছে না আইনশৃঙ্খলা
নিয়ন্ত্রণে আসছে না আইনশৃঙ্খলা

প্রথম পৃষ্ঠা

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

প্রথম পৃষ্ঠা

নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের

পেছনের পৃষ্ঠা

অনলাইন জুয়ার ফাঁদে সিলেট
অনলাইন জুয়ার ফাঁদে সিলেট

নগর জীবন

ছিনতাইকারীর হামলায় আহত ওসি এসআই
ছিনতাইকারীর হামলায় আহত ওসি এসআই

প্রথম পৃষ্ঠা

পচা শামুকে পা কাটার ভয় রোনালদোদের!
পচা শামুকে পা কাটার ভয় রোনালদোদের!

প্রথম পৃষ্ঠা

গাছে উঠে অনলাইনে হাজিরা প্রধান শিক্ষকের
গাছে উঠে অনলাইনে হাজিরা প্রধান শিক্ষকের

পেছনের পৃষ্ঠা

ব্রাজিল আর্জেন্টিনা ও ফুটবল রাজনীতি
ব্রাজিল আর্জেন্টিনা ও ফুটবল রাজনীতি

সম্পাদকীয়

আসছে দেড় লাখ কোটি টাকার ৩৮ প্রকল্প
আসছে দেড় লাখ কোটি টাকার ৩৮ প্রকল্প

পেছনের পৃষ্ঠা

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক
প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক

পেছনের পৃষ্ঠা

বেনজীরকে ফেরত চেয়ে আমিরাতকে দুদকের চিঠি
বেনজীরকে ফেরত চেয়ে আমিরাতকে দুদকের চিঠি

প্রথম পৃষ্ঠা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

প্রথম পৃষ্ঠা

ক্রিকেটারদেরই সব কৃতিত্ব : তামিম
ক্রিকেটারদেরই সব কৃতিত্ব : তামিম

মাঠে ময়দানে

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

পেছনের পৃষ্ঠা

বড় বাজেটেও বঞ্চনায় রংপুর
বড় বাজেটেও বঞ্চনায় রংপুর

নগর জীবন

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকত না
আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকত না

প্রথম পৃষ্ঠা

বিনিয়োগ বাড়াতে চার কৌশল
বিনিয়োগ বাড়াতে চার কৌশল

পেছনের পৃষ্ঠা

ডিজিটাল চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্র-ইরানের
ডিজিটাল চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্র-ইরানের

প্রথম পৃষ্ঠা

পচন ধরেছে সামাজিক গ্রন্থিতে
পচন ধরেছে সামাজিক গ্রন্থিতে

সম্পাদকীয়

ঝুলে আছে রিজার্ভ চুরি মামলার চার্জশিট
ঝুলে আছে রিজার্ভ চুরি মামলার চার্জশিট

নগর জীবন

ডা. নাফিসার মৃত্যুতে স্বামী-শ্বশুরের বিরুদ্ধে মামলা
ডা. নাফিসার মৃত্যুতে স্বামী-শ্বশুরের বিরুদ্ধে মামলা

নগর জীবন

দিল্লিতে আমার সঙ্গে ব্যবহার যথাযথ হয়নি
দিল্লিতে আমার সঙ্গে ব্যবহার যথাযথ হয়নি

প্রথম পৃষ্ঠা

মেঘনার ভাঙন রোধের দাবিতে পাউবো ঘেরাও সড়ক অবরোধ
মেঘনার ভাঙন রোধের দাবিতে পাউবো ঘেরাও সড়ক অবরোধ

দেশগ্রাম

৩১ বছর পর ফেরদৌস আরা
৩১ বছর পর ফেরদৌস আরা

শোবিজ

পবিত্র আশুরা ২৬ জুন
পবিত্র আশুরা ২৬ জুন

প্রথম পৃষ্ঠা