শিরোনাম
প্রকাশ: ০০:০০, বুধবার, ১৭ জুন, ২০২৬

সোশ্যাল মিডিয়া ও মিউজিক স্ট্রিমিংয়ে ‘এআই’ জঞ্জাল থেকে বাঁচুন

প্রিন্ট ভার্সন
সোশ্যাল মিডিয়া ও মিউজিক স্ট্রিমিংয়ে ‘এআই’ জঞ্জাল থেকে বাঁচুন

স্ক্রল করলেই চোখে পড়ছে অতিপ্রাকৃতিক দৃশ্য, যা অস্তিত্বহীন। কানে বাজছে প্রিয় শিল্পীর কণ্ঠে এমন এক গান, যা তিনি কখনই গাননি। সোশ্যাল মিডিয়া ফিড আর মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো এখন ভরে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ দিয়ে তৈরি কনটেন্টে। প্রযুক্তির এ জোয়ার যেমন নতুন সম্ভাবনা  তৈরি করেছে, ঠিক তেমনই বাড়ছে ‘এআই জঞ্জাল’ও

এআই  ‘স্লপ’!

এআই ‘স্লপ’ (AI Slop) বা কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি নিম্নমানের ডিজিটাল কনটেন্ট এখন সবখানে।  আমাদের ফিড, স্ক্রিন এবং স্পিকার এখন এআই-এর তৈরি অদ্ভুত সব ছবি, ভিডিও বা মেকি গানে সয়লাব। আমরা কী এর প্রতিকারে কিছু করতে পারি?

সেলেব্রিটিদের কার্টুন ভিডিও, কিম্ভূতকিমাকার ছবি বা কৃত্রিম সুরের গান! এমন কয়েকটি প্ল্যাটফর্ম এআই কনটেন্ট কমিয়ে আনার জন্য কিছু সেটিংস ও ফিচার চালু করেছে। তবে এআই বিশেষজ্ঞ হেনরি আজডার-এর এক সতর্কতা করে বলেছেন, আপনার ফিড থেকে এআই কনটেন্ট পুরোপুরি মুছে ফেলা ‘অত্যন্ত কঠিন’। তিনি একে শিল্পবিপ্লবের সময়কার ‘ধোঁয়াশা’র সঙ্গে তুলনা করেছেন, যা নিয়ন্ত্রণ করা তখন প্রায় অসম্ভব ছিল।

Settings►  পিন্টারেস্ট : এটি অনুপ্রেরণামূলক আইডিয়া খোঁজার সাইট। কিন্তু এখন এটি ‘এআই’ কনটেন্টে ভরা! এমন অভিযোগ ব্যবহারকারীদের। ফলে পিন্টারেস্ট সম্প্রতি ‘টিউনার’ (Tuner) চালু করেছে, যার মাধ্যমে আপনার ফিডে এআই কনটেন্টের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি প্রথমে অ্যান্ড্রয়েড ও ডেস্কটপে চালু হয়েছে এবং বর্তমানে আইওএস (IOS)-এ ধাপে ধাপে আসছে। প্রাথমিকভাবে বিউটি, আর্ট, ফ্যাশন এবং হোম ডেকোরেশনে এটি কাজ করবে।

কীভাবে ব্যবহার করবেন :

► পিন্টারেস্টের Settings-এ যান।

► সেখান থেকে ‘Refine your recommendations’-এ ক্লিক করুন।

► এরপর GenAI interests ট্যাবে ট্যাপ করে নির্দিষ্ট ক্যাটাগরিগুলো বন্ধ (toggle) করে দিন যেগুলোতে এআই কনটেন্ট কম দেখতে চান।

► টিকটক : কোম্পানিটির ভাষ্য, তাদের প্ল্যাটফর্মে ১৩০ কোটি ভিডিও ক্লিপ আছে, যা ‘এআই-জেনারেটেড’! টিকটক ব্যবহারকারীদের ‘ফর ইউ’ (For You) ফিডে এআই কনটেন্ট নিয়ন্ত্রণে একটি ফিচার নিয়ে এসেছে। আপনার অ্যাপে এটি আছে কি না দেখে নিন-

► টিকটক মোবাইল অ্যাপের Settings-এ যান।

► সেখান থেকে Content Preferences এবং এরপর Manage Topics-এ যান।

► এখানে বিভিন্ন বিষয়ের স্লাইডার পাবেন। যদি আপডেটটি পেয়ে যান, তবে ‘এআই-জেনারেটেড’ কনটেন্ট কমানো বা বাড়ানোর নতুন একটি স্লাইডারও দেখতে পাবেন।

এ ছাড়া আপনি সরাসরি ‘ফর ইউ’ ফিড থেকেও এটি করতে পারেন।

► ভিডিওর পাশের Share বাটনে ট্যাপ করুন।

► এরপর ‘Why this Video’-এ গিয়ে ‘Adjust your For You’ এবং সবশেষে Manage topics-এ যান। তবে মনে রাখবেন, এআই কনটেন্ট পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়, বরং পরিমাণ কমিয়ে আনা সম্ভব।

► ডিজার : সুনো (Suno) এবং উডিও (Udio)-ব্যবহার করে এখন চ্যাটবটে কিছু শব্দ লিখেই ঝকঝকে পপ গান তৈরি করে ফেলতে পারেন। ফলে মিউজিক স্ট্রিমিংয়ে এআই গানে সয়লাব হয়ে গেছে। ইউরোপভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিজার’ কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি গানগুলোকে আলাদা করার ব্যবস্থা করেছে। এআই বিশেষজ্ঞ হেনরি আজডার বলেন, ‘ডিজার শুরু থেকেই এআই-জেনারেটেড মিউজিকের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে।’ ডিজারের তথ্যমতে, প্রতিদিন তাদের প্ল্যাটফর্মে প্রায় ৬০ হাজার পুরোপুরি এআই-তৈরি গান আপলোড করা হয়, যা দৈনিক আপলোডের প্রায় ৩৯%। গত বছর তারা ১ কোটি ৩৪ লাখেরও বেশি এআই ট্র্যাক শনাক্ত ও লেবেল করেছে। কোম্পানির মতে, জালিয়াতির মাধ্যমে স্ট্রিম বাড়িয়ে অর্থ উপার্জনের লক্ষ্যেই এসব গান আপলোড করা হয়।

প্ল্যাটফর্মে পরিবর্তন আনুন

আপনি যদি বড়  প্ল্যাটফর্মের বাইরে আসতে চান, তবে এমন কিছু নতুন অ্যাপ রয়েছে যারা মূলত এআই-মুক্ত অভিজ্ঞতা দেয়:

► কারা (Cara) : এটি শিল্পীদের পোর্টফোলিও শেয়ার করার একটি প্ল্যাটফর্ম, যেখানে এআই-তৈরি কাজ সম্পূর্ণ নিষিদ্ধ।

► পিক্সেলফেড (Pixelfed) : এটি ইনস্টাগ্রামের বিজ্ঞাপনমুক্ত বিকল্প। এখানে ব্যবহারকারীরা বিভিন্ন কমিউনিটিতে যোগ দিতে পারেন, যার মধ্যে একটি বিশেষ বিভাগ রয়েছে যেখানে এআই কনন্টে অনুমোদিত নয়।

► স্প্রেড (Spread) : এটি একটি নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যা মানুষের মৌলিক চিন্তা ও আইডিয়া শেয়ার করার জন্য তৈরি, এতে ‘এআই জঞ্জালের বন্যা’ থেকে বাঁচতে পারেন।

► ডিভাইন (diVine) : ভিডিও অ্যাপ ‘ভাইন’ (Vine)-এর নতুন সংস্করণ এটি। তারা প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের প্ল্যাটফর্মে কোনো ‘এআই স্লপ’ থাকবে না ও এআই শনাক্ত করতে তারা একাধিক উন্নত পদ্ধতি ব্যবহার করছে।

তথ্যসূত্র : অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

এই বিভাগের আরও খবর
প্লাস্টিক দূষণ বাড়াচ্ছে বৈশ্বিক উষ্ণতা
প্লাস্টিক দূষণ বাড়াচ্ছে বৈশ্বিক উষ্ণতা
বিগ ব্যাং-এর পরেই কি জ্বলে উঠেছিল এই নক্ষত্ররা?
বিগ ব্যাং-এর পরেই কি জ্বলে উঠেছিল এই নক্ষত্ররা?
খননকাজে বেরিয়ে এলো চীনের মহাপ্রাচীরের ইতিহাস!
খননকাজে বেরিয়ে এলো চীনের মহাপ্রাচীরের ইতিহাস!
আইফোনের ‘লকডাউন মোড’ - অতিরিক্ত নিরাপত্তা ফিচার
আইফোনের ‘লকডাউন মোড’ - অতিরিক্ত নিরাপত্তা ফিচার
উন্মুক্ত হলো ব্লুস্কাইয়ের ‘লাইভ নাও’
উন্মুক্ত হলো ব্লুস্কাইয়ের ‘লাইভ নাও’
মহাকাশে ‘ভবঘুরে’ গ্রহের সন্ধান
মহাকাশে ‘ভবঘুরে’ গ্রহের সন্ধান
‘ম্যাজিক’ কলম আনছে ওপেনএআই?
‘ম্যাজিক’ কলম আনছে ওপেনএআই?
স্কুলকাজে এআই ব্যবহারে ‘করণীয়’ এবং ‘বর্জনীয়’
স্কুলকাজে এআই ব্যবহারে ‘করণীয়’ এবং ‘বর্জনীয়’
সাইবার যুদ্ধের নতুন ফ্রন্ট
সাইবার যুদ্ধের নতুন ফ্রন্ট
কৃত্রিম আলোর পৃথিবী
কৃত্রিম আলোর পৃথিবী
১ লাখ ১৫ হাজার বছরের পুরোনো মানুষের পায়ের ছাপের সন্ধান
১ লাখ ১৫ হাজার বছরের পুরোনো মানুষের পায়ের ছাপের সন্ধান
ডিপফেক চেনার লড়াই
ডিপফেক চেনার লড়াই
সর্বশেষ খবর
পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু
পটুয়াখালীতে সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

২ সেকেন্ড আগে | দেশগ্রাম

বেনাপোলে অস্ত্রসহ আটক দুই
বেনাপোলে অস্ত্রসহ আটক দুই

৬ মিনিট আগে | দেশগ্রাম

বরিশালে অটোরিকশাচালক হত্যা মামলার আসামিদের বাড়িতে আগুন
বরিশালে অটোরিকশাচালক হত্যা মামলার আসামিদের বাড়িতে আগুন

১২ মিনিট আগে | নগর জীবন

সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল আরও তিন শিশুর
সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল আরও তিন শিশুর

১৬ মিনিট আগে | নগর জীবন

আমিই বস, ম্যাক্রোঁ-মেলোনিদের সামনে ঘোষণা ট্রাম্পের
আমিই বস, ম্যাক্রোঁ-মেলোনিদের সামনে ঘোষণা ট্রাম্পের

৩৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আরও এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে
আরও এক লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে

৪০ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর
চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল গরু ব্যবসায়ীর

৪০ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৫ অপহৃত জেলে
সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৫ অপহৃত জেলে

৪১ মিনিট আগে | দেশগ্রাম

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪১ মিনিট আগে | মন্ত্রীকথন

ইরাকের গোল নায়ক আয়মেনের অবিশ্বাস্য ইতিহাস
ইরাকের গোল নায়ক আয়মেনের অবিশ্বাস্য ইতিহাস

৪৭ মিনিট আগে | মাঠে ময়দানে

নোয়াখালীতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্য কৃষি উপকরণ বিতরণ
নোয়াখালীতে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্য কৃষি উপকরণ বিতরণ

৪৯ মিনিট আগে | দেশগ্রাম

কারাভোগ শেষে ৩ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন ৬ নারী
কারাভোগ শেষে ৩ বছর পর ভারত থেকে দেশে ফিরলেন ৬ নারী

৫৬ মিনিট আগে | দেশগ্রাম

সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী
সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী

৫৭ মিনিট আগে | জাতীয়

রিয়াল মাদ্রিদে যোগ দিলেন বের্নার্দো সিলভা
রিয়াল মাদ্রিদে যোগ দিলেন বের্নার্দো সিলভা

৫৮ মিনিট আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রে ৫৮০৭ প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি
যুক্তরাষ্ট্রে ৫৮০৭ প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

১ ঘণ্টা আগে | জাতীয়

কিছু কাজ বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না: আব্দুস সালাম
কিছু কাজ বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না: আব্দুস সালাম

১ ঘণ্টা আগে | নগর জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

২০৩০ বিশ্বকাপ নিয়ে মেসির স্পষ্ট বার্তা
২০৩০ বিশ্বকাপ নিয়ে মেসির স্পষ্ট বার্তা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আরও ৩ দেশে ফ্রিজ ও এসি রপ্তানি শুরু করলো ‘ভিশন’
আরও ৩ দেশে ফ্রিজ ও এসি রপ্তানি শুরু করলো ‘ভিশন’

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

হাবিপ্রবিতে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিগত উদ্ভাবন বিষয়ে সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিগত উদ্ভাবন বিষয়ে সিম্পোজিয়াম

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

‘মেক্সিকান ওয়াল’ ওচোয়ার অবসরের ঘোষণা
‘মেক্সিকান ওয়াল’ ওচোয়ার অবসরের ঘোষণা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তির জন্য ইরানকে বিমানভর্তি অর্থ ঘুষ দিয়েছিলেন ওবামা, বিস্ফোরক দাবি ট্রাম্পের
চুক্তির জন্য ইরানকে বিমানভর্তি অর্থ ঘুষ দিয়েছিলেন ওবামা, বিস্ফোরক দাবি ট্রাম্পের

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’
যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

১ ঘণ্টা আগে | শোবিজ

একইদিনে বিশ্বকাপের চার ম্যাচে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড
একইদিনে বিশ্বকাপের চার ম্যাচে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি
সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি

১ ঘণ্টা আগে | জাতীয়

পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদির
পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদির

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স
ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কঙ্গোর বিপক্ষে মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন রোনালদো
কঙ্গোর বিপক্ষে মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন রোনালদো

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান, বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেল ইউসিবি
কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান, বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেল ইউসিবি

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

সর্বাধিক পঠিত
‘ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র’
‘ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র’

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি
যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপ্পের মনটাই খারাপ করে দিলেন মেসি!
এমবাপ্পের মনটাই খারাপ করে দিলেন মেসি!

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নেপালের বোর্ডিং পাসে ইতালি যাত্রা, বিমানের কর্মকর্তা গ্রেপ্তার
নেপালের বোর্ডিং পাসে ইতালি যাত্রা, বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

২০ ঘণ্টা আগে | জাতীয়

হ্যাটট্রিকে ক্লোসাকে ছুঁলেন মেসি, উড়ছে আর্জেন্টিনা
হ্যাটট্রিকে ক্লোসাকে ছুঁলেন মেসি, উড়ছে আর্জেন্টিনা

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই’— ট্রাম্পকে কটাক্ষ মার্কিন রাষ্ট্রদূতের
‘ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই’— ট্রাম্পকে কটাক্ষ মার্কিন রাষ্ট্রদূতের

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন
শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন

২৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

আনচেলত্তির কৌশল বদল, ব্রাজিল একাদশে বড় পরিবর্তন
আনচেলত্তির কৌশল বদল, ব্রাজিল একাদশে বড় পরিবর্তন

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দেখে নিন মেসির হ্যাটট্রিক (ভিডিও)
দেখে নিন মেসির হ্যাটট্রিক (ভিডিও)

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রতিপক্ষ নয়, বিশ্বকাপে জার্মানির বড় আতঙ্ক এখন ‘বিষাক্ত সাপ’
প্রতিপক্ষ নয়, বিশ্বকাপে জার্মানির বড় আতঙ্ক এখন ‘বিষাক্ত সাপ’

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেপ ভার্দের সেই গোলরক্ষকের মায়ের পাশে মার্কিন প্রশাসন
কেপ ভার্দের সেই গোলরক্ষকের মায়ের পাশে মার্কিন প্রশাসন

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ
আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোল, রেকর্ড, প্রতিশোধ সব একসঙ্গে: ম্যাচ জিতল ফ্রান্স
গোল, রেকর্ড, প্রতিশোধ সব একসঙ্গে: ম্যাচ জিতল ফ্রান্স

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রেকর্ড ভেঙে ফ্রান্সের চূড়ায়, এখনও ফুরোয়নি ‘প্রজেক্ট এমবাপ্পে’র ক্ষুধা
রেকর্ড ভেঙে ফ্রান্সের চূড়ায়, এখনও ফুরোয়নি ‘প্রজেক্ট এমবাপ্পে’র ক্ষুধা

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি এই গ্রহের বাসিন্দা নন, মুগ্ধ  কিংবদন্তিরা ভাসাচ্ছেন প্রশংসায়
মেসি এই গ্রহের বাসিন্দা নন, মুগ্ধ  কিংবদন্তিরা ভাসাচ্ছেন প্রশংসায়

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যখন নগরপিতাই নগরখেকো
যখন নগরপিতাই নগরখেকো

১০ ঘণ্টা আগে | নগর জীবন

মেসির গোলে বাংলাদেশের উৎসব পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে
মেসির গোলে বাংলাদেশের উৎসব পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তিনি মানলেন মেসিই সর্বকালের সেরা
তিনি মানলেন মেসিই সর্বকালের সেরা

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৩০০ বিলিয়ন ডলারের ফান্ড নয়, ইরানে বিদেশি বিনিয়োগের সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
৩০০ বিলিয়ন ডলারের ফান্ড নয়, ইরানে বিদেশি বিনিয়োগের সুযোগ দেবে যুক্তরাষ্ট্র

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রেকর্ডের রাতে এমবাপে, মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস ফরাসি তারকার
রেকর্ডের রাতে এমবাপে, মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস ফরাসি তারকার

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাতে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের, নেতৃত্বে রোনালদো
রাতে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের, নেতৃত্বে রোনালদো

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

লেবাননে হামলা নিয়ে নেতানিয়াহুর ওপর চটলেন ট্রাম্প
লেবাননে হামলা নিয়ে নেতানিয়াহুর ওপর চটলেন ট্রাম্প

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা
মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোল করে কেন কাঁদলেন, জানালেন মেসি
গোল করে কেন কাঁদলেন, জানালেন মেসি

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এক গোলেই দুই ইতিহাস, চার গোলে বিশ্বসেরা: রেকর্ড ভাঙার দৌড়ে এমবাপ্পে
এক গোলেই দুই ইতিহাস, চার গোলে বিশ্বসেরা: রেকর্ড ভাঙার দৌড়ে এমবাপ্পে

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ
২৩৭ কলেজ অধ্যক্ষকে শোকজ

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

দেশে প্রথমবার ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব
দেশে প্রথমবার ‘মুক্ত বাণিজ্য অঞ্চল’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

৮ ঘণ্টা আগে | জাতীয়

এমবাপ্পে ফ্রান্সের সর্বকালের সেরা গোলদাতা হয়ে ওঠার গল্প
এমবাপ্পে ফ্রান্সের সর্বকালের সেরা গোলদাতা হয়ে ওঠার গল্প

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
সচল হচ্ছে অচল আট বিমানবন্দর
সচল হচ্ছে অচল আট বিমানবন্দর

পেছনের পৃষ্ঠা

পিলারের নিচের মাটি বিক্রি ঝুঁকিতে পদ্মা রেলসেতু
পিলারের নিচের মাটি বিক্রি ঝুঁকিতে পদ্মা রেলসেতু

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

শিশুর লাশ উদ্ধার ঘিরে রণক্ষেত্র ফলিমারী
শিশুর লাশ উদ্ধার ঘিরে রণক্ষেত্র ফলিমারী

প্রথম পৃষ্ঠা

মুশফিকুলকে দেখতে হাসপাতালে সেনাপ্রধান
মুশফিকুলকে দেখতে হাসপাতালে সেনাপ্রধান

প্রথম পৃষ্ঠা

নিয়ন্ত্রণে আসছে না আইনশৃঙ্খলা
নিয়ন্ত্রণে আসছে না আইনশৃঙ্খলা

প্রথম পৃষ্ঠা

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

প্রথম পৃষ্ঠা

নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের

পেছনের পৃষ্ঠা

অনলাইন জুয়ার ফাঁদে সিলেট
অনলাইন জুয়ার ফাঁদে সিলেট

নগর জীবন

ছিনতাইকারীর হামলায় আহত ওসি এসআই
ছিনতাইকারীর হামলায় আহত ওসি এসআই

প্রথম পৃষ্ঠা

পচা শামুকে পা কাটার ভয় রোনালদোদের!
পচা শামুকে পা কাটার ভয় রোনালদোদের!

প্রথম পৃষ্ঠা

গাছে উঠে অনলাইনে হাজিরা প্রধান শিক্ষকের
গাছে উঠে অনলাইনে হাজিরা প্রধান শিক্ষকের

পেছনের পৃষ্ঠা

ব্রাজিল আর্জেন্টিনা ও ফুটবল রাজনীতি
ব্রাজিল আর্জেন্টিনা ও ফুটবল রাজনীতি

সম্পাদকীয়

আসছে দেড় লাখ কোটি টাকার ৩৮ প্রকল্প
আসছে দেড় লাখ কোটি টাকার ৩৮ প্রকল্প

পেছনের পৃষ্ঠা

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক
প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক

পেছনের পৃষ্ঠা

বেনজীরকে ফেরত চেয়ে আমিরাতকে দুদকের চিঠি
বেনজীরকে ফেরত চেয়ে আমিরাতকে দুদকের চিঠি

প্রথম পৃষ্ঠা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

প্রথম পৃষ্ঠা

ক্রিকেটারদেরই সব কৃতিত্ব : তামিম
ক্রিকেটারদেরই সব কৃতিত্ব : তামিম

মাঠে ময়দানে

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

পেছনের পৃষ্ঠা

বড় বাজেটেও বঞ্চনায় রংপুর
বড় বাজেটেও বঞ্চনায় রংপুর

নগর জীবন

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকত না
আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকত না

প্রথম পৃষ্ঠা

বিনিয়োগ বাড়াতে চার কৌশল
বিনিয়োগ বাড়াতে চার কৌশল

পেছনের পৃষ্ঠা

ডিজিটাল চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্র-ইরানের
ডিজিটাল চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্র-ইরানের

প্রথম পৃষ্ঠা

পচন ধরেছে সামাজিক গ্রন্থিতে
পচন ধরেছে সামাজিক গ্রন্থিতে

সম্পাদকীয়

ঝুলে আছে রিজার্ভ চুরি মামলার চার্জশিট
ঝুলে আছে রিজার্ভ চুরি মামলার চার্জশিট

নগর জীবন

ডা. নাফিসার মৃত্যুতে স্বামী-শ্বশুরের বিরুদ্ধে মামলা
ডা. নাফিসার মৃত্যুতে স্বামী-শ্বশুরের বিরুদ্ধে মামলা

নগর জীবন

দিল্লিতে আমার সঙ্গে ব্যবহার যথাযথ হয়নি
দিল্লিতে আমার সঙ্গে ব্যবহার যথাযথ হয়নি

প্রথম পৃষ্ঠা

মেঘনার ভাঙন রোধের দাবিতে পাউবো ঘেরাও সড়ক অবরোধ
মেঘনার ভাঙন রোধের দাবিতে পাউবো ঘেরাও সড়ক অবরোধ

দেশগ্রাম

৩১ বছর পর ফেরদৌস আরা
৩১ বছর পর ফেরদৌস আরা

শোবিজ

পবিত্র আশুরা ২৬ জুন
পবিত্র আশুরা ২৬ জুন

প্রথম পৃষ্ঠা