নতুন স্মার্টফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে আনলো ওয়ালটন
দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন তাদের ‘য্যানন’ সিরিজের নতুন স্মার্টফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে ছেড়েছে। সাশ্রয়ী মূল্যের এই ডিভাইসটি আধুনিক ফিচার ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
দৃষ্টিনন্দন ডিজাইনের এই ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি প্রসেসর। ফলে দ্রুতগতির পারফরম্যান্স ও উন্নত কানেক্টিভিটি সুবিধা পাওয়া যাবে।
ওয়ালটন মোবাইলের চিফ বিজনেস অফিসার (সিবিও) আবু জাহিদ জানান, ফোনটি অবসিডিয়ান গ্রে ও জেনিথ গ্রিন—এই দুটি রঙে বাজারে এসেছে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ হাজার ৯৯৯ টাকা (ভ্যাট ছাড়া)। দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ডশপ, আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মে ফোনটি পাওয়া যাচ্ছে।
অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চালিত এই স্মার্টফোনে রয়েছে এলপিডিডিআর৫ মেমোরি প্রযুক্তি, যা ১৬ জিবি পর্যন্ত র্যাপিড মেমোরি সুবিধা প্রদান করে। গ্রাফিক্স প্রসেসিংয়ের জন্য থাকছে এআরএম মালি-জি৬১০ এমসি২। ফলে গেমিং, ভিডিও স্ট্রিমিং ও মাল্টিটাস্কিংয়ে উন্নত অভিজ্ঞতা মিলবে।
ফোনটিতে রয়েছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ৬.৮ ইঞ্চি ইউ-নচ আইপিএস ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট ও ৬৩০ নিটস ব্রাইটনেস থাকায় ভিজ্যুয়াল অভিজ্ঞতা হবে আরও উন্নত।
ক্যামেরা সেটআপে রয়েছে সনি আইএমএক্স৭৫২ সেন্সরযুক্ত ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ভিডিও রেকর্ডিংয়ে রয়েছে ২কে ইআইএস সুবিধা।
পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিং সুবিধা। এছাড়া আইপি৬৪ ডাস্ট ও ওয়াটার রেসিস্ট্যান্স, ডুয়াল মাইক নোইজ ক্যান্সেলেশন এবং সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারসহ নানা আধুনিক ফিচার যুক্ত করা হয়েছে।
ওয়ালটনের নিজস্ব কারখানায় তৈরি এই স্মার্টফোনে ৩০ দিনের রিপ্লেসমেন্ট সুবিধা এবং এক বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।