দর পতনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৮ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৮ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর ৪ টাকা বা ৯ দশমিক ২৪ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের শেয়ারদর ২০ পয়সা বা ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে।
তালিকায় যৌথভাবে চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের শেয়ারদর ১০ পয়সা বা ৭ দশমিক ১৪ শতাংশ হারে কমেছে।
এ ছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে যৌথভাবে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড ৬ দশমিক ৬৭ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ৬ দশমিক ৫৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৫ দশমিক ৩২ শতাংশ এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪ দশমিক ৬৯ শতাংশ কমেছে।