আকর্ষণীয় বা ব্যতিক্রমধর্মী মনে হয়নি
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমদ চৌধুরী শেয়ার বিজকে বলেন, বাজেটের তাৎক্ষণিক মূল্যায়ন করা কিছুটা কঠিন। নতুন সরকারের এটি প্রথম বাজেট হলেও তাদের আগের অভিজ্ঞতা প্রায় দুই দশক আগের। ফলে বাজেটের প্রকৃত প্রভাব বুঝতে অন্তত এক বছর সময় লাগবে।
তিনি আরও বলেন, তবে প্রাথমিকভাবে বাজেটটি খুব বেশি আকর্ষণীয় বা ব্যতিক্রমধর্মী মনে হয়নি। বাজেটের আকার কিছুটা বেড়েছে, যা স্বাভাবিক। প্রতিবছরই বাজেটের পরিমাণ বাড়ে। কিন্তু নতুন সরকার যে ধরনের পরিবর্তন
বা নতুন দৃষ্টিভঙ্গির কথা বলেছিল, তার স্কষ্ট প্রতিফলন বাজেটে তেমন দেখা যায়নি। সরকারের পক্ষ থেকে কল্যাণরাষ্ট্র (ওয়েলফেয়ার স্টেট) প্রতিষ্ঠার যে প্রত্যাশার কথা বলা হয়েছিল, বাজেটে তার শক্তিশালী প্রতিফলন পাওয়া যায়নি। বরং বাজেটের আকার বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকলেও বাস্তবায়ন সক্ষমতা, উন্নয়ন ব্যয়ের কার্যকারিতা এবং সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার বিষয়ে উল্লেখযোগ্য নতুন উদ্যোগ চোখে পড়েনি।
ড. তৌফিক আহমদ চৌধুরী
সাবেক মহাপরিচালক, বিআইবিএম