বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ: ০১:৩৬, ১২ জুন ২০২৬

পদক্ষেপগুলোর সফল বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

পদক্ষেপগুলোর সফল বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান . মোহাম্মদ আব্দুল মজিদ শেয়ার বিজকে বলেন, বাজেটে বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি এবং অর্থনীতির গতিশীলতা ধরে রাখার চেষ্টা করা হয়েছে। বিশেষ করে বিভিন্ন খাতে প্রায় ৬০ হাজার কোটি টাকার ছাড় প্রণোদনার উদ্যোগকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন।

তার ভাষ্য, এসব সুবিধা যদি প্রকৃত অর্থে সাধারণ মানুষ, ক্ষুদ্র উদ্যোক্তা ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে তা অর্থনীতিতে দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসায়িক কার্যক্রম ¤‹্রসারণেও সহায়ক ভূমিকা রাখতে পারে।

তিনি আরও বলেন, সরকারের ঘোষিত পদক্ষেপগুলোর সফল বাস্তবায়নই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিকল্পনাগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে বাজারে স্থিতিশীলতা ফিরে আসবে, অস্থিরতা কমবে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা স্বস্তি বৃদ্ধি পাবে।

সার্বিকভাবে, তিনি মনে করেন বাজেটের মূল শক্তি এর জনকল্যাণমুখী উদ্যোগ বাস্তবায়ন সক্ষমতার ওপর নির্ভর করছে। এসব উদ্যোগ সফল হলে দেশের অর্থনীতি আরও গতিশীল টেকসই ভিত্তির ওপর দাঁড়াতে সক্ষম হবে।

 

. মোহাম্মদ আব্দুল মজিদ

সাবেক চেয়ারম্যান, এনবিআর