বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

​​​​​​​চন্না একানায়েকে

প্রকাশ: ০০:৫১, ১৪ জুন ২০২৬ | আপডেট: ১৭:৩৯, ১৪ জুন ২০২৬

আজকের ভিত্তি, আগামীর নেতৃত্ব

হোটেল সারিনা ঢাকার স্থিতিস্থাপকতা উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধির যাত্রা

হোটেল সারিনা ঢাকার স্থিতিস্থাপকতা উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধির যাত্রা

বৈশ্বিক স্থানীয় ব্যবসায়িক পরিবেশ প্রতিনিয়ত পরিবর্তিত হলেও, হোটেল সারিনা ঢাকার মূল অঙ্গীকার অপরিবর্তিত রয়েছেÑঅতুলনীয় সেবা নিশ্চিত করা, দীর্ঘমেয়াদি মূল্য সৃষ্টি করা এবং আমাদের শিল্প সমাজে ইতিবাচক অর্থবহ অবদান রাখা।

গত চার মাস নানা ধরনের চ্যালেঞ্জ নিয়ে এসেছে। স্থানীয় রাজনৈতিক অর্থনৈতিক অস্থিরতা, নির্বাচনকালীন পরিস্থিতি, রমজান ঈদকে কেন্দ্র করে পরিবর্তিত ব্যবসায়িক কার্যক্রমÑসব মিলিয়ে আতিথেয়তা খাতকে উল্লেখযোগ্য প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। অন্যদিকে, ইরান, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ঘিরে বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনা বাজারে অনিশ্চয়তা আরও বাড়িয়ে তুলেছে, যার প্রভাব বছরের প্রথম প্রান্তিকে ঢাকার হোটেল শিল্পে নেতিবাচকভাবে প্রতিফলিত হয়েছে।

তবে প্রকৃত নেতৃত্ব প্রতিকূলতার অনুপস্থিতিতে নয়, বরং প্রতিকূল পরিস্থিতির মোকাবিলায় প্রকাশ পায়। এই সময়জুড়ে আমাদের হোটেলিয়ারদের দল দৃঢ় মনোযোগ, অসাধারণ স্থিতিস্থাপকতা এবং দীর্ঘমেয়াদি লক্ষ্যের প্রতি অবিচল প্রতিশ্রুতি বজায় রেখেছে।

আমাদের ধারাবাহিক সাফল্যের ভিত্তি হলো সততা, উদ্ভাবন এবং কঠোর অপারেশনাল উৎকর্ষতা। বাজারে মন্দাভাবের সময় রক্ষণাত্মক অবস্থান গ্রহণের পরিবর্তে আমরা আমাদের অভ্যন্তরীণ সক্ষমতা আরও শক্তিশালী করেছি, আধুনিক প্রযুক্তি গ্রহণ করেছি এবং সেবার মান আরও উন্নত করেছি।

এর ফলে আমরা শুধু বাজার পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছি না, বরং আমাদের বৈশ্বিক অতিথি স্থানীয় কমিউনিটির ক্রমবর্ধমান উন্নত চাহিদা পূরণে

 সক্রিয় ভূমিকা পালন করছি। টেকসই উন্নয়ন এবং বাজারে নেতৃত্ব এককভাবে অর্জন করা সম্ভব নয়। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা আমাদের কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করব, মানবস¤‹ উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধি করব এবং আন্তর্জাতিক মানের সর্বোত্তম চর্চাগুলো গ্রহণ করব।

এই উদ্যোগগুলো আমাদের অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদি টেকসই মূল্য সৃষ্টি করবে এবং প্রিমিয়াম আতিথেয়তা খাতে আমাদের নেতৃত্বের অবস্থান আরও শক্তিশালী করবে।

হোটেল সারিনায় মানুষই আমাদের প্রতিটি কর্মকাণ্ডের প্রাণশক্তি। আমি আমাদের দলের প্রতিটি সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের অক্লান্ত পরিশ্রম, পেশাদারিত্ব এবং নিষ্ঠার জন্য।

তাদের সম্মিলিত প্রচেষ্টার কারণেই আমরা বৃহত্তর অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে কৌশলগত সুযোগে রূপান্তর করতে সক্ষম হয়েছি এবং ধারণাগুলোকে বাস্তব অর্থবহ সাফল্যে পরিণত করেছি।

একইভাবে আমাদের সম্মানিত অতিথি, করপোরেট অংশীদার এবং শুভাকাক্সক্ষীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের অব্যাহত আস্থা সহযোগিতাই আমাদের প্রতিবছর আরও উচ্চতায় পৌঁছানোর অনুপ্রেরণা জোগায়।

ভবিষ্যতের দিকে তাকিয়ে আমাদের কৌশলগত লক্ষ্যগুলো সুস্কষ্টÑটেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা, সর্বোচ্চ নৈতিক পেশাগত মান বজায় রাখা এবং বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক উন্নয়নে সক্রিয় অবদান রাখা।

আসুন, আমরা সবাই একসঙ্গে অভিন্ন লক্ষ্য অদম্য উদ্দীপনা নিয়ে এগিয়ে যাই।হ্যাঁ, আমরা পারিএই অদম্য মনোভাবকে ধারণ করে আমরা প্রিমিয়াম আতিথেয়তা খাতের জন্য আরও স্মার্ট, শক্তিশালী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তুলব।