বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০০:১৪, ১৬ জুন ২০২৬

অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সোনারগাঁও টেক্সটাইলের লেনদেন সাময়িক স্থগিত

অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সোনারগাঁও টেক্সটাইলের লেনদেন সাময়িক স্থগিত

 

শেয়ারের দাম লেনদেন অস্বাভাবিক বাড়ায় সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে ঢাকা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) কর্তৃপক্ষ। কোনো মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) বা ব্যবসায়িক অগ্রগতির ঘোষণা ছাড়াই সাম্প্রতিক সময়ে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক আচরণ স্টক এক্সচেঞ্জের নজরে আসে।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দুপুরে লেনদেন শেষ হওয়ার আগেই কোম্পানিটির শেয়ারের লেনদেন সাময়িক বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে বিষয়টি ডিএসই সিএসইর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, শেয়ারের দাম লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দিনের অবশিষ্ট সময়ের জন্য সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক সময়ে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারের মূল্যবৃদ্ধি কোম্পানিটির আর্থিক অবস্থা, ব্যবসায়িক কার্যক্রম কিংবা মৌলভিত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অথচ গত এক মাসে কোম্পানিটির শেয়ারের দাম আড়াই গুণের বেশি বেড়েছে।

তথ্য অনুযায়ী, গত ১০ মে কোম্পানিটির শেয়ারের দাম ছিল ৩৩ টাকা ৫০ পয়সা। মাত্র এক মাসের ব্যবধানে জুন তা বেড়ে দাঁড়ায় ৮৩ টাকা ৪০ পয়সায়। অর্থাৎ সময়ে শেয়ারটির দাম ১৬১ দশমিক ১৯ শতাংশ বেড়েছে। রোববার কিছুটা মূল্য সংশোধন হলেও আজ সোমবার আবারও শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের অস্বাভাবিক আগ্রহ দেখা যায়। লেনদেন চলাকালে শেয়ারটির দাম আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৯২ শতাংশ বেড়ে ৮৭ টাকা ৫০ পয়সায় উঠে যায়। ফলে গত এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫৪ টাকা। এরপরই নিয়ন্ত্রক পদক্ষেপ হিসেবে উভয় স্টক এক্সচেঞ্জ লেনদেন স্থগিতের সিদ্ধান্ত নেয়।

এর আগে গত জুন সোনারগাঁও টেক্সটাইলের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায় ডিএসই সিএসই। জবাবে কোম্পানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই, যা শেয়ারের মূল্য বা লেনদেনে প্রভাব ফেলতে পারে। কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অবস্থান বা পরিচালনায়ও এমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি, যা এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিকে যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে পারে।

স্টক এক্সচেঞ্জ সূত্র জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের দরবৃদ্ধির সঙ্গে বাস্তব ব্যবসায়িক পরিস্থিতির কোনো সুস্পষ্ট সম্পর্ক পাওয়া যাচ্ছে না। ফলে দরবৃদ্ধির পেছনে কোনো গোপন তথ্য, সমন্বিত লেনদেন বা বাজার কারসাজির সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়ে কোম্পানির কাছে প্রয়োজনীয় নথিপত্র অতিরিক্ত তথ্যও চাওয়া হয়েছে।

বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র আবুল কালাম আগামীর সময়কে বলেছেন, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বেড়েছে। একইসঙ্গে অস্বাভাবিক লেনদেনও লক্ষ করা গেছে। তাই উভয় স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ আজেকের দিনের অবশিষ্ট সময়ের জন্য কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত করেছে। বিএসইসির সার্ভিলেন্স বিভাগ বিষয়টি নজরদারিতে রেখেছে।

১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় সোনারগাঁও টেক্সটাইল। কোম্পানির পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ৫৬টি।

সর্বশেষ ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত সময়ে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৪ দশমিক ৪৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে দশমিক ৫২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে দশমিক ২৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৫ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে।