সূচকের পতনে লেনদেন কমেছে
টানা ঊর্ধ্বমুখী থাকার পর সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।
বাজার সংশ্লিষ্টরা বলেছেন, টানা ঊর্ধ্বমুখী থাকার পর গতকাল মঙ্গলবারের দরপতন স্বাভাবিক মূল্য সংশোধন ছিল। অনেকেই তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নেওয়ার চেষ্টা করছে। যার কারণে বিক্রয় চাপে বাজার কিছুটা নেতিবাচক হয়েছে। বাজেটের পরে এবং কিছুদিন আগে থেকেই দেশের পুঁজিবাজারে ইতিবাচক ধারা লক্ষ্য করা যায়।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২১১০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৪৯৬ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, দর কমেছে ২৪০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৭টির। ডিএসইতে ১ হাজার ১৯৬ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ২৬০ কোটি ১ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৫৬ কোটি ১২ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ২৭১ পয়েন্টে। সিএসইতে ২৩৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দর বেড়েছে, কমেছে ১২৩টির এবং ২৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ডিএসইতে শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান। ফান্ডটির ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ৩ হাজার ২৮৮ বারে ফান্ডটির ৮ লাখ ৬৮ হাজার ৩৭টি ইউনিট লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৬ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ফিড মিলসের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৩
শতাংশ। ২ হাজার ২২৯ বারে কোম্পানিটির ৮১ লাখ ৪২ হাজার ৪৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৩ লাখ টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ। ৩ হাজার ৩৬২ বারে কোম্পানিটির ১ কোটি ১৭ লাখ ৬৪ হাজার ৫৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৩৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে—ভিএফএস থ্রেডের ৯ দশমিক ৬৮ শতাংশ, ইভেন্স টেক্সটাইলের ৮ দশমিক ৮৭ শতাংশ, ড্রাগন সোয়েটারের ৮ দশমিক ৭৩ শতাংশ, বিডি থাই ফুডসের ৭ দশমিক ২৯ শতাংশ, এমএল ডাইংয়ের ৬ দশমিক ৮০ শতাংশ, প্রাইম লাইফের ৫ দশমিক ৪২ শতাংশ ও এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচুয়াল ফান্ডের ৫ শতাংশ দর বেড়েছে।
এদিকে, শেয়ার দর পতনের শীর্ষে উঠে বেক্সিমকো লিমিটেড। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৮ শতাংশ কমেছে। ১৬৪ বারে কোম্পানিটির ৩৮ হাজার ৪৪১টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২২ লাখ টাকা। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মাইডাস ফাইন্যান্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫৬ শতাংশ কমেছে। ১১৯ বারে কোম্পানিটির ২ লাখ ১ হাজার ৫৬৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা। তালিকায় তৃতীয় স্থানে থাকা সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৬ শতাংশ কমেছে। ১ হাজার ৭৮৫ বারে কোম্পানিটির ৮ লাখ ৮৪ হাজার ৫৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৫৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে—রিজেন্ট টেক্সটাইলের ৫ দশমিক ০৬ শতাংশ, এনআরবি ব্যাংকের ৪ দশমিক ৮৪ শতাংশ, প্রিমিয়ার ব্যাংকের ৪ দশমিক ৩৫ শতাংশ, সোনালি লাইফ ইন্স্যুরেন্সের ৪ দশমিক ২৪ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৩ দশমিক ৯২ শতাংশ এবং রেইনউইক যজ্ঞেশ্বরের ৩ দশমিক ৭১ শতাংশ দর কমেছে।