বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ: ০৯:৫৩, ২০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ০৯:৫৩, ২০ জানুয়ারি ২০২৬

সাবেক ক্রিকেটার ওমর খালেদ রুমি সম্মানিত

সাবেক ক্রিকেটার ওমর খালেদ রুমি সম্মানিত

বিনোদন প্রতিবেদক : রাজধানীর বনানীর ক্যাডেট কলেজ ক্লাবে বাংলাদেশের ক্রীড়া ও সঙ্গীত অঙ্গনে ওমর খালিদ রুমির অবদান এবং কৃতিত্ব শীর্ষক আয়োজন সম্প্রতি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাকে সম্মানিত করা হয়। সেদিন একই সঙ্গে উদযাপিত হয় ওমর খালেদ রুমির দৌহিত্র জাইয়েরের চতুর্থ জন্মদিন। জাইয়েরের মা ফারিবা ওমর লরা এবং বাবা মিতুল অস্ট্রেলিয়ার সুপরিচিত ব্যান্ড দ্য ক্রু’র সদস্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- একুশে পদকে সম্মানিত শিল্পী রোকেয়া সুলতানা, লাবু রহমান, ফুয়াদ নাসের বাবু, আলী সুমন, আলিফ আলাউদ্দিন, ব্যান্ড পেন্টাগণের সদস্যরা, আশফাকুল বারী রুমন (পার্থিব), রেডিওঅ্যাকটিভ ব্যান্ডের সদস্য এবং সঙ্গীত ও সাংস্কৃতিক অঙ্গনের আরো অনেক গুণীজন। এই আয়োজনটি ছিল আবেগঘন, উষ্ণ ও স্মরণীয়। একে