বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার পাচ্ছেন আশিক সরকার
শেয়ার বিজ ডেস্ক : প্রসঙ্গ নজরুল-সঙ্গীত গ্রুপের প্রতিষ্ঠাতা শিল্পী বিপাশা গুহঠাকুরতা (১৯৬৬-২০২২) স্মরণে ২০২৪ সাল থেকে প্রবর্তন করা হয়েছে স্মৃতি পুরস্কার। এ বছর পুরস্কারটি পেতে যাচ্ছেন ত্রিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সঙ্গীতশিল্পী আশিক সরকার। সম্প্রতি প্রনস পর্ষদের সভায় শিল্পী বিপাশা গুহঠাকুরতা স্মৃতি পুরস্কার-২০২৬-এর জন্যে আশিক সরকারকে মনোনীত করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন- শিল্পী রেবেকা সুলতানা, সাধারণ সম্পাদক শিল্পী পারভীন সুলতানা, শিল্পী নাহীদ মোমেন, শিল্পী মাহমুদুল হাসান, সহ-সভাপতি প্রকৌশলী দিলীপ গুহঠাকুরতা, গানবন্ধু গোলাম ফারুক, সহ-সভাপতি শহীদুল হক, সাংগঠনিক সম্পাদক রফিক সুলায়মান, শিল্পী তাপসী রায়, শিল্পী বদরুন্নেসা ডালিয়া প্রমুখ। প্রনস পরিবারের পক্ষ থেকে শিল্পীকে অভিনন্দন জানানো হয়েছে। উল্লেখ্য, এর আগে এই পুরস্কার লাভ করেছেন শিল্পী মিরাজুল জান্নাত সোনিয়া এবং শিল্পী-স্বরলিপিকার ড. পরিতোষ মণ্ডল।