বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ: ১৯:২০, ৬ মে ২০২৪ | আপডেট: ১৯:২০, ৬ মে ২০২৪

পঞ্চগড়ে হাইব্রিড ভুট্টার মাঠ দিবস

পঞ্চগড়ে হাইব্রিড ভুট্টার মাঠ দিবস

    প্রতিনিধি, পঞ্চগড়: পঞ্চগড়ের সদর উপজেলায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের (বিডাব্লিউএমআরআই) হাইব্রিড ভুট্টা ২-এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।  গতকাল সোমবার দুপুরে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট (বিডাব্লিউএমআরআই) দিনাজপুরের আয়োজনে এবং পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের (বিডাব্লিউএমআরআই) মহাপরিচালক ড. গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (গবেষণা) রেহানা ইয়াছমিন। এ সময় দিনাজপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের (বিডাব্লিউএমআরআই) পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. সালাহউদ্দীন আহমেদ, পরিচালক (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর উইং) ড. আলমগীর মিয়া, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (সরেজমিন গবেষণা বিভাগ) মাহফুজ বাজ্জাজ. পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মতিন, সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা আসাদুন্নবী  প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী এলাকার শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।