বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:৫১, ১৩ জুন ২০২৬

নয়াপল্টনে যুবদলের বঞ্চিত নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি

নয়াপল্টনে যুবদলের বঞ্চিত নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি

সদ্য ঘোষিত যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে পদবঞ্চিত ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সদ্য সাবেক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, সাবেক গ্রাম সরকারবিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, হুমায়ূন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির খান, অলি উদ্দিন সুমন দেওয়ান, হাফিজুর রহমান হাফিজ, আবুল হাসান, মিজানুর রহমান সোহাগ, মাহফুজুর রহমান, কাজী মেজবাউল আলম, খালেদ মাহমুদ মাসুদ, আনোয়ার জাহিদ, মুজাহিদুল ইসলাম, গোলাম আযম সেকত, অ্যাডভোকেট আব্দুর রহিম, আমান উল্লাহ বিপুল, গোলাম ফারুক, ডা. বাছেদুর রহমান সোহেল, আজিম পাটোয়ারী, মেহেদী হাসান, শফিউল বাসার সজল, মিরাজ আজিম, সুলতান মাহমুদ তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া ছাত্রদল ও যুবদলের সাবেক ও বর্তমান বহু নেতা কর্মসূচিতে অংশ নেন। তারা সংগঠনের বৃহত্তর স্বার্থে ত্যাগী ও যোগ্য নেতাদের মূল্যায়নের মাধ্যমে একটি আরও গ্রহণযোগ্য ও শক্তিশালী কমিটি গঠনের আহ্বান জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং দলের নীতিনির্ধারকদের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানান। তারা আশা প্রকাশ করেন, সংগঠনের স্বার্থে যোগ্য ও পরীক্ষিত নেতাদের মূল্যায়নের বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।