মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বললেন, ‘আমরা চাই না যে হাটে-ঘাটে-মাঠে সব সময় রাজনীতি নিয়েই কথা বলব।’ তিনি বলেন, ‘আমাদের মধ্যে মানবিক অনুভূতি ও মূল্যবোধ এবং সামাজিক বোধগুলো জাগিয়ে তোলা দরকার। এ ব্যাপারে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।’ সোমবার ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তাপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্য ও আহ্বান অত্যন্ত প্রাসঙ্গিক এবং শিরোধার্য। বিশেষত তিনি যখন বলেন, ‘গণমাধ্যমকে সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে এগিয়ে নিতে হবে। দলীয় অবস্থান বা সরকারের তোষামোদ নয়, সত্যকে সত্য হিসেবেই জনগণের সামনে তুলে ধরতে হবে।’ প্রধানমন্ত্রীর এই ইতিবাচক আহ্বান দেশে সৎ, নির্ভীক, বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সাংবাদিকতার নিরবচ্ছিন্ন আদর্শিক চর্চা উৎসাহিত করবে। রাষ্ট্রের শীর্ষ নির্বাহীর এই মনোভাবের ভিত্তিতে, গণমাধ্যমের সত্যিকার স্বাধীনতা ভোগে, সাংবাদিকদের প্রত্যক্ষ-পরোক্ষভাবে কোনো প্রশাসনিক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে না বলে আশা করা যায়। আবহমানকাল ধরে কঠিন পেশাগত চ্যালেঞ্জ নিয়েই গণমাধ্যম জাতীয় অর্থনীতি ও সমাজনীতির পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে ভূমিকা পালন করে আসছে। কিন্তু নানা রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে তাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। শিকার হতে হয় প্রশাসনিক বৈরিতার। এসব বিরুদ্ধ স্রোত সাঁতরেই টিকে থাকতে হয় গণমাধ্যমকে। বিশেষত টেলিভিশনশিল্প একটি পূর্ণাঙ্গ শিল্প খাত হিসেবে গড়ে না ওঠায় তাদের সংকট আরও গভীর। প্রধানমন্ত্রীর সঙ্গে সাংবাদিক নেতাদের সৌহার্দপূর্ণ, ফলপ্রসূ বৈঠকের পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের যাবতীয় সংকট উত্তরণের সমাধানসূত্র বেরিয়ে আসবে বলে আশা করা যায়। আর তার মাধ্যমে সত্য-ন্যায়ের নির্ভীক প্রকাশ, সামাজিক ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে মানবিক রাষ্ট্র বিনির্মাণে সরকারকে কার্যকর সহযোগিতার সক্ষমতা অর্জন করবে গণমাধ্যম। এবং সমুন্নত রাখবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে তার গৌরবোজ্জ্বল মর্যাদা।
শিরোনাম
- আমিই বস, ম্যাক্রোঁ-মেলোনিদের সামনে ঘোষণা ট্রাম্পের
- সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৫ অপহৃত জেলে
- যুক্তরাষ্ট্রে ৫৮০৭ প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি
- ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা
- চুক্তির জন্য ইরানকে বিমানভর্তি অর্থ ঘুষ দিয়েছিলেন ওবামা, বিস্ফোরক দাবি ট্রাম্পের
- পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদির
- ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স
- কঙ্গোর বিপক্ষে মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন রোনালদো
- ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল
- কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সুস্থ ভূমি ছাড়া খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়: পরিবেশমন্ত্রী
- শিশু নিসার প্রতি পাশবিকতা গোটা সমাজকে লজ্জিত করেছে: প্রিন্স
- ‘ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’
- ইবোলা-কোয়ারেন্টাইন পেরিয়ে কঙ্গোর রূপকথার সূচনা আজ
- জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার
- ‘জেমস বন্ড’ সিনেমার স্মৃতিবিজড়িত সেই রিসোর্টে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি
- সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
- ষষ্ঠ বিশ্বকাপে ইতিহাস গড়ার লক্ষ্য রোনালদোর
- পরেশ সাগর মাঠের অস্থায়ী টয়লেট অপসারণের দাবিতে মানববন্ধন
- চট্টগ্রামে খোয়া যাওয়া ১০১ মোবাইল ফিরিয়ে দিল পুলিশ
তোষামোদ নয়, সত্য
প্রধানমন্ত্রীর শিরোধার্য আহ্বান
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
‘ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই’— ট্রাম্পকে কটাক্ষ মার্কিন রাষ্ট্রদূতের
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম