দুই যুগ আগের পরাজয়ের প্রতিশোধ নিয়ে তৃতীয় সোনালি ট্রফি জয়ের মিশন শুরু করল বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। গতকাল রাতে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে কিলিয়ান এমবাপ্পের রেকর্ড গড়া গোলে সেনেগালকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ফরাসিরা। এদিনের জোড়া আঘাতে জাতীয় দলের হয়ে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৫৮-তে। এর মধ্য দিয়ে ফরাসিদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ে জিরুকে টপকে এখন শীর্ষে ২০১৮ বিশ্বকাপ জয়ের নায়ক এমবাপ্পে। আর বিশ্বকাপে তার গোল ১৪টি। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার গোল ১৬টি। তাকে ছুঁতে এমবাপ্পের প্রয়োজন আর দুই গোল। অপর গোলটি করেন বদলি নামা ব্র্যাডলি বারকোলা। আর সেনেগালের একটি গোল শোধ করেন ইব্রাহিম। গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স এবারও হট ফেবারিট। গ্রুপ ‘আই’-এর প্রথম ম্যাচেই ফরাসিদের চেনা প্রতিপক্ষ আফ্রিকাসেরা সেনেগাল। খুব ভালো করেই তেরাঙ্গানা লায়ন্সদের চেনা ছিল দিদিয়ে দেশমের দলের। ২০০২ সালের দক্ষিণ কোরিয়া ও জাপান আসরে বিশ্বকাপে প্রথবারের দেখায় ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছিল সেনেগাল। সিউল বিশ্বকাপ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে উপস্থিত ৬২ হাজার দর্শকদের স্তব্ধ করে দিয়েছিলেন সেনেগালের বোবা দিওপ। তার গোলে বিশ্বচ্যাম্পিয়নদের চমকে দিয়েছিল তেরাঙ্গানা লায়ন। তাই সতর্কতা নিয়েই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেই সেনেগালের বিপক্ষে ২২ বছর পর ফের মুখোমুখি হয় ফ্রান্স। প্রথমার্ধে সমানে সমানে লড়াই করে দুই দল। একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি তারা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও ৬৬ মিনিটে প্রথম এমবাপ্পে এবং ৮২ মিনিটে বারকোলা গোল করেন। পরে যোগ করা সময়ে পঞ্চম মিনিটে একটি গোল করেন সেনেগালের ইব্রাহিম। তবে শেষ মিনিটে আবার গোলের দেখা পান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে একমাত্র কোচ দিদিয়ের দেশম, যিনি বিশ্বকাপ জিতেছেন ফুটবলার এবং কোচ হয়ে। ১৯৯৮ সালে ফ্রান্স প্রথমবার বিশ্বসেরা হয়েছিল দেশমের অধিনায়কত্বে। সেই দেশমের কোচিংয়েই ফ্রান্স গত দুই আসরে ফাইনাল খেলেছে। ২০১৮ সালে ক্রোয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। ২০২২ সালে টাইব্রেকারে আর্জেন্টিনার বিপক্ষে হেরে রানার্সআপ হয়।
শিরোনাম
- আমিই বস, ম্যাক্রোঁ-মেলোনিদের সামনে ঘোষণা ট্রাম্পের
- সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৫ অপহৃত জেলে
- যুক্তরাষ্ট্রে ৫৮০৭ প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি
- ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা
- চুক্তির জন্য ইরানকে বিমানভর্তি অর্থ ঘুষ দিয়েছিলেন ওবামা, বিস্ফোরক দাবি ট্রাম্পের
- পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদির
- ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স
- কঙ্গোর বিপক্ষে মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন রোনালদো
- ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল
- কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সুস্থ ভূমি ছাড়া খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়: পরিবেশমন্ত্রী
- শিশু নিসার প্রতি পাশবিকতা গোটা সমাজকে লজ্জিত করেছে: প্রিন্স
- ‘ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’
- ইবোলা-কোয়ারেন্টাইন পেরিয়ে কঙ্গোর রূপকথার সূচনা আজ
- জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার
- ‘জেমস বন্ড’ সিনেমার স্মৃতিবিজড়িত সেই রিসোর্টে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি
- সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
- ষষ্ঠ বিশ্বকাপে ইতিহাস গড়ার লক্ষ্য রোনালদোর
- পরেশ সাগর মাঠের অস্থায়ী টয়লেট অপসারণের দাবিতে মানববন্ধন
- চট্টগ্রামে খোয়া যাওয়া ১০১ মোবাইল ফিরিয়ে দিল পুলিশ
এমবাপ্পে রেকর্ডে মিশন শুরু ফরাসিদের
আবু নাঈম তরুণ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
‘ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই’— ট্রাম্পকে কটাক্ষ মার্কিন রাষ্ট্রদূতের
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের
৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম