সিলেটের বিশ্বনাথে ডাকাতি, হত্যাসহ ১৩ মামলার আসামি দুর্ধর্ষ এক ডাকাত সর্দারকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নাম মোশাহিদ ওরফে রাজু (৩৬)। সে উপজেলার রামপাশা ইউনিয়নের নওধার পূর্বপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।
রবিবার (১৪ জুন) বিকাল ২টায় সিলেট আদালতে পাঠানো হয়। এর আগে গেল শনিবার (১৩ জুন) রাতে নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতার মোশাহিদ ওরফে ল্যাংড়া রাজু দুর্ধর্ষ ডাকাত সর্দার। সে সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন এলাকায় অবস্থান করে পরিকল্পনাসহ ডাকাতি সংগঠতি করে। তার বিরুদ্ধে সুনামগঞ্জ ও বিশ্বনাথ থানায় ডাকাতি ও হত্যাসহ ১৩টি মামলা রয়েছে। মামলার হুলিয়া নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল সে। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান বলেন, ‘কুখ্যাত ডাকাত রাজু একাধিক মামলার পলাতক আসামি। তাকে গ্রেফতার করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।’
বিডি প্রতিদিন/এএম