সিলেট মহানগরীর নবাব রোড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা বিক্ষোভ মিছিল হয়েছে। এই ঘটনায় অভিযান দিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই মিছিল অনুষ্ঠিত হয়।
আটকরা হলেন- ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি, আশরাফুল আহমদ শাফি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম বলেন, মঙ্গলবার (১৬ জুন) সকালে মহানগরীর নবাব রোড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে। পরে দুপুরের দিকে তাদের আদালতো তোলা হয়েছে। মিছিলের এই ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এআরএ