রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি শিশুমৃত্যুর অনাকাক্সিক্ষত ঘটনার পরিপ্রেক্ষিতে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন নিজ দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এ দায়িত্ব এখন অধ্যাপক জামালুন্নেসার ওপর ন্যস্ত করেছে পরিচালনা পর্ষদ। গতকাল আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক-কোম্পানি অ্যাফেয়ার্স তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে শিশুমৃত্যুজনিত ঘটনায় দেশের মানুষের সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃপক্ষও গভীরভাবে শোকাহত।
ইতোমধ্যে প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে তদারকি ব্যবস্থা জোরদার এবং প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।