এসিআই প্রপার্টিজ লিমিটেডের নতুন উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করেছে সেরেনো লেভান্দে, যা একটি ইন্টিগ্রেটেড ডিজিটাল প্রপার্টি সেবা প্ল্যাটফর্ম। রাজধানীর এসিআই সেন্টারে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়।
মানুষ যেভাবে বাসা ভাড়া নেয়, পরিচালনা করে এবং আবাসন-সংক্রান্ত সেবা গ্রহণ করে, সেই পুরো অভিজ্ঞতায় আস্থা, যত্ন ও সুশৃঙ্খলতা নিয়ে আসার লক্ষ্যেই এ উদ্যোগ। এর মাধ্যমে বাংলাদেশের প্রপার্টি সার্ভিসেস খাতে এসিআই-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
সেরেনো লেভান্দে একই প্ল্যাটফর্মের আওতায় পাঁচটি সমন্বিত সেবা প্রদান করবে: ডিজিটাল মার্কেটপ্লেস, সার্ভিসড অ্যাপার্টমেন্টস, প্রপার্টি ম্যানেজমেন্ট, প্রিমিয়াম রিসেল এবং করপোরেট হাউজিং। বাড়ি-সংক্রান্ত যাত্রার প্রতিটি ধাপকে সহজ ও নির্ভরযোগ্য করে তুলতে এসব সেবা একসঙ্গে কাজ করবে।
এসিআই-এর জন্য এই উদ্যোগটি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত খাতে আস্থাভিত্তিক সেবা প্রদানের ধারাবাহিকতারই একটি নতুন অধ্যায়।
বিডি প্রতিদিন/এমআই