ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে ল্যাবের বিভিন্ন পরীক্ষা করানোর অভিযোগ উঠেছে প্যাথলজি বিভাগে টেকনোলজিস্টদের বিরুদ্ধে। হাসপাতাল সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে প্রতিদিন প্যাথলজি বিভাগে শতাধিক রোগী রক্ত বা ইউরিনসহ অন্যান্য নমুনার সিবিসি, আরবিসি, ক্রিয়েটিনিন, এসজিপিটি, বিলিরুবিন, সিআরপি, উইডাল, ভিডিআরএল, এইচবিএসএজি-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষা করাতে আসেন। সরকারি হাসপাতালে স্বল্প খরচে এসব পরীক্ষা হওয়ায় রোগীদের চাপও থাকে বেশি। অভিযোগ উঠেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের প্যাথলজিতে দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে ল্যাবের পরীক্ষার মেশিন পরিচালনার কাজ করানো হচ্ছে। বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, এক পরিচ্ছন্নতাকর্মীকে দিয়ে প্যাথলজিতে বিভাগের একটি মেশিনে বসে বিভিন্ন পরীক্ষার কাজ করাচ্ছেন ল্যাব ইনচার্জ রেজাউল করিম। পরিচ্ছন্নতাকর্মী জুবায়ের বলেন, আমাকে সিবিসি বা অন্য পরীক্ষার কাজ মেশিনে করতে বলা হয়। আমি জানিয়েছি, আমি করতে পারি না। তার পরও ইনচার্জের নির্দেশে পরীক্ষার কাজ করতে হচ্ছে। আর এক নারী পরিচ্ছন্নতাকর্মী শিউলি জানায়, আমি ল্যাবে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতাম। পরে আমাকে ল্যাবের পরীক্ষানিরীক্ষার কাজ করতে বলা হয়। আমি জোরালো আপত্তি জানাই। এরপর আমাকে হাসপাতালের ওয়ার্ডে যেতে বলা হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্যাথলজি বিভাগের ইনচার্জ রেজাউল করিম। তিনি দাবি করেন, ল্যাবের পরীক্ষার কাজ মেডিকেল টেকনোলজিস্টরাই করেন। পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা, ধোয়া-মোছা, টেস্ট টিউব ধোয়া এবং রিপোর্ট সরবরাহের কাজ করানো হয়। মেডিকেল টেকনোলজিস্ট দিয়েই পরীক্ষানিরীক্ষা করানো হয়। পরিচ্ছন্নতাকর্মীদের দিয়ে কোনো ল্যাব টেস্ট করানো হয় না। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- আমিই বস, ম্যাক্রোঁ-মেলোনিদের সামনে ঘোষণা ট্রাম্পের
- সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৫ অপহৃত জেলে
- যুক্তরাষ্ট্রে ৫৮০৭ প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি
- ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা
- চুক্তির জন্য ইরানকে বিমানভর্তি অর্থ ঘুষ দিয়েছিলেন ওবামা, বিস্ফোরক দাবি ট্রাম্পের
- পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদির
- ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স
- কঙ্গোর বিপক্ষে মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন রোনালদো
- ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল
- কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সুস্থ ভূমি ছাড়া খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়: পরিবেশমন্ত্রী
- শিশু নিসার প্রতি পাশবিকতা গোটা সমাজকে লজ্জিত করেছে: প্রিন্স
- ‘ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’
- ইবোলা-কোয়ারেন্টাইন পেরিয়ে কঙ্গোর রূপকথার সূচনা আজ
- জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার
- ‘জেমস বন্ড’ সিনেমার স্মৃতিবিজড়িত সেই রিসোর্টে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি
- সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
- ষষ্ঠ বিশ্বকাপে ইতিহাস গড়ার লক্ষ্য রোনালদোর
- পরেশ সাগর মাঠের অস্থায়ী টয়লেট অপসারণের দাবিতে মানববন্ধন
- চট্টগ্রামে খোয়া যাওয়া ১০১ মোবাইল ফিরিয়ে দিল পুলিশ
পরিচ্ছন্নতাকর্মী দিয়ে ল্যাবের পরীক্ষা নিরীক্ষা!
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
‘ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই’— ট্রাম্পকে কটাক্ষ মার্কিন রাষ্ট্রদূতের
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম