গোপালগঞ্জে দুই বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে একজন নিহত এবং অন্তত অর্ধ শত মানুষ আহত হয়েছেন। এ ছাড়া সিরাজগঞ্জ ও মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুজন প্রাণ হারিয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে- গোপালগঞ্জ : সদর উপজেলার চেচানিয়াকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে একজন নিহত এবং অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বিকাল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর হোসেন (২১) কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সোদার গ্রামের আজহার উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, বিকালে ঢাকাগামী সুন্দরবন পরিবহনের একটি বাস অপর একটি জিএমএস পরিবহনের বাসকে ওভারটেক করতে যায়। এ সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক চলে এলে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাস দুটি মহাসড়কের খাদে পড়ে যায়। ট্রাকের পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই বাসে থাকা অন্তত ৫০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। পরে তাদের মধ্যে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নয়জনকে ভর্তি করা হয়। দুলাল নামে সুন্দরবন পরিবহনের এক যাত্রী জানান, দুটি বাসের চালক সড়কে প্রতিযোগিতা করে বাস চালাচ্ছিলেন। যাত্রীরা বলার পরও তোয়াক্কা করেননি। সিরাজগঞ্জ : যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে স্টেশনের সামনে গতকাল ট্রাকচাপায় নুরুল ইসলাম (৪৩) নামে ট্রাফিক পুলিশের এটিএসআই নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন। মুন্সিগঞ্জ : সিরাজদিখান উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এক নারী নিহত হয়েছেন। নিহত মমতাজ বেগমের বাড়ি (৩৫) টঙ্গীবাড়ী উপজেলার বজ্রযোগিনী গ্রামে।
শিরোনাম
- আমিই বস, ম্যাক্রোঁ-মেলোনিদের সামনে ঘোষণা ট্রাম্পের
- সুন্দরবনে মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন ৫ অপহৃত জেলে
- যুক্তরাষ্ট্রে ৫৮০৭ প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি
- ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা
- চুক্তির জন্য ইরানকে বিমানভর্তি অর্থ ঘুষ দিয়েছিলেন ওবামা, বিস্ফোরক দাবি ট্রাম্পের
- পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদির
- ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স
- কঙ্গোর বিপক্ষে মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন রোনালদো
- ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল
- কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
- সুস্থ ভূমি ছাড়া খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়: পরিবেশমন্ত্রী
- শিশু নিসার প্রতি পাশবিকতা গোটা সমাজকে লজ্জিত করেছে: প্রিন্স
- ‘ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’
- ইবোলা-কোয়ারেন্টাইন পেরিয়ে কঙ্গোর রূপকথার সূচনা আজ
- জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার
- ‘জেমস বন্ড’ সিনেমার স্মৃতিবিজড়িত সেই রিসোর্টে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি
- সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার
- ষষ্ঠ বিশ্বকাপে ইতিহাস গড়ার লক্ষ্য রোনালদোর
- পরেশ সাগর মাঠের অস্থায়ী টয়লেট অপসারণের দাবিতে মানববন্ধন
- চট্টগ্রামে খোয়া যাওয়া ১০১ মোবাইল ফিরিয়ে দিল পুলিশ
বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশত
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
‘ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই’— ট্রাম্পকে কটাক্ষ মার্কিন রাষ্ট্রদূতের
৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম