জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।
সোমবার ‘গ্রিন বাজেট’ বাস্তবায়নের অংশ হিসেবে হাকিম চত্বর, সেন্ট্রাল লাইব্রেরি সংলগ্ন এলাকা এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে কেন্দ্রীয় সংসদের পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, প্রস্তাবিত বাজেটকে দেশের অগ্রযাত্রার “বীজবপণ” হিসেবে দেখা হচ্ছে। তার দাবি, এটি জনগণের বাজেট, যেখানে নিত্য-প্রয়োজনীয় ৬০টি পণ্যের দাম কমানো হয়েছে, যা পূর্বের কোনো বাজেটে দেখা যায়নি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সামাজিক যোগাযোগমাধ্যম সম্পাদক রেজাউল করিম রাশেদ, আপ্যায়ন সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবু ইউছুফ ফরহাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এআরএ