মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ তাদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহকে জড়িয়ে সামাজিক মাধ্যমে ছড়ানো বিভিন্ন অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।
সংস্থাটি জানায়, প্রশাসক বা সহযোগী প্রশাসক কেউই নগদ থেকে কোনো বেতন গ্রহণ করেন না। তারা নিজ নিজ প্রতিষ্ঠান (বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগ) থেকে বেতন পান। প্রচারিত বেতন-সংক্রান্ত তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়।
গাড়ি ব্যবহার, ভাতা গ্রহণ, বোর্ড সদস্যদের সম্মানী, রিক্রুটমেন্ট ইন্টারভিউ ফি, ব্যক্তিগত খরচ এবং বোট ক্লাবে জন্মদিন পালনের অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে নগদ।
নগদের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রশাসক দায়িত্ব পালনের অংশ হিসেবে সরকারি ও নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় সুবিধা গ্রহণ করেন এবং কোনো নিয়মবহির্ভূত আর্থিক সুবিধা নেওয়া হয়নি।
প্রতিষ্ঠানটি বলেছে, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে নগদের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং এ বিষয়ে তারা যেকোনো তদন্তে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ