শিরোনাম
প্রকাশ: ০১:২২, শনিবার, ১৩ জুন, ২০২৬ আপডেট: ২০:১১, মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

এক টুকরো নিজস্ব মাটি

সিরাজুল ইসলাম চৌধুরী
অনলাইন ভার্সন
এক টুকরো নিজস্ব মাটি

সেদিন বৃষ্টির ভিতর রিকশাওয়ালা বলল, তার গাড়িটা ভারি ডিস্টার্ব করছে, একে বদলে নেবে পথে। রিকশার মালিকের আস্তানায় গেল, না পেয়ে মালিকের স্ত্রীকে বলে এলো, ‘বলবেন রিকশায় ডিফেক্ট আছে, রিটার্ন করতে হবে।’ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল যে সে একেবারে অশিক্ষিত নয়, কিছুটা লেখাপড়া আছে তার। কিন্তু একে কি উন্নতি বলবেন আপনি? বলবেন কি যে নবযুগ এসে গেছে বাংলাদেশে? শিক্ষিত লোকেরা এখন রিকশা চালাচ্ছে। রিকশাচালকরা শিক্ষিত হচ্ছে- এমন হলে তা-ও বুঝতাম কিন্তু শিক্ষিতরা অন্য কোনো কাজ না পেয়ে রিকশাচালক হচ্ছে- এ খবরে উল্লসিত হব কেন?

যথার্থ উন্নতি হচ্ছে বুঝতাম, যদি দেখতাম শহর থেকে রিকশা উঠে গেছে, মিনিটে মিনিটে পাওয়া যাচ্ছে বাস এবং এককালে যারা রিকশা চালাত তাদের বিকল্প ও মানবিক কর্মের সংস্থান হয়ে গেছে। চমৎকার!

তা তো হবে না। তা তো হওয়ার নয়। সংগ্রাম চলছে। চলবে। তা, চলতে থাকুক সংগ্রাম, কিন্তু ইতোমধ্যে মানুষ বসবাস করছে কোথায়? কোথায় তারা থাকে? থাকবে? বাংলা ভাষায় আমরা ঘর ও বাড়ির মধ্যে তেমন একটা তফাত করি না। যা ঘর তা-ই বাড়ি। অনেকটা ঘর নিয়ে একটা বাড়ি- এমন একটা সংজ্ঞা দাঁড় করাতে পারি হয়তো কিন্তু তা ঠিক দাঁড়িয়ে থাকে না। ঘরবাড়ি ও বাড়িঘর একাকার হয়ে যায়। ঘরের বদলে বাড়ি এবং বাড়ির বদলে ঘর ব্যবহার করা যায় খুব সহজে। বাড়িওয়ালাকে কিছুতেই ঘরওয়ালা বলা যাবে না। ভয়ে। পাছে উচ্ছেদ করে দেয়। এর বাইরে ঘরই বাড়ি হয়ে যাবে। মেয়েরা স্বামীর ঘর করে, বাড়ি করে না। মানুষের ঘরই পোড়ে, বাড়ি পোড়ে না। বাড়িটা অস্পষ্ট হতে পারে, ঘরটা খুবই নির্দিষ্ট। ‘ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো’ শেখ মুজিব বলেছিলেন একাত্তরে। বাড়িতে বাড়িতে দুর্গ গড়ার কথা বলেননি। বললে কথাটার তেমন জোর থাকত না, কথাটা যেন বাস্তবসম্মতও হতো না। না, ঘর হলেই চলে, চলে যায়, বাড়ির দরকার নেই। আমরা ঘর বাঁধতে চাই, ঘর ভাঙাকে ভীষণ ডরাই, ঘর পুড়ে গেলে সর্বস্বান্ত হয়ে পথে এসে দাঁড়াই। ঘরই বাড়ি আমাদের জন্য, কোনোমতে একটা ঘর হলেই বেঁচে যাই। তার চেয়ে বড় কিছু দরকার নেই। আমরা লোভী নই। আমরা বড়ই সংযমী জাতি।

কী অসম্ভব সামান্য আমাদের বাসগৃহগুলো। টিন দিয়ে বানিয়েছে যারা, তারা মহা সৌভাগ্যবান। লাখ লাখ মানুষ হোগলাপাতা, মুলিবাঁশ, নারকেলের ডাল- এসব দিয়ে ঘর বানিয়ে থাকে। অনেকের তা-ও নেই। খোলা আকাশের নিচে প্রকাশ্য বসবাস। একে কি স্বাধীনতা বলে? ওই স্বাধীনতা উপলক্ষে বহু মানুষ উদ্বাস্তু হয়েছে এ দেশের। সাতচল্লিশে একবার, একাত্তরে একবার। ভয়াবহ ছিল সেই দুটি ঘটনা। কিন্তু মানুষের উদ্বাস্তু হওয়া তো কেবল ওই বিশেষ দুটি সময়ের ঘটনা নয়, প্রতিনিয়ত উদ্বাস্তু হচ্ছে মানুষ। প্রতিদিন। গ্রাম থেকে শহরে আসছে কচুরিপানার মতো ভাসতে ভাসতে। কচুরিপানারও একটা সৌন্দর্য আছে, মানুষের এই অন্তহীন শোভাযাত্রায় সেই সৌন্দর্যটুকুও নেই। কোথায় যায় এত মানুষ? কোথায় থাকে? ঘরবাড়ি আছে কি? জিজ্ঞেস করার লোক নেই। উত্তর দেওয়ার লোক আরও কম। বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান বলছে, প্রতিটি নাগরিকের জন্য নিজ নিজ গৃহে নিরাপত্তা লাভের অধিকার থাকবে। অত্যন্ত সুন্দর প্রতিশ্রুতি। কিন্তু আছে কি? নিরাপত্তা পরে হবে, গৃহ আছে কি? সুন্দর, অসুন্দর, সুশ্রী, কুশ্রী, সংস্কৃতিবান, সংস্কৃতিহীন, যা-ই হোক ঠাঁই আছে কি মাথা গোঁজার? মূল প্রশ্ন তো সেটাই। সংবিধান বলছে, ‘রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধির সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতিসাধন, যাতে নাগরিকদের জন্য নিম্নলিখিত বিষয়সমূূহ অর্জন নিশ্চিত করা যায়। অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসাসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা’ তালিকায় আরও বিষয় আছে সেগুলো থাক, প্রাথমিক প্রয়োজনগুলো মিটেছে কি? রাষ্ট্রের যাত্রা সমাজতন্ত্রাভিমুখী হওয়ার কথা ছিল, হয়নি। আমরা জানি, আমরা এখন পুঁজিবাদী। কিন্তু এমনকি ঘোরতর পুঁজিবাদী দেশও তো মৌলিক চাহিদাগুলো মেটানোর জন্য অনেক রকম পদক্ষেপ নেয়। আমাদের এখানে নেওয়া হচ্ছে কি? অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা সবই প্রয়োজন, কিন্তু বাসস্থানও তো প্রয়োজন মানুষের। সে মানুষ তো মানুষ নয়, যার কোনো আশ্রয় নেই। মানুষ পাখি হতে চায় ঠিকই, কিন্তু পাখি তো মানুষ নয়। ছিল না, হবে না কখনো। না, ঘর নেই মানুষের। ভূমিহীনের নেই, ভিক্ষুকের নেই, রোজগেরে বালকদের নেই। এমন কি সেই সরকারি কর্মচারীটিরও নেই- আগামীকাল যিনি অবসর নেবেন চাকরি থেকে। অবসর তাঁকে ব্যস্ত করবে। এমন ব্যস্ত, যা তিনি কর্মজীবনে কোনো দিন ছিলেন না। আগামীকাল অস্থির, বিপন্ন, দিগ্ভ্রান্ত হবেন তিনি, ঘরের অভাবে। ঘরের খোঁজে।

কেউ কেউ করেছে। ঘর নয়, বাড়িই করেছে বড় বড়। এক পুরুষের বাড়িঘর সেসব। সাতচল্লিশের আগে এই ঢাকা শহরে কারোই উল্লেখযোগ্য বাড়িঘর ছিল না। মা-বাবা গ্রামে থাকতেন, বড়জোর টিনের ঘরে। সাতচল্লিশের পর বাড়ি হলো কারও কারও। কারও কারও একাত্তরের পরে। সে-ও এক পুরুষের কারবার। আগের পুরুষের খোঁজ করুন, খবর পাবেন না। এসি দূরের কথা, টেলিফোনই দেখেনি আগের পুরুষ। বলা বাহুল্য এসব বাড়িঘর ইট দিয়ে যতটা গড়া নয়, প্রতারণা দিয়ে গড়া তার চেয়ে বেশি। পরিশ্রমের জোরে ধনী হবে- এ যদি সম্ভব হতো বাংলাদেশে তাহলে এখানে ধনীর সংখ্যা হতো কয়েক কোটি। আর যদি উত্তরাধিকার ধনী হওয়ার পথ হতো, তাহলে এ দেশে ধনী খুঁজে পাওয়া ভার হতো।

স্বাধীনতা বাংলাদেশের মানুষকে কিছু সুযোগ অবশ্যই এনে দিয়েছে। যেমন বিদেশে যাওয়া। আগে এমন সুযোগ ছিল না। বড়জোর করাচি-লাহোর-পিন্ডি যেত কেউ কেউ। এখন যাচ্ছে লন্ডন, ওয়াশিংটনসহ বিশ্বের বিভিন্ন দেশে। হাজার হাজার মানুষ পৃথিবীর যেখানেই সুযোগ পাচ্ছে, ছুটে যাচ্ছে। কিন্তু যেখানেই যাক, কেবল যে পাসপোর্ট নিয়ে যাচ্ছে সঙ্গে তা নয়, গৃহের স্বপ্ন ও স্মৃতিও নিয়ে যাচ্ছে সঙ্গে করে। ঘড়বাড়ি থাকে সঙ্গেই; বহন করে চলে শামুকের মতো পিঠে না হলেও ক্যাঙারুর মতো বুকের ভিতর বটে। বিদেশের উপার্জন দিয়ে দেশে একটি ঘর তৈরি করব- এই থাকে স্বপ্ন। করেও। ওভাবেই বেশ কিছু বাড়িঘর তৈরি হচ্ছে। বাড়ি না থাকার স্মৃতিটা থাকে, একেবারে অনিবার্যভাবে। তাড়া করে। স্মৃতিই স্বপ্নকে প্রবল করে। এ তো খুবই সত্য কথা যে গৃহহীনরাই হচ্ছে সবচেয়ে বড় গৃহী। কেননা তারা ঘর খোঁজে এবং ঘর নেই যেহেতু, তাই দুয়ার দিয়ে শোয়। বিদেশিরা আমাদের মিসকিন বলে, ঘৃণা করে, সর্বনিম্ন বেতন দেয় কিন্তু আমরা পড়ে থাকি সেখানেই। পাসপোর্ট হয়তো ভুয়া কারও, কারও ভিসা হয়তো ঠিক নেই। ভয়ে ভয়ে থাকি কখন না জানি তাড়িয়ে দেয়। তাড়িয়ে দিলেই সর্বনাশ। আমাদের ঘর নেই। আমরা ঘর করব কী দিয়ে? বিদেশিরা জানে, আমাদের ঘরের খবর। তাই বেতন দেয় সবচেয়ে কম। পরিশ্রম করিয়ে নেয় সবচেয়ে বেশি। জানে, যা-ই দিক আমরা রাজি হয়ে যাব। যে মুসলিম উম্মাহর সদস্য আমরা, তারাও মুসলমান ভাই বলে এতটুকু খাতির করে না। বিধর্মী আমেরিকানদের বেতন দেয় সর্বোচ্চ, স্বধর্মী বাংলাদেশিদের দেয় সর্বনিম্ন। দেশে যদি ঘর থাকত তাহলে ওই দশা হতো না। আমরা দর-কষাকষি করতাম। বলতাম, ‘না, পোষাবে না, মাফ করবেন, অন্য লোক দেখুন।’ আমরা পারি না। বিদেশে পারি না, দেশেও পারি না। যুগ যুগ ধরে আমরা নিরাশ্রয়ী গৃহী। আউলবাউলরা ওই পথে গেছেন বুঝি ঘর পাননি বলেই। অনেকেই আধ্যাত্মিক হয়েছেন সংসার থেকে পলায়নের অভিপ্রায়ে। ঘর নেই, সংসার করেন কী করে? এখনো সেই গৃহহীন দশাই আমাদের। আমাদের কে মর্যাদা দেবে? অথচ বিদেশিরা যখন আসে এ দেশে-কোথায় রাখব তাদের, ভেবে পাই না। কেননা তারা আশ্রয়দাতা, আমরা নিরাশ্রয়।

সামগ্রিকভাবে বঙ্গভূমি আগেও পশ্চাদপদই ছিল। পূর্ববঙ্গ ছিল জঙ্গলের ভিতরে জঙ্গল। বঙ্গ গেছে, পূর্ব পাকিস্তান গেল, বাংলাদেশ হয়েছে, বদল হয়েছে রাষ্ট্রের; কিন্তু মানুষ এখনো এখানে তার ঘর খুঁজে পায়নি। বাঙালি মুসলমান আগে বাঙালি, না আগে মুসলমান- এই বিতর্ক একসময় ছিল আজও যে নেই তা-ও নয়। আজ সে বাঙালিই হতে চায়, নাগরিকত্বে বাংলাদেশি। কিন্তু তার যে ঘর নেই তার কী হবে? একসময় সরকারি উদ্যোগে কেবল তার কর্মচারীদের জন্য হলেও কিছু আবাসিক প্রকল্প বাস্তবায়িত করা হয়েছিল। আজ সেই উদ্যোগটিও সেভাবে নেই। গৃহনির্মাণ ঋণদান সংস্থা ঋণ দেয় অল্প কয়েকজনকে। তা-ও বন্ধ করে দেয় মাঝেমধ্যেই। সমবেত উদ্যোগ ছাড়া ঘর হবে না। ঘর ব্যক্তির, কিন্তু বাঁধতে হবে অপরের সাহায্যে, নইলে নয়। কিন্তু সমবেত উদ্যোগের ঐতিহ্য তো আমাদের নেই। একসঙ্গে কাজ করা অসম্ভব। সমবায় সমিতিগুলো অনেক দিন ধরেই আছে। তবে নামেই প্রধানত শুধু, কাজে নেই। ব্যক্তি বিনিয়োগ করতে যে চায় না তা নয়, খুবই চায়। কিন্তু কোথায় বিনিয়োগ করবে খুঁজে পায় না। সমাজ সাহায্য করে না, রাষ্ট্র যে এগিয়ে আসবে তা আসে না। উল্টো বরং বাধা দেয়। শিল্পে বিনিয়োগ বিপজ্জনক, দোকানপাটেই তাই টাকা খাটে। কিন্তু কয়টা আর দোকান চলবে? কিনবে কে? সন্তানসন্ততিতে বিনিয়োগ করে লোকে। আর করে বাড়িতে। বাড়ি তৈরির আগ্রহ খুবই প্রবল। কিন্তু ওই তো সমস্যা। তৈরি থেকে শুরু করে রক্ষণাবেক্ষণ ও পরিবেশ সংরক্ষণ পর্যন্ত কোনো পর্যায়েই সমাজ ও রাষ্ট্রের সহযোগিতা পাওয়া যায় না। অন্তরায় পাওয়া যায় বরং পদে পদে। ফলে ঘরের সমস্যা মেটে না কিছুতেই। 

প্রয়োজন গৃহায়নের ব্যাপক রাষ্ট্রীয় উদ্যোগ। গ্রামের মানুষ যাতে উচ্ছেদ হয়ে শহরে এসে ভাসমান জনগোষ্ঠীতে পরিণত না হয়, সেটা দেখা দরকার। গ্রামে থেকেই যাতে তারা শহরের সুযোগসুবিধা পায়, বিশেষভাবে পায় উপার্জনের পথ- সেদিকটায় দৃষ্টি দেওয়া অত্যাবশ্যক। সেই সঙ্গে গ্রামীণ গৃহায়নের কর্মসূচি নেওয়া চাই। অনুরূপভাবে শহরের মানুষের জন্যও রাষ্ট্রের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। লোকে যাতে থাকার জায়গা পায় এবং থাকার জায়গা যাতে ঝুপড়ি না হয়ে ঘর হয়। রাষ্ট্র এমনি এমনি এ কাজ করবে না। চাপ দিতে হবে। সেই চাপ রাজনৈতিক চাপ। নইলে ভবিষ্যৎ কী? উন্নতি তো দূরের কথা।

আশার বিষয় যে ২০২৬-২৭ অর্থবছরের জন্য, সদ্য ঘোষিত জাতীয় বাজেটে সবার জন্য উন্নয়ন ও সর্বজনীন সামাজিক সুরক্ষায় বিশেষ নজর দেওয়া হয়েছে।  এর মধ্যে কি মানুষের ন্যূনতম বাসস্থানের প্রশ্নটি আসবে না? পায়ের নিচে এক টুকরো নিজস্ব মাটি, মাথার ওপর নিরাপত্তার ছাউনি মানুষের মৌলিক অধিকার। নতুন বাজেটে সরকার নিশ্চয় গুরুত্বের সঙ্গে বিবেচনায় রেখেছে।

♦ লেখক : ইমেরিটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়

এই বিভাগের আরও খবর
ছয় শিশুর মৃত্যুর বিচার হয়, ছয়শ শিশুর ঘাতকরা শাস্তি পায় না!
ছয় শিশুর মৃত্যুর বিচার হয়, ছয়শ শিশুর ঘাতকরা শাস্তি পায় না!
বাজেট : গণতান্ত্রিক অভিযাত্রার প্রত্যাশা
বাজেট : গণতান্ত্রিক অভিযাত্রার প্রত্যাশা
সালমান শাহ হত্যা মামলার সত্য উদ্ঘাটনে ফরেনসিক সাইকোলজির ভূমিকা
সালমান শাহ হত্যা মামলার সত্য উদ্ঘাটনে ফরেনসিক সাইকোলজির ভূমিকা
বিদ্যুতের প্রিপেইড মিটারের ফাঁদে অসহায় গ্রাহক
বিদ্যুতের প্রিপেইড মিটারের ফাঁদে অসহায় গ্রাহক
প্রধানমন্ত্রীর প্রথম ১০০ দিন
প্রধানমন্ত্রীর প্রথম ১০০ দিন
আর কত মৃত্যু হলে বেসরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরবে?
আর কত মৃত্যু হলে বেসরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরবে?
বাজেট : কৃষি খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানো দরকার
বাজেট : কৃষি খাতে বরাদ্দ ও ভর্তুকি বাড়ানো দরকার
হাসপাতাল চিকিৎসা কেন্দ্র, মৃত্যু ঠেকানোর নিশ্চয়তাকারী নয়
হাসপাতাল চিকিৎসা কেন্দ্র, মৃত্যু ঠেকানোর নিশ্চয়তাকারী নয়
ফ্ল্যাটে পড়েছিল নিঃসঙ্গ বৃদ্ধার মরদেহ, প্রশ্নবিদ্ধ সন্তানদের দায়িত্ববোধ
ফ্ল্যাটে পড়েছিল নিঃসঙ্গ বৃদ্ধার মরদেহ, প্রশ্নবিদ্ধ সন্তানদের দায়িত্ববোধ
শহীদ জিয়া গণতন্ত্র-জনরাজনীতি ও রাষ্ট্রনায়কত্বের এক অমর উত্তরাধিকার
শহীদ জিয়া গণতন্ত্র-জনরাজনীতি ও রাষ্ট্রনায়কত্বের এক অমর উত্তরাধিকার
উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন
উচ্চাভিলাষী বাজেট বাস্তবায়ন সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন
শিল্প ও কর্মসংস্থান টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ
শিল্প ও কর্মসংস্থান টিকিয়ে রাখাই চ্যালেঞ্জ
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে ৫৮০৭ প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি
যুক্তরাষ্ট্রে ৫৮০৭ প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

২ মিনিট আগে | জাতীয়

কিছু কাজ বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না: আব্দুস সালাম
কিছু কাজ বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না: আব্দুস সালাম

৩ মিনিট আগে | নগর জীবন

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমির মাটি কাটার দায়ে লাখ টাকা জরিমানা

৫ মিনিট আগে | দেশগ্রাম

২০৩০ বিশ্বকাপ নিয়ে মেসির স্পষ্ট বার্তা
২০৩০ বিশ্বকাপ নিয়ে মেসির স্পষ্ট বার্তা

৯ মিনিট আগে | মাঠে ময়দানে

আরও ৩ দেশে ফ্রিজ ও এসি রপ্তানি শুরু করলো ‘ভিশন’
আরও ৩ দেশে ফ্রিজ ও এসি রপ্তানি শুরু করলো ‘ভিশন’

১৭ মিনিট আগে | কর্পোরেট কর্নার

হাবিপ্রবিতে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিগত উদ্ভাবন বিষয়ে সিম্পোজিয়াম
হাবিপ্রবিতে নবায়নযোগ্য জ্বালানি ও প্রযুক্তিগত উদ্ভাবন বিষয়ে সিম্পোজিয়াম

২১ মিনিট আগে | ক্যাম্পাস

ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের
ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

২২ মিনিট আগে | দেশগ্রাম

‘মেক্সিকান ওয়াল’ ওচোয়ার অবসরের ঘোষণা
‘মেক্সিকান ওয়াল’ ওচোয়ার অবসরের ঘোষণা

২২ মিনিট আগে | মাঠে ময়দানে

চুক্তির জন্য ইরানকে বিমানভর্তি অর্থ ঘুষ দিয়েছিলেন ওবামা, বিস্ফোরক দাবি ট্রাম্পের
চুক্তির জন্য ইরানকে বিমানভর্তি অর্থ ঘুষ দিয়েছিলেন ওবামা, বিস্ফোরক দাবি ট্রাম্পের

২৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’
যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

২৫ মিনিট আগে | শোবিজ

একইদিনে বিশ্বকাপের চার ম্যাচে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড
একইদিনে বিশ্বকাপের চার ম্যাচে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

২৭ মিনিট আগে | মাঠে ময়দানে

সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি
সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন চাইলেন জামায়াত এমপি

৩১ মিনিট আগে | জাতীয়

পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদির
পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি সৌদির

৩৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স
ইরান চুক্তির শর্তাবলী কেন প্রকাশ করা হচ্ছে না, যা বললেন ভ্যান্স

৪০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কঙ্গোর বিপক্ষে মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন রোনালদো
কঙ্গোর বিপক্ষে মাঠে নামলেই যে রেকর্ড গড়বেন রোনালদো

৪০ মিনিট আগে | মাঠে ময়দানে

কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান, বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেল ইউসিবি
কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান, বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেল ইউসিবি

৪১ মিনিট আগে | কর্পোরেট কর্নার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল
ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল

৪৬ মিনিট আগে | মন্ত্রীকথন

কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কানাডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

৪৯ মিনিট আগে | পরবাস

অনলাইনে বিক্রির জন্য বাড়িতে রাখা ১৬ পাখি উদ্ধার, গ্রেফতার দুই
অনলাইনে বিক্রির জন্য বাড়িতে রাখা ১৬ পাখি উদ্ধার, গ্রেফতার দুই

৫০ মিনিট আগে | নগর জীবন

সুস্থ ভূমি ছাড়া খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়: পরিবেশমন্ত্রী
সুস্থ ভূমি ছাড়া খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

৫১ মিনিট আগে | মন্ত্রীকথন

রাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন
রাজস্ব বাড়াতে আয়কর, ভ্যাট ও কাস্টমসে তিন টাস্কফোর্স গঠন

৫৯ মিনিট আগে | অর্থনীতি

ছেলের বউ ও প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, দুই অভিযুক্ত কারাগারে
ছেলের বউ ও প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা, দুই অভিযুক্ত কারাগারে

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

শিশু নিসার প্রতি পাশবিকতা গোটা সমাজকে লজ্জিত করেছে: প্রিন্স
শিশু নিসার প্রতি পাশবিকতা গোটা সমাজকে লজ্জিত করেছে: প্রিন্স

১ ঘণ্টা আগে | রাজনীতি

স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১ ঘণ্টা আগে | জাতীয়

সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক
সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে: সাইফুল হক

১ ঘণ্টা আগে | রাজনীতি

‘ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’
‘ফ্যামিলি কার্ড অস্বচ্ছল পরিবারের সক্ষমতার প্রতীক হয়ে উঠবে’

১ ঘণ্টা আগে | নগর জীবন

আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
আবাসিক হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রামগড়ে ফ্যামিলি কার্ড বিতরণ
রামগড়ে ফ্যামিলি কার্ড বিতরণ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইবোলা-কোয়ারেন্টাইন পেরিয়ে কঙ্গোর রূপকথার সূচনা আজ
ইবোলা-কোয়ারেন্টাইন পেরিয়ে কঙ্গোর রূপকথার সূচনা আজ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১৬ দিনে প্রবাসী আয় এলাে ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার
১৬ দিনে প্রবাসী আয় এলাে ১৭২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার

১ ঘণ্টা আগে | অর্থনীতি

সর্বাধিক পঠিত
‘ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র’
‘ইরান চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র’

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি
যে রেকর্ডটা বাকি ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন মেসি

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপ্পের মনটাই খারাপ করে দিলেন মেসি!
এমবাপ্পের মনটাই খারাপ করে দিলেন মেসি!

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নেপালের বোর্ডিং পাসে ইতালি যাত্রা, বিমানের কর্মকর্তা গ্রেপ্তার
নেপালের বোর্ডিং পাসে ইতালি যাত্রা, বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৯ ঘণ্টা আগে | জাতীয়

হ্যাটট্রিকে ক্লোসাকে ছুঁলেন মেসি, উড়ছে আর্জেন্টিনা
হ্যাটট্রিকে ক্লোসাকে ছুঁলেন মেসি, উড়ছে আর্জেন্টিনা

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই’— ট্রাম্পকে কটাক্ষ মার্কিন রাষ্ট্রদূতের
‘ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের কোনও অস্তিত্ব নেই’— ট্রাম্পকে কটাক্ষ মার্কিন রাষ্ট্রদূতের

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন
শৈলকুপায় বিয়ের দাবিতে যুবকের বাড়িতে গৃহবধূর অনশন

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

এবার ভারতের মাটিতে সফল পরীক্ষা টমাহক ক্ষেপণাস্ত্রের!
এবার ভারতের মাটিতে সফল পরীক্ষা টমাহক ক্ষেপণাস্ত্রের!

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আনচেলত্তির কৌশল বদল, ব্রাজিল একাদশে বড় পরিবর্তন
আনচেলত্তির কৌশল বদল, ব্রাজিল একাদশে বড় পরিবর্তন

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দেখে নিন মেসির হ্যাটট্রিক (ভিডিও)
দেখে নিন মেসির হ্যাটট্রিক (ভিডিও)

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রতিপক্ষ নয়, বিশ্বকাপে জার্মানির বড় আতঙ্ক এখন ‘বিষাক্ত সাপ’
প্রতিপক্ষ নয়, বিশ্বকাপে জার্মানির বড় আতঙ্ক এখন ‘বিষাক্ত সাপ’

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেপ ভার্দের সেই গোলরক্ষকের মায়ের পাশে মার্কিন প্রশাসন
কেপ ভার্দের সেই গোলরক্ষকের মায়ের পাশে মার্কিন প্রশাসন

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ
আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোল, রেকর্ড, প্রতিশোধ সব একসঙ্গে: ম্যাচ জিতল ফ্রান্স
গোল, রেকর্ড, প্রতিশোধ সব একসঙ্গে: ম্যাচ জিতল ফ্রান্স

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রেকর্ড ভেঙে ফ্রান্সের চূড়ায়, এখনও ফুরোয়নি ‘প্রজেক্ট এমবাপ্পে’র ক্ষুধা
রেকর্ড ভেঙে ফ্রান্সের চূড়ায়, এখনও ফুরোয়নি ‘প্রজেক্ট এমবাপ্পে’র ক্ষুধা

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসি এই গ্রহের বাসিন্দা নন, মুগ্ধ  কিংবদন্তিরা ভাসাচ্ছেন প্রশংসায়
মেসি এই গ্রহের বাসিন্দা নন, মুগ্ধ  কিংবদন্তিরা ভাসাচ্ছেন প্রশংসায়

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসির গোলে বাংলাদেশের উৎসব পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে
মেসির গোলে বাংলাদেশের উৎসব পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যখন নগরপিতাই নগরখেকো
যখন নগরপিতাই নগরখেকো

৯ ঘণ্টা আগে | নগর জীবন

ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা লাগানো সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরা লাগানো সেই মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

২৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত নয়, প্রয়োজনে আবারও ‘বোমা ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তিনি মানলেন মেসিই সর্বকালের সেরা
তিনি মানলেন মেসিই সর্বকালের সেরা

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৩০০ বিলিয়ন ডলারের ফান্ড নয়, ইরানে বিদেশি বিনিয়োগের সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
৩০০ বিলিয়ন ডলারের ফান্ড নয়, ইরানে বিদেশি বিনিয়োগের সুযোগ দেবে যুক্তরাষ্ট্র

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের
এক ম্যাচ খেলেই যুক্তরাষ্ট্রের ভিসার মেয়াদ শেষ ইরানি ফুটবলারের

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রেকর্ডের রাতে এমবাপে, মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস ফরাসি তারকার
রেকর্ডের রাতে এমবাপে, মেসিকে ছাড়িয়ে নতুন ইতিহাস ফরাসি তারকার

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন
ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক
রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

রাতে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের, নেতৃত্বে রোনালদো
রাতে বিশ্বকাপ মিশন শুরু পর্তুগালের, নেতৃত্বে রোনালদো

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

লেবাননে হামলা নিয়ে নেতানিয়াহুর ওপর চটলেন ট্রাম্প
লেবাননে হামলা নিয়ে নেতানিয়াহুর ওপর চটলেন ট্রাম্প

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা
মেসি ৩-০ আলজেরিয়া; আর্জেন্টিনার দারুণ সূচনা

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
সচল হচ্ছে অচল আট বিমানবন্দর
সচল হচ্ছে অচল আট বিমানবন্দর

পেছনের পৃষ্ঠা

পিলারের নিচের মাটি বিক্রি ঝুঁকিতে পদ্মা রেলসেতু
পিলারের নিচের মাটি বিক্রি ঝুঁকিতে পদ্মা রেলসেতু

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

শিশুর লাশ উদ্ধার ঘিরে রণক্ষেত্র ফলিমারী
শিশুর লাশ উদ্ধার ঘিরে রণক্ষেত্র ফলিমারী

প্রথম পৃষ্ঠা

মুশফিকুলকে দেখতে হাসপাতালে সেনাপ্রধান
মুশফিকুলকে দেখতে হাসপাতালে সেনাপ্রধান

প্রথম পৃষ্ঠা

নিয়ন্ত্রণে আসছে না আইনশৃঙ্খলা
নিয়ন্ত্রণে আসছে না আইনশৃঙ্খলা

প্রথম পৃষ্ঠা

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

প্রথম পৃষ্ঠা

নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের
নতুন কাঠামোয় কর বাড়ার শঙ্কা চাকরিজীবীদের

পেছনের পৃষ্ঠা

অনলাইন জুয়ার ফাঁদে সিলেট
অনলাইন জুয়ার ফাঁদে সিলেট

নগর জীবন

ছিনতাইকারীর হামলায় আহত ওসি এসআই
ছিনতাইকারীর হামলায় আহত ওসি এসআই

প্রথম পৃষ্ঠা

পচা শামুকে পা কাটার ভয় রোনালদোদের!
পচা শামুকে পা কাটার ভয় রোনালদোদের!

প্রথম পৃষ্ঠা

গাছে উঠে অনলাইনে হাজিরা প্রধান শিক্ষকের
গাছে উঠে অনলাইনে হাজিরা প্রধান শিক্ষকের

পেছনের পৃষ্ঠা

ব্রাজিল আর্জেন্টিনা ও ফুটবল রাজনীতি
ব্রাজিল আর্জেন্টিনা ও ফুটবল রাজনীতি

সম্পাদকীয়

আসছে দেড় লাখ কোটি টাকার ৩৮ প্রকল্প
আসছে দেড় লাখ কোটি টাকার ৩৮ প্রকল্প

পেছনের পৃষ্ঠা

প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক
প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক

পেছনের পৃষ্ঠা

বেনজীরকে ফেরত চেয়ে আমিরাতকে দুদকের চিঠি
বেনজীরকে ফেরত চেয়ে আমিরাতকে দুদকের চিঠি

প্রথম পৃষ্ঠা

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা
রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা

প্রথম পৃষ্ঠা

ক্রিকেটারদেরই সব কৃতিত্ব : তামিম
ক্রিকেটারদেরই সব কৃতিত্ব : তামিম

মাঠে ময়দানে

রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
রাজশাহীর আমে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

পেছনের পৃষ্ঠা

বড় বাজেটেও বঞ্চনায় রংপুর
বড় বাজেটেও বঞ্চনায় রংপুর

নগর জীবন

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকত না
আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকত না

প্রথম পৃষ্ঠা

ডিজিটাল চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্র-ইরানের
ডিজিটাল চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্র-ইরানের

প্রথম পৃষ্ঠা

বিনিয়োগ বাড়াতে চার কৌশল
বিনিয়োগ বাড়াতে চার কৌশল

পেছনের পৃষ্ঠা

পচন ধরেছে সামাজিক গ্রন্থিতে
পচন ধরেছে সামাজিক গ্রন্থিতে

সম্পাদকীয়

ডা. নাফিসার মৃত্যুতে স্বামী-শ্বশুরের বিরুদ্ধে মামলা
ডা. নাফিসার মৃত্যুতে স্বামী-শ্বশুরের বিরুদ্ধে মামলা

নগর জীবন

ঝুলে আছে রিজার্ভ চুরি মামলার চার্জশিট
ঝুলে আছে রিজার্ভ চুরি মামলার চার্জশিট

নগর জীবন

দিল্লিতে আমার সঙ্গে ব্যবহার যথাযথ হয়নি
দিল্লিতে আমার সঙ্গে ব্যবহার যথাযথ হয়নি

প্রথম পৃষ্ঠা

মেঘনার ভাঙন রোধের দাবিতে পাউবো ঘেরাও সড়ক অবরোধ
মেঘনার ভাঙন রোধের দাবিতে পাউবো ঘেরাও সড়ক অবরোধ

দেশগ্রাম

৩১ বছর পর ফেরদৌস আরা
৩১ বছর পর ফেরদৌস আরা

শোবিজ

পবিত্র আশুরা ২৬ জুন
পবিত্র আশুরা ২৬ জুন

প্রথম পৃষ্ঠা