কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান

কন্যাসন্তানের মা হলেন বুবলী, নাম রাখলেন শারলিন খান
৫ জুন, ২০২৬ ১৬:০১  

কোরিওগ্রাফার অ্যাডলফ খানের রহস্যময় পোস্টের যথার্থতার প্রমাণ মিললো অবশেষে। তার সাম্প্রতিক ফেসবুক পোস্টের সূত্র ধরে তৈরি হওয়া সব কৌতূহলের অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো মা হওয়ার খবরটি নিজেই নিশ্চিত করলেন চিত্রনায়িকা শবনম বুবলী।

ঢালিউড মেগাস্টার শাকিব খান ও বুবলীর ঘর আলো করে এসেছে নতুন অতিথি। সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানকে সঙ্গে নিয়ে ৫ জুন, শুক্রবার দেওয়া এক যৌথ পোস্টে এই সুখবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন বুবলী। তাদের সদ্যজাত কন্যাসন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান।

যৌথ পোস্টে বুবলীর প্রকাশ করা একটি কার্ড থেকে জানা যায়, গত ১১ মে তাদের এই কন্যাসন্তান ভূমিষ্ঠ হয়। কার্ডটিতে অত্যন্ত আনন্দিত বাবা-মা হিসেবে শাকিব খান ও শবনম বুবলীর নাম স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে বুবলী লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।’

এর আগে শাকিব-বুবলী দম্পতির ঘরে শেহজাদ খান বীর নামে আরও একটি পুত্রসন্তান রয়েছে। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র সফরে স্ত্রী বুবলী ও সন্তান বীরকে নিয়ে দীর্ঘ সময় কাটিয়েছিলেন শাকিব খান। এর মাস ছয়েক পর থেকেই শোবিজ অঙ্গনে বুবলীর মা হতে যাওয়ার গুঞ্জন জোরালো হয় এবং ভক্তরাও অধীর আগ্রহে দিন গুনছিলেন। 

//ডিবিটেক /ডিপিও/ইকে//