বিওয়াইডি বোনানজায় চীনে বিওয়াইডি সদর দপ্তর ভ্রমণের সুযোগ

‘বিওয়াইডি বোনানজা’ নামে মাসব্যাপী প্রণোদনায় চীনে বিওয়াইডি সদর দপ্তর ভ্রমণ, হলিডে প্যাকেজ, ক্যাশ ভাউচার ও বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগ পাবেন গ্রাহকরা। বিওয়াইডি বাংলাদেশের এই সুযোগ থাকছে ৩০ জুন পর্যন্ত। 

বিওয়াইডি বোনানজায় চীনে বিওয়াইডি সদর দপ্তর ভ্রমণের সুযোগ
১১ জুন, ২০২৬ ০০:২৫  

দেশের গ্রাহকদের জন্য মাসব্যাপী ‘বিওয়াইডি বোনানজা’  শুরু করেছে বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) নির্মাতা বিওয়াইডি বাংলাদেশ। এই অফারে ক্রেতারা চীনে অবস্থিত বিওয়াইডির সদর দপ্তর ভ্রমণের সুযোগ, লাক্সারি হলিডে প্যাকেজ, ক্যাশ ভাউচার, কাপল ডিনারসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পেইনের আওতায় বিওয়াইডির যেকোনো বৈদ্যুতিক গাড়ি (ইভি) বুকিং প্রদানকারী গ্রাহকদের জন্য ইনস্ট্যান্ট লাকি ড্রয়ের মাধ্যমে নিশ্চিত পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে পরিবেশবান্ধব ও টেকসই যানবাহন ব্যবহারে আগ্রহী গ্রাহকদের জন্য কেনাকাটার অভিজ্ঞতা আরও আনন্দদায়ক করে তোলা হবে।

ক্যাম্পেইনে অংশ নিতে আগ্রহী গ্রাহকদের মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে BYD WIN লিখে ২৬৯৬৯ নম্বরে পাঠাতে হবে। এসএমএস পাঠানোর পর একটি ইউনিক পার্টিসিপেশন কোড পাওয়া যাবে। পরে দেশের যেকোনো অনুমোদিত বিওয়াইডি শোরুমে গাড়ি বুকিংয়ের সময় কোডটি প্রদর্শন করলে লাকি ড্রয়ের মাধ্যমে তাৎক্ষণিকভাবে নিশ্চিত উপহার পাওয়া যাবে। আগামী ৩০ জুন পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হলো চীনে অবস্থিত বিওয়াইডি হেডকোয়ার্টার পরিদর্শনের সুযোগ। বিজয়ীরা সেখানে প্রতিষ্ঠানটির সর্বাধুনিক বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তি ও সাসটেইনেবল মোবিলিটি উদ্ভাবন সরাসরি দেখার সুযোগ পাবেন। এছাড়া রয়েছে কাপল হলিডে প্যাকেজসহ আরও বিভিন্ন পুরস্কার।

ক্যাম্পেইনের অংশ হিসেবে আগামী ১২ জুন রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি ফ্ল্যাগশিপ শোরুমে ‘বিওয়াইডি বোনানজা ওপেন হাউজ’ আয়োজন করা হবে। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই আয়োজনে অংশগ্রহণকারীরা টেস্ট ড্রাইভ, কফি সেশন, পারিবারিক বিনোদনমূলক কার্যক্রম এবং বিওয়াইডির বিভিন্ন মডেলের বৈদ্যুতিক গাড়ি ঘুরে দেখার সুযোগ পাবেন। একই সঙ্গে থাকবে এক্সক্লুসিভ অফার ও পুরস্কার জয়ের সুযোগ।

বিওয়াইডি বাংলাদেশ জানায়, এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার সম্প্রসারণ এবং গ্রাহকদের কাছে টেকসই পরিবহন ব্যবস্থার সুবিধা আরও সহজলভ্য করে তোলাই তাদের লক্ষ্য।

//ডিবিটেক/এএএইচ/এমআই//