আইসিটিইএসবির ঈদ পুনর্মিলনীতে
তরুণদের দক্ষতা বিশ্বমানে উন্নীত করার আহ্বান,
ঢাকায় আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (ICTESB)-এর নতুন কেন্দ্রীয় কমিটির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের সভাপতি তরুণদের আইটি দক্ষতা বিশ্বমানে উন্নীত করার আহ্বান জানান এবং মহাসচিব সংগঠনের আর্থিক সক্ষমতা বাড়াতে কো-অপারেটিভ ফান্ড গঠনের প্রস্তাব করেন। এছাড়া প্রযুক্তি খাতে দক্ষ জনবল তৈরিতে নিয়মিত সেমিনার ও ট্রেনিং আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকার রামপুরায় অবস্থিত অস্থায়ী কার্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৩ জুন, শনিবার অনুষ্ঠিত হয়ে গেল আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (ICTESB)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতে নতুন গঠিত কেন্দ্রীয় কমিটির সকল সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন সংগঠনের যুগ্ম-মহাসচিব আশফাকুর রহমান। আইসিটিইএসবির সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিনের সভাপতিত্বে এবং মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেনের পরিচালনায় এই সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম, মোঃ আশিক-আল-আজিজ, যুগ্ম-মহাসচিব রেশমা আলম, সাংগঠনিক সম্পাদক এস এম আলাউদ্দিন কবির, কোষাধ্যক্ষ জিয়াউর রহমান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী আসিফ মোহাম্মদ ইসলামসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশের তরুণদের দক্ষতা ও উদ্ভাবনী শক্তিকে বিশ্বমানে উন্নীত করতে হবে।
অন্যদিকে, সংগঠনের শুরুকালীন স্মৃতিচারণ করে মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, শুরুর দিকের বিভিন্ন চড়াই-উতরাই পার হয়ে সংগঠনটি আজ ৯ জন থেকে ২৭ জনের একটি শক্তিশালী কমিটিতে রূপ নিয়েছে। সদস্যদের মনোবল বৃদ্ধি ও কার্যক্রম জোরদারে নতুন সম্পাদকীয় পদ যুক্ত করার পাশাপাশি বিভাগীয় পর্যায়েও কমিটি গঠন শুরু হয়েছে, যা জেলা পর্যায়ের কার্যক্রমকে গতিশীল করবে।
সভায় সংগঠনের আর্থিক ভিত্তি মজবুত করতে একটি মাল্টিপারপাস কো-অপারেটিভ ফান্ড গঠনের প্রস্তাব দেওয়া হয়। এ সময় উপস্থিত সদস্যবৃন্দ ফান্ড ও সদস্য সংগ্রহের বিষয়ে তাদের মতামত তুলে ধরার পাশাপাশি পরিবর্তনশীল আইসিটি খাতের সাথে তাল মেলাতে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম জোরদার এবং নিয়মিত সেমিনার, ওয়ার্কশপ ও ট্রেনিং আয়োজনের তাগিদ দেন।
//ডিবিটেক/এআর/ইকে//





