লাইফস্টাইল অনুযায়ী ইনফিনিক্সের চার সিরিজ

ক্রেতাদের লাইফস্টাইল ও প্রয়োজনের ওপর ভিত্তি করে ইনফিনিক্স তাদের স্মার্টফোনগুলোকে নোট, জিটি, হট এবং স্মার্ট—এই চারটি সিরিজে ভাগ করেছে। স্পেসিফিকেশনের চেয়ে ব্যবহারকারীর প্রয়োজনেই এখন বাজারে মুখ্য।

লাইফস্টাইল অনুযায়ী ইনফিনিক্সের চার সিরিজ
১৬ জুন, ২০২৬ ১৯:৫৭  

স্মার্টফোন বাজারের চেনা হিসাব এখন অনেকটাই বদলে গেছে। মানুষ এখন শুধু র‍্যাম, রম বা প্রসেসর দেখে ফোন কেনে না; বরং ডিভাইসটি নিজের লাইফস্টাইল ও দৈনন্দিন কাজে কতটা মানানসই, সেটাই বেশি বিবেচনা করছে। ক্রেতাদের এই বাস্তব চাহিদাকে গুরুত্ব দিয়ে জনপ্রিয় ব্র্যান্ড ইনফিনিক্স তাদের ফোনগুলোকে প্রধান চারটি সিরিজে ভাগ করেছে।

চাকরিজীবী ও ব্যবসায়ীদের জন্য বাজারে রয়েছে ‘ইনফিনিক্স নোট সিরিজ’। বড় স্ক্রিন, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহারের সুবিধা থাকায় অফিশিয়াল কাজের জন্য এটি দারুণ কার্যকর। অন্যদিকে, গেমারদের জন্য রয়েছে ‘ইনফিনিক্স জিটি সিরিজ’। বিশেষ কুলিং সিস্টেমের কারণে ভারী গেম খেললেও এই সিরিজের ফোনগুলো একদম স্মুথ চলে এবং গরম হয় না।

আজকের তরুণ প্রজন্মের কনটেন্ট তৈরি ও বিনোদনের লাইফস্টাইলকে মাথায় রেখে ডিজাইন করা হয়েছে ‘ইনফিনিক্স হট সিরিজ’। এর আকর্ষণীয় ডিজাইন ও উন্নত ক্যামেরা ফেসবুক রিলস বা ইউটিউব শর্টস বানানোর জন্য বেশ উপযোগী। আর যারা একদম সাধারণ ও দরকারি সুবিধা চান, বিশেষ করে শিক্ষার্থী বা প্রথমবার স্মার্টফোন ক্রেতা, তাদের বাজেটের কথা মাথায় রেখে তৈরি ‘ইনফিনিক্স স্মার্ট সিরিজ’। দীর্ঘ চার্জ ও সহজ ব্যবহারের কারণে এটি বেশ জনপ্রিয়। দিনশেষে ক্রেতারা এখন চড়া দামের পেছনে না ছুটে নিজের প্রয়োজনের ফোনটিই বেছে নিচ্ছেন, যা ইনফিনিক্সের এই পারসোনালাইজড সিরিজের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে।

//ডিবিটেক/ইএইচ/ইকে//