ধানমন্ডিতে ওয়ালটন শোরুমে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস
রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় একটি ভবনের নিচতলায় অবস্থিত ওয়ালটনের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় অবস্থিত ওয়ালটনের একটি শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুন) সন্ধ্যায় পাঁচতলা একটি ভবনের নিচতলায় থাকা শোরুমটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
রাকিবুল হাসান বলেন, একটি ভবনের নিচতলায় অবস্থিত ওয়ালটন শোরুমে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আগুনের উৎস এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত কার্যক্রম চালাবেন বলে জানা গেছে।
//ডিবিটেক/এসআই/এমআই//





