বিশ্বকাপ উন্মাদনায় মেতেছে অনার
১১ জুন শুরু হচ্ছে ‘অনার ওয়ার্ল্ড কাপ ফেস্ট ২০২৬’
আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের জন্য এক দুর্দান্ত সুখবর নিয়ে এসেছে বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি অনার (Honor)। ফুটবল উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে প্রতিষ্ঠানটি ঘোষণা করেছে বিশেষ ক্যাম্পেইন ‘অনার ওয়ার্ল্ড কাপ ফেস্ট ২০২৬’। আগামী ১১ জুন বিশ্বকাপের জমকালো উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়েই শুরু হতে যাচ্ছে এই প্রতিযোগিতা। এতে ম্যাচের ফল, গোলদাতা কিংবা ম্যান অব দ্য ম্যাচ নিয়ে সঠিক ভবিষ্যদ্বাণী করে ফুটবলপ্রেমীরা জিতে নিতে পারবেন অনারের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন, ট্যাবলেট ও ইয়ারবাডসহ নানা পুরস্কার।
‘প্রেডিক্ট এভরি ম্যাচ, উইন এভরি মোমেন্ট’ স্লোগান এবং ‘#অনাররোডটুগ্লোরি’ হ্যাশট্যাগ নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে প্রথমে অনার বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজ অনুসরণ করতে হবে এবং ক্যাম্পেইন–সংক্রান্ত মূল পোস্টটি নিজেদের টাইমলাইনে শেয়ার করতে হবে। এরপর তারা নিবন্ধনের জন্য একটি অফিশিয়াল লিংক পাবেন, যার মাধ্যমে মূল প্রতিযোগিতায় যুক্ত হওয়া যাবে। পুরো বিশ্বকাপের ১০৪টি ম্যাচজুড়েই অংশগ্রহণকারীদের জন্য থাকবে ম্যাচের বিজয়ী দল, সুনির্দিষ্ট স্কোরলাইন, গোলদাতা এবং ম্যান অব দ্য ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করার সুযোগ। অংশগ্রহণকারীদের দ্রুত ও সঠিক ভবিষ্যদ্বাণীর ভিত্তিতে পয়েন্ট দেওয়া হবে, যা প্রতি সোমবার একটি লাইভ লিডারবোর্ডের মাধ্যমে হালনাগাদ করা হবে।
ম্যাচভিত্তিক, সাপ্তাহিক এবং গ্র্যান্ড প্রাইজ—এই তিন ক্যাটাগরিতে লিডারবোর্ডের শীর্ষে থাকা চূড়ান্ত বিজয়ী পাবেন একটি অনার ফ্ল্যাগশিপ স্মার্টফোন, একটি মর্যাদাপূর্ণ গোল্ড কাপ ট্রফি এবং বিশেষ উপহার। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পাবেন যথাক্রমে একটি অনার ট্যাবলেট ও একটি অনার ইয়ারবাড। এখানেই শেষ নয়, প্রতিটি ম্যাচ এবং সাপ্তাহিক বিজয়ীদের জন্য থাকছে প্রিয় দলের জার্সি, প্রিমিয়াম ফুটবল, স্মার্টওয়াচ এবং অনার গিফট প্যাক। জমকালো এক গ্র্যান্ড ফিনালের গালা নাইটে সরাসরি এই মেগা বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
নতুন এই ক্যাম্পেইন প্রসঙ্গে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, "ফুটবল বাংলাদেশের মানুষের মধ্যে এক অনন্য ঐক্যের বন্ধন তৈরি করে। এই মেগা ক্যাম্পেইনের মাধ্যমে আমরা সেই ফুটবলীয় উচ্ছ্বাসকে আরও বহুগুণ বাড়িয়ে তুলতে চাই। একই সঙ্গে সঠিক ও নির্ভুল ভবিষ্যদ্বাণী করা ফুটবলপ্রেমীদের আমাদের অত্যাধুনিক প্রযুক্তিপণ্য দিয়ে পুরস্কৃত করতে চাই।" ফুটবলপ্রেমীদের খেলা দেখার অভিজ্ঞতাকে আরও সহজ করতে এই ক্যাম্পেইন চলাকালীন অনার ৬০০ সিরিজ, ৪০০ সিরিজ এবং এক্স৯ডি (X9d) স্মার্টফোন কিনলেই গ্রাহকদের জন্য থাকছে সম্পূর্ণ বিনা মূল্যে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'টফি' (Toffee) এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন সুবিধা, যার মাধ্যমে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি উপভোগ করা যাবে।
//ডিবিটেক/ বিআর/ইকে//





