অপোর 'ওয়ার্ল্ড কাপ মোমেন্ট'-এ মিলবে ফোন-প্যাড-বাড

অপোর 'ওয়ার্ল্ড কাপ মোমেন্ট'-এ মিলবে ফোন-প্যাড-বাড
১৬ জুন, ২০২৬ ১০:০০  

১৬ জুন ২০২৬, মঙ্গলবার | সূত্র: প্রেস রিলিজ (অপো বাংলাদেশ)

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে পুরো দেশ। এই আনন্দ আরও বাড়িয়ে দিতে গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড অপো নিয়ে এলো ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’। বাংলাদেশের ফুটবল ভক্তদের প্রতিটি আবেগঘন মুহূর্ত উদযাপন ও আজীবন মনে রাখার মতো স্মৃতি ধরে রাখতেই এই আয়োজন।

এই আয়োজনে নতুন মাত্রা যোগ করতে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

আয়োজনে অংশ নিয়ে ফুটবলের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে পারবেন এবং প্রিয় দলকে সমর্থন জানাতে পারবেন ফুটবলপ্রেমীরা। তারা ওয়েবসাইটে গিয়ে কুইজে অংশ নিতে পারবেন এবং নিজেদের পছন্দের ‘ফ্যান কার্ড’ তৈরি করতে পারবেন।

এছাড়া, ফেসবুক ও টিকটকের বিশেষ চ্যালেঞ্জে যোগ দিয়ে জিতে নিতে পারবেন অপো রেনো১৫ এফ ফাইভজি, অপো প্যাড এসই, অপো এনকো বাডস৩ প্রো, ক্যাপ, কি-রিং ও রিস্টব্যান্ডসহ নানা আকর্ষণীয় পুরস্কার।

আয়োজন নিয়ে অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “অপো বিশ্বাস করে, প্রযুক্তি মানুষের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে ফ্রেমবন্দী করতে সাহায্য করে। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা বাংলাদেশের ফুটবল ভক্তদের প্রতিটি অনুভূতি উদযাপন ও আজীবন মনে রাখার মতো স্মৃতি তৈরিতে অনুপ্রাণিত করতে চাই।”

//ডিবিটেক/এমএন/ইকে//