বিশ্বকাপ উপলক্ষে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

ফিফা বিশ্বকাপ উপলক্ষে ফুডপ্যান্ডা নির্দিষ্ট রেস্টুরেন্ট ও প্যান্ডামার্ট থেকে অর্ডারে সর্বোচ্চ ৩০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে। ‘ডিলনাও’ প্রোমো কোড ব্যবহার করে গ্রাহকেরা এ সুবিধা নিতে পারবেন।

বিশ্বকাপ উপলক্ষে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়
১৫ জুন, ২০২৬ ১৬:০০  

ফিফা বিশ্বকাপ উপলক্ষে খাবার ও গ্রোসারি অর্ডারে বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। নির্দিষ্ট কিছু রেস্টুরেন্ট ও প্যান্ডামার্ট থেকে অর্ডার করলে গ্রাহকেরা সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘মেক গেম নাইট ডেলিশিয়াস’ ক্যাম্পেইনের আওতায় অংশগ্রহণকারী রেস্টুরেন্ট ও প্যান্ডামার্ট থেকে অর্ডারের সময় ‘ডিলনাও’ প্রোমো কোড ব্যবহার করলে এ সুবিধা পাওয়া যাবে। তবে অফার গ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্ত প্রযোজ্য হবে।

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে খেলা দেখার প্রবণতা বাড়ে। এ সময় খাবার, স্ন্যাকস, পানীয় এবং দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের চাহিদাও বৃদ্ধি পায়। গ্রাহকদের এসব প্রয়োজন সহজে পূরণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ফুডপ্যান্ডা।

অফারের আওতায় গ্রাহকেরা বিভিন্ন রেস্টুরেন্টের খাবারের পাশাপাশি প্যান্ডামার্ট থেকে স্ন্যাকস, পানীয়, ফ্রোজেন ফুড এবং অন্যান্য গ্রোসারি পণ্য অর্ডার করতে পারবেন।

ফুডপ্যান্ডা বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর প্রাসুন যাদন বলেন, “বিশ্বকাপের সময় অনেকেই বন্ধু বা পরিবারের সদস্যদের সঙ্গে বসে খেলা উপভোগ করেন। আবার অনেককে গভীর রাত পর্যন্ত জেগে প্রিয় দলের খেলা দেখতে হয়। এমন সময় প্রয়োজনীয় খাবার ও পণ্য দ্রুত পৌঁছে দেওয়ার মাধ্যমে গ্রাহকদের অভিজ্ঞতাকে সহজ করতে চাই।”

তিনি আরও বলেন, “গ্রাহকেরা তাদের পছন্দের রেস্টুরেন্ট ও প্যান্ডামার্ট থেকে প্রয়োজনীয় পণ্য অর্ডার করে দ্রুত ডেলিভারির সুবিধা পাবেন। এতে তারা খেলা উপভোগে আরও বেশি সময় দিতে পারবেন।”

//ডিবিটেক/এএইচসি/সম্পাদনা//