ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক, থাকছে মেগা পুরস্কার জয়ের সুযোগ

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ইনফিনিক্স ‘ওয়ার্ল্ড কাপ ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন চালু করেছে। নির্ধারিত স্মার্টফোন কিনলে গ্রাহকরা সর্বোচ্চ ৫ হাজার টাকা ক্যাশব্যাকের পাশাপাশি স্মার্টফোন, এয়ার কন্ডিশনার, অফিসিয়াল ফুটবল ও ইলেকট্রিক স্কুটারসহ বিভিন্ন মেগা পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’য় নিশ্চিত ক্যাশব্যাক, থাকছে মেগা পুরস্কার জয়ের সুযোগ
৮ জুন, ২০২৬ ১৯:২৬  

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে দেশব্যাপী বিশেষ ক্যাম্পেইন ‘ওয়ার্ল্ড কাপ ফুটবল ফিয়েস্তা’ চালু করেছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। ৭ জুন থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইনের মাধ্যমে নির্ধারিত স্মার্টফোন কিনলে গ্রাহকরা নিশ্চিত ক্যাশব্যাকের পাশাপাশি আকর্ষণীয় মেগা পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আসন্ন ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও প্রাণবন্ত করে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পেইনের আওতায় ইনফিনিক্সের হট ৭০, প্রিমিয়াম নোট এজ সিরিজ এবং নোট ৬০ সিরিজের স্মার্টফোন ক্রেতারা বিভিন্ন পুরস্কার ও অফারের সুবিধা ভোগ করতে পারবেন।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারী গ্রাহকদের জন্য সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাকের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি মেগা পুরস্কার হিসেবে থাকছে অফিসিয়াল ফুটবল, নতুন ইনফিনিক্স স্মার্টফোন, এয়ার কন্ডিশনার এবং পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার।

অফারে অংশ নিতে গ্রাহকরা INFINIX **** IMEI **** Shop Code লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে পারবেন। এসএমএস পাঠানোর পর তাৎক্ষণিকভাবে পুরস্কারসংক্রান্ত তথ্য জানা যাবে।

এ ছাড়া বিক্রয়কেন্দ্রে প্রদর্শিত নির্ধারিত কিউআর কোড স্মার্টফোনের ক্যামেরা বা গুগল লেন্সের মাধ্যমে স্ক্যান করেও অংশগ্রহণ করা যাবে। কিউআর কোড স্ক্যান করলে ব্যবহারকারীকে অফিসিয়াল পোর্টাল infinixcampaign.com-এ নিয়ে যাওয়া হবে, যেখানে ‘Gift Collection Request’ ফর্ম পূরণ করতে হবে।

স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে প্রতিটি মোবাইল নম্বর থেকে একবারই নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। ক্যাম্পেইনের শর্তাবলি, পুরস্কার বিতরণ ও পুরস্কার গ্রহণ সংক্রান্ত বিস্তারিত তথ্য দেশের অনুমোদিত ইনফিনিক্স বিক্রয়কেন্দ্রগুলো থেকে জানা যাবে।

ইনফিনিক্সের এই উদ্যোগ বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমী গ্রাহকদের জন্য বাড়তি আনন্দ যোগ করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

//ডিবিটেক/ ইএইচ/ ইকে //