মিলবে ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ
গুগল এআই প্লাস সুবিধা আনলো টেকনো
বাংলাদেশে নির্বাচিত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য তিন মাসের বিনামূল্যের গুগল এআই প্লাস সুবিধা চালু করেছে টেকনো। অফারের আওতায় মিলবে ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ, জেমিনি এআই সুবিধা এবং বিভিন্ন প্রিমিয়াম এআই টুল ব্যবহারের সুযোগ।
এআই-নির্ভর প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের নির্বাচিত স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য অতিরিক্ত কোনো খরচ ছাড়াই তিন মাসের গুগল এআই প্লাস সুবিধা চালু করেছে। এর ফলে ব্যবহারকারীরা গুগলের বিভিন্ন প্রিমিয়াম এআই টুল ও সেবা ব্যবহারের সুযোগ পাবেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই অফারের আওতায় ব্যবহারকারীরা ২ টেরাবাইট ক্লাউড স্টোরেজ, জিমেইলে জেমিনি এআই ইন্টিগ্রেশন, ন্যানো ব্যানানা ২ প্রযুক্তির মাধ্যমে উন্নত এআইভিত্তিক ছবি তৈরি ও সম্পাদনা এবং জেমিনি ও নোটবুকএলএম ব্যবহার করে ব্যক্তিগতকৃত স্মার্ট লার্নিং সুবিধা উপভোগ করতে পারবেন।
টেকনোর মতে, এই উদ্যোগের মাধ্যমে শুধুমাত্র হার্ডওয়্যার নয়, বরং ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ, সৃজনশীলতা ও যোগাযোগকে আরও কার্যকর করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
অফারটির আওতায় থাকা ডিভাইসগুলোর মধ্যে রয়েছে ক্যামন ৫০ আলট্রা ৫জি, ক্যামন ৫০, পোভা কার্ভ ২ ৫জি, স্পার্ক ৫০ ৫জি, স্পার্ক ৫০ এবং স্পার্ক গো ৩। ডিভাইসগুলো ইতোমধ্যে দেশের বাজারে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বলে জানিয়েছে টেকনো।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৪ মে ২০২৬ থেকে যোগ্য গ্রাহকরা একটি ওটিএ (ওভার-দ্য-এয়ার) আপডেটের মাধ্যমে অফারটি সক্রিয় করতে পারবেন। এরপর জেমিনি অ্যাপ অথবা গুগল ওয়ান অ্যাপের মাধ্যমে বিনামূল্যের ট্রায়াল সুবিধা গ্রহণ করা যাবে।
টেকনো আরও জানায়, বিশ্বব্যাপী এআই উদ্ভাবন ও প্রযুক্তি ইকোসিস্টেম উন্নয়নে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কাজ করছে। আন্তর্জাতিক বিভিন্ন প্রযুক্তি প্ল্যাটফর্মে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশি ব্যবহারকারীদের জন্যও বিশ্বমানের প্রযুক্তি অভিজ্ঞতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশে নির্দিষ্ট টেকনো স্মার্টফোন ব্যবহারকারীরা সীমিত সময়ের জন্য এই সুবিধা গ্রহণ করতে পারবেন। অফার সম্পর্কে বিস্তারিত তথ্য টেকনো বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে পাওয়া যাবে।
//ডিবিটেক/এসআই/এমআই//





